Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 August, 2025, 03:45 pm
Last modified: 21 August, 2025, 03:50 pm

Related News

  • ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, লক্ষ্য ১ কোটি ৬০ লাখ পরিবার
  • গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে: প্রধানমন্ত্রী
  • গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন?

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর

চলতি বছরের ১৯ মার্চ রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে। আর গত ৩১ জুলাই আপিল বিভাগ শুনানির তারিখ নির্ধারণ করে ১৩ আগস্ট। কয়েকদিন শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ৪ সেপ্টেম্বর তারিখ চূড়ান্ত করে।
টিবিএস রিপোর্ট
21 August, 2025, 03:45 pm
Last modified: 21 August, 2025, 03:50 pm
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ফাইল ছবি: সংগৃহীত

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের খালাসের বিরুদ্ধে আপিলের চূড়ান্ত রায় ঘোষণার তারিখ ৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

আজ (২১ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের আপিল বেঞ্চ শুনানি শেষে এ দিন নির্ধারণ করেন।

গত বছরের ১লা ডিসেম্বর হাইকোর্ট ২১ আগস্ট গ্রেনেড হামলা সংক্রান্ত দুটি মামলার নিম্ন আদালতের রায় বাতিল করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সকল আসামিকে খালাস দিয়েছিলেন।

এরপর চলতি বছরের ১৯ মার্চ রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে। আর গত ৩১ জুলাই আপিল বিভাগ শুনানির তারিখ নির্ধারণ করে ১৩ আগস্ট। কয়েকদিন শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য ৪ সেপ্টেম্বর তারিখ চূড়ান্ত করে।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। ওই সমাবেশে দলের তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন। হামলায় ২৪ জন নিহত হন এবং আহত হন অনেকেই। শেখ হাসিনা প্রাণে বাঁচলেও তার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়।

২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় রায় দেয়। ওই রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপ-শিক্ষামন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

এই রায় পরবর্তীতে ২০১৮ সালে হাইকোর্টে ডেথ রেফারেন্স মামলা হিসেবে স্থানান্তরিত হয়।
 
Related Topics

টপ নিউজ

২১ আগস্ট / গ্রেনেড হামলা / গ্রেনেড হামলা মামলা / তারেক রহমান / লুৎফুজ্জামান বাবর / আপিল বিভাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টায় আত্মসমর্পণের নির্দেশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির

Related News

  • ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, লক্ষ্য ১ কোটি ৬০ লাখ পরিবার
  • গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে: প্রধানমন্ত্রী
  • গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল বসানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঠিক করার সিদ্ধান্ত তারেক রহমানের হাতে: মির্জা ফখরুল
  • ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকা সফরে কী বার্তা দিয়ে গেলেন?

Most Read

1
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

3
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা মামলা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টায় আত্মসমর্পণের নির্দেশ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আ. লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’: বিএনপির এমপি নাছির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net