Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 22, 2026
করোনার ‘নিরাপদ’ ভ্যাকসিন আনতে আরও ৬ মাস লাগবে ভারতীয় প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 July, 2020, 05:50 pm
Last modified: 09 July, 2020, 06:04 pm

Related News

  • সালমানের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন কেনায় ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকের
  • শিশুদের জন্য করোনা টিকার প্রথম চালান এসেছে আজ
  • বাংলাদেশকে ৮০ লাখের বেশি ভ্যাকসিন পাঠাবে যুক্তরাষ্ট্র 
  • করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু আজ
  • এ বছরই নতুন কিছু ভ্যাকসিনের অনুমোদন দেবে যুক্তরাজ্য  

করোনার ‘নিরাপদ’ ভ্যাকসিন আনতে আরও ৬ মাস লাগবে ভারতীয় প্রতিষ্ঠানের

সেরাম ইনস্টিটিউট নামে পুনেভিত্তিক এই বেসরকারি প্রতিষ্ঠানটি বলেছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করে একটি নিরাপদ এবং সহজলভ্য ভ্যাকসিন তৈরির লক্ষ্যে ইতোমধ্যেই তারা ভ্যাকসিনের প্রাথমিক ট্রায়াল শেষ করেছে।
টিবিএস ডেস্ক
09 July, 2020, 05:50 pm
Last modified: 09 July, 2020, 06:04 pm

ভারতে সরকারি প্রতিষ্ঠান কর্তৃক ১৫ আগস্টের মধ্যে করোনাভাইরাসের ভ্যাকসিন বাজারে নিয়ে আসার ঘোষণার পর আরেক ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান দাবি করেছে, তড়িঘড়ি ভ্যাকসিন তৈরি না করে, ৬ মাস পর একটি 'নিরাপদ' ভ্যাকসিন বাজারে আনবে তারা।

সেরাম ইনস্টিটিউট নামে পুনেভিত্তিক এই বেসরকারি প্রতিষ্ঠানটি বলেছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করে একটি নিরাপদ এবং সহজলভ্য ভ্যাকসিন তৈরির লক্ষ্যে ইতোমধ্যেই তারা ভ্যাকসিনের প্রাথমিক ট্রায়াল শেষ করেছে। 

মহামারি করোনারভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ১ কোটি ২১ লাখ মানুষ। এরমধ্যে ১৩৮ কোটি জনসংখ্যার দেশ ভারত তাদের দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৬৯ হাজার জনের শরীরের ভাইরাসটির উপস্থিতি খুঁজে পেয়েছে। 

সেরাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সম্প্রতি এক বিবৃতিতে জানান, নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন তৈরির লক্ষ্যে তাদের গবেষকরা মোটেও তাড়াহুড়া করছেন না।

তিনি বলেন, "যখন আমরা নিজেরা নিশ্চিত হতে পারবো, ভারত এবং সারা বিশ্বের মানুষের জন্য একটি নিরাপদ ভ্যাকসিন তৈরি করতে পেরেছি আমরা, তখন আমরা ভারতীয় ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের অনুমতির পর সেটির ঘোষণা দেবো। কিন্তু সেটার জন্য এখনো ছয় মাস প্রয়োজন।"

তিনি বলেন, "এই বছরের শেষদিকেই আমরা একটি ভ্যাকসিন পাওয়ার আশা করছি। তাই যখন ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল শেষ হবে তখন আমরা এটা নিয়ে কথা বলবো। সম্প্রতি আরও একটি ভ্যাকসিনের খবর বেরিয়েছে যারা খুব দ্রুতগতিতে এগোচ্ছে। আমরা দ্রুতগতিতে এগোতে চাইনা। আমরা নিরাপদ এবং কার্যকর ভাইরাসের দিকে নজর দিতে চাই।"

এর আগে গত শনিবার ভারত বায়োটেক, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (এনআইভি) যৌথ উদ্যোগে তৈরি করা একটি ভ্যাকসিন সম্পর্কে তারা জানায়, ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টের মধ্যেই তারা এই ভ্যাকসিন বাজারে আনতে চায়।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ জানায়, 'কোভ্যাক্সিন' নামে ওই প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে। সফলও হয়েছে। হিউম্যান ট্রায়ালও হয়ে যাবে শিগগিরই। শেষ পর্যায়ে সাফল্য পেলে ১৫ আগস্টের মধ্যে কোভিড-১৯ ভ্যাকসিন এসে যাবে। 
 
Related Topics

টপ নিউজ

করোনা ভ্যাকসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: দ্য কুইন্ট
    পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই
  • সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
    ‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক
  • রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
    রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
    মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
    তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

Related News

  • সালমানের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন কেনায় ২২ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ দুদকের
  • শিশুদের জন্য করোনা টিকার প্রথম চালান এসেছে আজ
  • বাংলাদেশকে ৮০ লাখের বেশি ভ্যাকসিন পাঠাবে যুক্তরাষ্ট্র 
  • করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু আজ
  • এ বছরই নতুন কিছু ভ্যাকসিনের অনুমোদন দেবে যুক্তরাজ্য  

Most Read

1
ছবি: দ্য কুইন্ট
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলিমরা হয়ে গেছেন গো-রক্ষক, হিন্দু ব্যবসায়ীরা চান গবাদিপশু জবাই

2
সালমান এফ রহমানকে আদালতে নেওয়া হচ্ছে। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এই গরমে মরেই যাবো’: আদালতে সালমান এফ রহমান

3
ছবি: স্ক্রিনগ্র্যাব
আন্তর্জাতিক

বেকার তরুণদের ‘তেলাপোকা’ বললেন ভারতের প্রধান বিচারপতি; ক্ষোভে ‘ককরোচ জনতা পার্টি’ খুললেন যুবক

4
রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের
অর্থনীতি

রপ্তানিতে উচ্চ মূল্য সংযোজনের পরিকল্পনা সরকারের

5
ফাইল ছবি: টিবিএস/মুমিত এম
বাংলাদেশ

মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের

6
কিউবার মাতানজাস-এ একটি আবাসিক ভবনে সোলার প্যানেল। ছবি: এএফপি
আন্তর্জাতিক

তেল আসা ‘বন্ধ’ করে দিয়েছে আমেরিকা, বিশ্বের অন্যতম দ্রুতগতির সৌর-বিপ্লব করছে কিউবা—চীনের সাহায্যে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net