Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
গ্রেনেড হামলার ১৫ বছর, স্মরণ করছে আওয়ামী লীগ

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
21 August, 2019, 10:10 am
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের বিরুদ্ধে আবেদনের পরবর্তী শুনানি ২৬ মে
  • শোনা সাক্ষীর ওপর ভিত্তি করে গ্রেনেড হামলা মামলার রায় দেওয়া হয়েছে, হাইকোর্টের পর্যবেক্ষণ
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: তারেক, বাবরসহ সবাই খালাস
  • গাজীপুরে উদ্ধারকৃত ১৬টি গ্রেনেডের সঙ্গে ২১ আগস্ট হামলার গ্রেনেডের মিল রয়েছে: পুলিশ

গ্রেনেড হামলার ১৫ বছর, স্মরণ করছে আওয়ামী লীগ

সকাল নয়টায় ২৩ নং বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুস্পার্ঘ্য নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা।
টিবিএস রিপোর্ট
21 August, 2019, 10:10 am
Last modified: 25 August, 2019, 04:23 am
পুষ্পস্তবক অর্পণ করছেন আওয়ামীলীগের শীর্ষ নেতাকর্মীগণ। ছবিঃ টিবিএস

আজ ২১ শে আগস্ট। দিনটি স্মরণে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ।

সকাল নয়টায় ২৩ নং বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বেদীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুস্পার্ঘ্য নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নেতাকর্মীরা।  

এছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা, নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন,মোমবাতি প্রজ্জলনসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) এ কথা জানিয়ে বলা হয়,গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ২১ আগস্ট সকাল নয়টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থকেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিতবেদীতে পুস্পার্ঘ্য নিবেদন করা হবে।

এছাড়া বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সভায় দেশের বরেণ্য বুদ্ধিজীবী ও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামীকাল ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসের কর্মসূচি পালন করার জন্য আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনগুলোর সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

২০০৪ সালের এইদিনে (২১আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার শেষ পর্যায়ে গ্রেনেড হামলা চালানো হয়।

এই হামলায় আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতা আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আইভী রহমান ছিলেন বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী। এছাড়াও আহত হন আরো ৪শ’ জন দলীয় নেতা-কর্মী।

ওই ঘটনায় হত্যা, হত্যা চেষ্টা, ষড়যন্ত্র, ঘটনায় সহায়তাসহ বিভিন্ন অভিযোগে তারেক রহমান ও লুৎফর রহমান সহ ৫২জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।একই ঘটনায় ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনে (সংশোধনী-২০০২) অপর একটি মামলায় আসামি সংখ্যা ৩৮জন।

মামলায় মোট ৪৯ জন আসামী ছিলেন। যাদের মধ্যে ১৯ জনকে যাবজ্জীবন এবং ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

এদের মধ্যে লুৎফুজ্জামান বাবর এবং আব্দুস সালাম পিন্টুসহ ৩১ জন বর্তমানে কারাগারে আছেন।

এছাড়া তারেক রহমান এবং হারিছ চৌধুরীসহ ১৮ জনকে মামলার নথিতে পলাতক দেখানো হয়েছে।

বাকি তিনজনের অন্য মামলায় ফাঁসি কার্যকর হওয়ায় গ্রেনেড হামলা মামলা থেকে তাদের বাদ দেয়া হয়েছে।

Related Topics

বাংলাদেশ

২১শে আগস্ট / গ্রেনেড হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের বিরুদ্ধে আবেদনের পরবর্তী শুনানি ২৬ মে
  • শোনা সাক্ষীর ওপর ভিত্তি করে গ্রেনেড হামলা মামলার রায় দেওয়া হয়েছে, হাইকোর্টের পর্যবেক্ষণ
  • ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: তারেক, বাবরসহ সবাই খালাস
  • গাজীপুরে উদ্ধারকৃত ১৬টি গ্রেনেডের সঙ্গে ২১ আগস্ট হামলার গ্রেনেডের মিল রয়েছে: পুলিশ

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net