Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 27, 2026
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 March, 2024, 09:45 pm
Last modified: 18 March, 2024, 09:50 pm

Related News

  • বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল: রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জামায়াত আমির
  • মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও তিনি বর্তমান সরকারকে সমর্থন করেছেন: সাহাবুদ্দিন প্রসঙ্গে হাফিজ উদ্দিন
  • শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে: দিল্লিতে সরকারের সঙ্গে বৈঠক শেষে ‘ককরোচ পার্টি’
  • আজ বা আগামীকাল পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক  মোহাম্মদ আলমগীর কবীরকে নতুন প্রক্টরের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে। 
টিবিএস রিপোর্ট
18 March, 2024, 09:45 pm
Last modified: 18 March, 2024, 09:50 pm
ফিরোজ-উল-হাসান। ছবি: সংগৃহীত

ধর্ষণ ও নিপীড়ন বিরোধী চলমান আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান। 

আজ সোমবার (১৮ মার্চ) লিখিত আবেদনের প্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একইসঙ্গে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীরকে নতুন প্রক্টরের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে। 

জাবি রেজিস্ট্রার আবু হাসানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে৷

অফিস আদেশে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসানের লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের অধ্যাপক  মোহাম্মদ আলমগীর কবীরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ করা হলো।

গত ৩ ফেব্রুয়ারি স্বামীকে বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের একটি কক্ষে আটকে রেখে মীর মশাররফ হোসেন হলসংলগ্ন জঙ্গলে  এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। 

গত ৪ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় দায়ের করা মামলায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় 'নিপীড়ন বিরোধী মঞ্চ'-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ধর্ষক ও তাদের মদতদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

ফিরোজ-উল-হাসান প্রক্টর হিসেবে দায়িত্ব পালনে অবহেলা করে এই অভিযোগ জানিয়ে তারা তার পদত্যাগ দাবি করেন।

গত ১১ মার্চ থেকে ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য নতুন প্রশাসনিক ভবন অবরোধ করে 'নিপীড়ন বিরোধী মঞ্চ'। 

দাবিগুলো ছিল-বিশ্ববিদ্যালয়ে ধর্ষণে জড়িত ব্যক্তিদের শাস্তি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং মীর মশাররফ হোসেন হল প্রভোস্টের বিরুদ্ধের অপরাধে সহায়তার অভিযোগ তদন্ত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রশাসনিক পদ থেকে অব্যাহতি প্রদান। 

টানা তিনদিন অবরোধ পালন করার পর ১৩ মার্চ উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। সেসময় উপাচার্য দাবিগুলো আমলে নিয়ে ১৮ মার্চের মধ্যে সেগুলো সমাধানের মৌখিক আশ্বাস দেন। এতে চাপের মুখে পরেন প্রক্টর ফিরোজ-উল-হাসান। 

অবশেষে চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।তিনি। 

প্রক্টরের পদত্যাগে স্বস্তি প্রকাশ করে জাবি ছাত্র সংসদের একাংশের সভাপতি আলিফ মাহমুদ বলেন, প্রক্টরের পদত্যাগ প্রমাণ করলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ধর্ষকের সহায়তাকারীর স্থান নেই। 

এদিকে নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর বলেন, আমার এ পথ চলায় দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।  এক্ষেত্রে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
 

Related Topics

টপ নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় / প্রক্টর / পদত্যাগ / ধর্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
    নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে
  • সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
    সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক
  • প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
    জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

Related News

  • বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল: রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জামায়াত আমির
  • মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও তিনি বর্তমান সরকারকে সমর্থন করেছেন: সাহাবুদ্দিন প্রসঙ্গে হাফিজ উদ্দিন
  • শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে: দিল্লিতে সরকারের সঙ্গে বৈঠক শেষে ‘ককরোচ পার্টি’
  • আজ বা আগামীকাল পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গনে ঢুকে গেল বাস, নিহত ১

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে ফ্ল্যাভিও বলসোনারো। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নেতানিয়াহু ও মিলেইয়ের সমর্থন নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু করলেন বলসোনারোর ছেলে

5
সাবেক রাষ্ট্রপতি মো. সাহবুদ্দিন। ছবি: রয়টার্স
বাংলাদেশ

সংবিধানে দায়মুক্তি থাকলেও দায়িত্ব পালনকালে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা, তদন্তে দুদক

6
প্রায় ৩ হাজার ১০০ একর সরকারি পাহাড় ও বনভূমি নিয়ে বিস্তৃত জঙ্গল সলিমপুরের বড় অংশই অবৈধ দখলের শিকার। ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানির উৎসে বিষ মেশানোর অভিযোগ, অসুস্থ ৩ কনস্টেবল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net