Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
নাসার ট্রেনিংয়ে স্নাতক লাভ করা প্রথম আরব নারী; নিচ্ছেন চন্দ্রাভিযানের প্রস্তুতি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
12 March, 2024, 03:25 pm
Last modified: 12 March, 2024, 04:06 pm

Related News

  • বাধা পেরিয়ে গ্রামের মেয়ে আফসানা যেভাবে চিকিৎসক হলেন
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • অধিকার আদায়ের লড়াই এখনও শেষ হয়নি, নারীদেরই সাহস তৈরি করতে হবে: শিরীন হক
  • দেশব্যাপী নারী নির্যাতনের বিচার দাবিতে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে

নাসার ট্রেনিংয়ে স্নাতক লাভ করা প্রথম আরব নারী; নিচ্ছেন চন্দ্রাভিযানের প্রস্তুতি

মাতরুশি বলেন,"আমি মানব সভ্যতাকে আরোও এগিয়ে নিয়ে যেতে চাই। আমি চাই মানব সভ্যতা চাঁদে পৌঁছে যাক। আমি চাই মানব সভ্যতা চাঁদের বাইরেও আরো এগিয়ে যাক। আমি সেই যাত্রার অংশ হতে চাই।" 
টিবিএস ডেস্ক
12 March, 2024, 03:25 pm
Last modified: 12 March, 2024, 04:06 pm
ছবি: সংগৃহীত

আরব আমিতারের মহাকাশচারী নোরা আল মাতরুশি তার পূর্বপুরুষদের মতোই জীবনের বেশিরভাগ সময় তারার দিকে তাকিয়ে এবং চাঁদে যাওয়ার স্বপ্ন দেখে কাটিয়েছেন। এবার তার সেই আশা যেন সত্যি হতে চলছে।

চলতি সপ্তাহে নাসার প্রশিক্ষণ প্রোগ্রাম থেকে স্নাতক লাভ করা প্রথম আরব নারী আল মাতরুশি। ৩০ বছর বয়সী এই নারীর মহাকাশ নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের একটি ঘটনার কথা মনে আছে।

যেখানে শিক্ষক মজার ছলে মাতরুশিকে চাঁদে ভ্রমণের অভিনয় করেছিলেন। এটি করতে শিক্ষক তখন একটি ক্রাফটেড স্পেসসুট ও তাঁবু দিয়ে তৈরি কৃত্রিম রকেট জাহাজের ব্যবহার করেছিলেন। 

ঐ অভিজ্ঞতা সম্পর্কে মাতরুশি এএফপিকে বলেন, "আমরা তাঁবু থেকে বেরিয়ে দেখলাম শিক্ষক আমাদের ক্লাসরুমের আলো নিভিয়ে দিয়েছেন। তিনি সম্পূর্ণ ধূসর কাপড়ে কভারড ছিলেন এবং বললেন আমরা চাঁদের পৃষ্ঠে আছি!"

স্মৃতি স্মরণ করতে গিয়ে মাতরুশি আরও বলেন, "সেই দিনটি আমার মধ্যে আটকে ছিল। দিনটি আমাকে অনুরণিত করেছিল। সেদিনই আমি সিদ্ধান্ত নেই, আমি এটি বাস্তবে করতে চাই। আমি আসলেই চাঁদের পৃষ্ঠে যেতে চাই। তখনই সব শুরু হয়েছিল।" 

প্রশিক্ষণের দিক দিয়ে মাতরুশি একজন মেকানিকাল ইঞ্জিনিয়ার; যার এর আগে তেল শিল্পে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০২১ সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসার সাথে একটি প্রশিক্ষণ যুক্ত হতে আরব আমিরাত স্পেস এজেন্সি  কর্তৃক মনোনীত হয়েছিলেন। 

দুই বছরের কঠোর পরিশ্রম শেষে মাতরুশি, তার সহকর্মী আমিরাতি মোহাম্মদ আলমুল্লা এবং তাদের প্রশিক্ষণ ক্লাসে থাকা আরও ১০ জন এখন সম্পূর্ণ যোগ্য মহাকাশচারী হয়ে উঠেছেন।

'দ্য ফ্লাইস' নামে পরিচিত এই দলটি এখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নাসা মিশনের জন্য উপযুক্ত হয়ে উঠেছে। সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গল গ্রহে যাওয়ার জন্যও প্রস্তুত এই দল।

