Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
ফুটওয়্যারের ব্যবসায় নামছেন ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান

বাংলাদেশ

আব্বাস উদ্দিন নয়ন
02 March, 2024, 08:30 pm
Last modified: 06 March, 2024, 06:18 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী
  • অভিযান–জরিমানা সত্ত্বেও থামানো যাচ্ছে না চট্টগ্রামের অসাধু ব্যবসায়ীদের

ফুটওয়্যারের ব্যবসায় নামছেন ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান

‘সাকিব আল হাসান ও স্টেপ ফুটওয়্যারের নতুন ব্র্যান্ডকে আমরা গ্লোবাল ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে চাই,’ বলেন শামীম কবির।
আব্বাস উদ্দিন নয়ন
02 March, 2024, 08:30 pm
Last modified: 06 March, 2024, 06:18 pm
সাকিব আল হাসান। ফাইল ছবি: সংগৃহীত

নন-লেদার ফুটওয়্যারের ব্যবসায় নামছেন তারকা ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান।

দেশের নন-লেদার ফুটওয়্যারের বড় প্রতিষ্ঠান স্টেপ ফুটওয়্যারের সঙ্গে যৌথ ‍উদ্যোগে 'এসএএইচ ৭৫' (SAH 75) শীর্ষক নতুন একটি ব্র্যান্ডের মাধ্যমে সাকিবের এ ব্যবসা শুরু হচ্ছে।

স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বিষয়টি দ্য বিজনেস স্টান্ডার্ডকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'রোববার রাজধানীর একটি হোটেলে আমরা আনুষ্ঠানিকভাবে যৌথ উদ্যোগ এবং নতুন ব্র্যান্ডের নাম ঘোষণা করব। এতে সাকিব ও স্টেপ ফুটওয়্যারের সমান অংশীদারি থাকবে।'

তবে বিনিয়োগের পরিমাণ এ মূর্হতেই প্রকাশ করতে চাননি শামীম কবির।

শামীম কবির বলেন, নতুন ব্র্যান্ডের অধীনে পরিধেয় সামগ্রী উৎপাদন, বিপণন ও বাজারজাত করবে স্টেপ ফুটওয়্যার। সারাদেশে স্টেপ ফুটওয়্যারের ৯৫টি শোরুমে এসব পণ্য পাওয়া যাবে।

কোম্পানির কর্মকর্তারা বলছেন, স্টেপ ফুটওয়্যার নিজেরা এ ব্র্যান্ডের অধীনে কিছু জুতা উৎপাদন করবে। বাকি পণ্য দেশ ও বিদেশ থেকে সংগ্রহ করা হবে। এরপর পণ্যগুলো বিক্রি করা হবে স্টেপের শোরুম থেকে। জুতা, স্যান্ডেল, বুট, ব্যাট, প্যাড, ক্রীড়ার পোশাক ও পরিধেয় নানা সামগ্রী পাওয়া যাবে এ ব্র্যান্ডের অধীনে।

'সাকিব আল হাসান ও স্টেপ ফুটওয়্যারের নতুন ব্র্যান্ডকে আমরা গ্লোবাল ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে চাই,' বলেন শামীম কবির।

নরসিংদীতে স্টেপ ফুটওয়্যারের ৩টি কারখানা রয়েছে। এসব কারখানার দুটিতে তৈরি হয় ট্রলি, ব্যাগ ও ব্যাকপ্যাক। অপর কারখানায় তৈরি হয় জুতা তৈরির সরঞ্জাম। ৩টি কারখানাতেই পুরোদমে উৎপাদন চলছে। সাকিবের সঙ্গে চুক্তির আওতায় শুধু ফুটওয়্যার কারখানায় জুতা, কিটস, জার্সিসহ নন-লেদার ফুটওয়্যার সামগ্রী উৎপাদন হবে।

কোম্পানির কর্মকর্তারা বলছেন, প্রথমদিকে স্থানীয় বাজারে শুরু করলেও ভবিষ্যতে বৈশ্বিক বাজারেও পৌঁছাতে চায় নতুন এ ব্র্যান্ডটি।

স্টেপ ফুটওয়্যার ২০২১–২২ অর্থবছরে ৩০ লাখ ডলারের ট্রলি, ব্যাগ ও ব্যাকপ্যাক রপ্তানি করে।

কোম্পানির ওয়েবসাইটের তথ্যমতে, বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান ক্রেতা পিয়ারে কার্ডিন, ওয়াইল্ড ক্রাফট, ক্লেইন টুলস, আমেরিকান গিয়ার ও প্যাকলাইট। ইউরোপের পাশাপাশি আমেরিকা ও ভারত গ্রুপটির অন্যতম বড় বাজার।

নন-লেদার ফুটওয়্যার খাতসংশ্লিষ্টরা বলছেন, ২০২২–২৩ অর্থবছরে এ খাতের রপ্তানি পৌঁছেছে ৪৮০ মিলিয়ন ডলারে। ফুটওয়্যার রপ্তানিতে বিশ্বে বর্তমানে বাংলাদেশের অবস্থান ১৬তম। শীর্ষস্থান চীনের দখলে।

গত অর্থবছরে এক হাজার ১৮০ মিলিয়ন ডলারের সমমূল্যের লেদার ও নন-লেদার ফুটওয়্যার রপ্তানি করেছে বাংলাদেশ।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / ব্যবসা / নন-লেদার ফুটওয়্যার / ফুটওয়্যার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
    ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • ব্যবসা সহজ করার ব্যাপারে ব্যবসায়ীদের পরামর্শ চাইলেন অর্থমন্ত্রী
  • অভিযান–জরিমানা সত্ত্বেও থামানো যাচ্ছে না চট্টগ্রামের অসাধু ব্যবসায়ীদের

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

3
র‍্যাংকনের কারখানা। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
অর্থনীতি

র‍্যাংকন অটোর ২৫ শতাংশ শেয়ার কিনছে জাপানের মিতসুবিশি

4
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

5
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net