ছবি: সংগৃহীত

মাতরুশি বলেন,"আমি মানব সভ্যতাকে আরোও এগিয়ে নিয়ে যেতে চাই। আমি চাই মানব সভ্যতা চাঁদে পৌঁছে যাক। আমি চাই মানব সভ্যতা চাঁদের বাইরেও আরো এগিয়ে যাক। আমি সেই যাত্রার অংশ হতে চাই।" 

যদিও মাতরুশি নাসা থেকে স্নাতক লাভ করা প্রথম আরব নারী। তবে অন্যান্য আরব নারীরা ইতোমধ্যেই ব্যক্তিগত মহাকাশ মিশনে অংশ নিয়েছেন। 

এর মধ্যে রয়েছেন সৌদি বায়োমেডিকেল গবেষক রায়নাহ বারনাভি। তিনি গত বছর অ্যাক্সিওম স্পেস দিয়ে আইএসএস-এ গিয়েছিলেন। তাছাড়াও মিশরীয়-লেবানিজ ইঞ্জিনিয়ার সারা সাবরি এর মধ্যে অন্যতম। তিনি ২০২২ সালে ব্লু অরিজিন সাবঅরবিটাল ফ্লাইটের ক্রু ছিলেন। 

কাস্টম স্পেস হিজাব 
মাতরুশির নিজের ধর্মীয় বিশ্বাসের অংশ হিসাবে হিজাব পরেন। এক্ষেত্রে নাসা তাকে এজেন্সির আইকনিক সাদা স্পেস স্যুট ও হেলমেট পড়ার সময় চুল ঢেকে রাখতে একটি কৌশল বের করেছে। এটি মূলত এক্সট্রাভেহিকুলার মোবিলিটি ইউনিট বা ইএমইউ নামে পরিচিত।

মাতরুশি বলেন, "একবার ইএমইউতে প্রবেশ করলে একটি  ক্যাপ (মাইক্রোফোন ও স্পীকার লাগানো) পরা হয়; যার ফলে চুল ঢেকে রাখা যায়।" 

আলমাতরোশি বলেন, "স্যুট ইঞ্জিনিয়াররা আমার জন্য একটি অস্থায়ী হিজাব তৈরি করেছে; যেখানে আমি চুল ঢেকে রাখার পাশাপাশি স্যুট পরতে পারি। আমি সত্যিই আমার জন্য তাদের এই কৌশল বের করার প্রশংসা করি।"  

কাস্টমাইজড স্যুট পরেই মাতরুশি তার সহকর্মী নভোচারীদের সাথে মহাকাশে পা রাখার জন্য প্রস্তুত হচ্ছেন। এদিকে নাসা 'আর্টেমিস ৩' মিশনের অংশ হিসেবে ২০২৬ সালে মানুষকে চাঁদের পৃষ্ঠে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে।  

মাতরুশি এএফপিকে বলেন, "আমি মনে করি আপনার ধর্ম বা জন্মসূত্র নির্বিশেষে একজন মহাকাশচারী হওয়া বেশ কঠিন।" 

তিনি আরও বলেন, "আমি মনে করি না একজন মুসলিম হওয়া নভোচারী হওয়ার ক্ষেত্রে অন্তরায়। বরং একজন মুসলিম হওয়া আমাকে আমার পূর্বপুরুষদের অবদান সম্পর্কে সচেতন করেছে। আমার পূর্বপরুষদের মধ্যে থাকা মুসলিম পণ্ডিত ও বিজ্ঞানীদের সম্পর্কে জানিয়েছে; যারা মহাকাশ নিয়ে কাজ করেছিলেন।"

আল মাতরুশি বলেন, "আমি একজন মহাকাশচারী হয়ে উঠছি শুধু সেই উত্তরাধিকারের উপর ভিত্তি করে যা তারা হাজার হাজার বছর আগে শুরু করেছিল।"


অনুবাদ: সৈয়দা শেহরিন 

Related Topics

নাসা / মহাকাশচারী / নারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • বাধা পেরিয়ে গ্রামের মেয়ে আফসানা যেভাবে চিকিৎসক হলেন
  • চট্টগ্রামে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে দোকান দখল, দোকানি নারীকে নির্যাতন ও লুটের অভিযোগ
  • অধিকার আদায়ের লড়াই এখনও শেষ হয়নি, নারীদেরই সাহস তৈরি করতে হবে: শিরীন হক
  • দেশব্যাপী নারী নির্যাতনের বিচার দাবিতে জামায়াতের মহিলা বিভাগের মানববন্ধন
  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net