Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 22, 2026
বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব, বাস্তবায়নের সক্ষমতা নিশ্চিত করাই চ্যালেঞ্জ: ডিসিসিআই 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 June, 2026, 07:10 pm
Last modified: 11 June, 2026, 08:12 pm

Related News

  • একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 
  • লাইফ ইজ ম্যাথ: জীবনের প্রতিটি সিদ্ধান্তেই আছে হিসাব
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল
  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব, বাস্তবায়নের সক্ষমতা নিশ্চিত করাই চ্যালেঞ্জ: ডিসিসিআই 

ডিসিসিআই সভাপতি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ সহায়ক হিসেবে বিবেচনা করা যায়। তবে শুধু বড় বাজেট ঘোষণা করলেই হবে না, বাস্তবায়নের সক্ষমতা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
টিবিএস রিপোর্ট
11 June, 2026, 07:10 pm
Last modified: 11 June, 2026, 08:12 pm
ছবি: ডিসিসিআই

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব বলে অভিহিত করে, একে বেসরকারি খাত উন্নয়নের জন্য ইতিবাচক দিকনির্দেশনা হিসেবে উল্লেখ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স আন্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, এমন একটি সহায়ক ও সংস্কারমুখী বাজেট পাওয়া সত্যিই অভাবনীয়।

আজ বৃহস্পতিবার (১১ জুন) ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

ডিসিসিআই সভাপতি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ সহায়ক হিসেবে বিবেচনা করা যায়। তবে শুধু বড় বাজেট ঘোষণা করলেই হবে না, বাস্তবায়নের সক্ষমতা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট ও ৩ লাখ কোটি টাকার এডিপি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ হলেও বাস্তবায়ন সক্ষমতা বাড়ানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার মাত্র ৩৬ দশমিক ১৯ শতাংশ হওয়ায় বড় বরাদ্দের চেয়ে কার্যকর বাস্তবায়নকে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি।

ডিসিসিআইর মতে, কর ব্যবস্থাপনায় একাধিক ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা, শিল্পের কাঁচামালে উৎসে কর হ্রাস, ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যে কম হারে উৎসে কর, পাঁচ বছরের কর কাঠামো আগাম ঘোষণা এবং স্বাস্থ্যসেবা, নবায়নযোগ্য জ্বালানি ও বৈদ্যুতিক যানবাহন খাতে কর সুবিধা ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একইসঙ্গে ভ্যাটের হার না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণ এবং ত্রৈমাসিক অনলাইন ভ্যাট রিটার্ন চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংগঠনটি।

তবে মূল্যস্ফীতির বাস্তবতায় করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা এবং সর্বোচ্চ আয়কর হার ৩৫ শতাংশ নির্ধারণকে হতাশাজনক বলে উল্লেখ করেন তাসকীন আহমেদ। তিনি করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার দাবি জানান।

ক্ষুদ্র, কুটির, মাঝারি ও মাইক্রো শিল্প (সিএমএসএমই) খাতের জন্য বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ হাজার কোটি টাকা বরাদ্দ, ক্ষুদ্র উদ্যোক্তাদের কর সুবিধা, নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য বাড়তি টার্নওভার সীমা এবং ই-লোন চালুর উদ্যোগকে প্রশংসনীয় বলে মনে করছে ডিসিসিআই। তাদের মতে, এসব পদক্ষেপ উদ্যোক্তা বিকাশ ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।

শিল্প ও বিনিয়োগ খাতে বৈদ্যুতিক গাড়ি, মোবাইল ফোন, ফ্রিজ, এসি এবং প্রযুক্তিপণ্যে কর হ্রাস দেশীয় শিল্পে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন, স্থানীয় ইলেকট্রিক বাস ও ট্রাক শিল্পে শুল্ক সুবিধা এবং ই-বাইক শিল্পে রেয়াতি সুবিধা প্রদানের সিদ্ধান্তকেও ইতিবাচক হিসেবে দেখছে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।

জ্বালানি খাতে ইলেকট্রিক ভেহিকেলের জন্য ২০৩০ সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি, নিবন্ধনে অগ্রিম আয়কর হ্রাস এবং চার্জিং অবকাঠামো আমদানিতে কর শূন্য করার উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করলেও গ্যাস অনুসন্ধানে আরও বড় উদ্যোগ প্রয়োজন বলে মনে করে ডিসিসিআই। একইসঙ্গে দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল জ্বালানি মূল্য কাঠামো প্রণয়নের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া সিঙ্গেল উইন্ডো সেবা বাধ্যতামূলক করা, সাত দিনের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান, বিদেশি ঋণের সুদে উৎসে কর ২০ শতাংশ থেকে ১০ শতাংশে নামিয়ে আনা এবং উৎসে কর কর্তনসংক্রান্ত জটিলতা দূর করার উদ্যোগ বিনিয়োগ পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করে ঢাকা চেম্বার।

অনুষ্ঠানে ডিসিসিআইর ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সালিম সোলায়মান এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

বাজেট / বাজেট ২০২৬-২৭ / ব্যবসা / বিনিয়োগ / ডিসিসিআই / তাসকীন আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ছবি: সংগৃহীত
    একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 
  • ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য
  • জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
    সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

Related News

  • একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 
  • লাইফ ইজ ম্যাথ: জীবনের প্রতিটি সিদ্ধান্তেই আছে হিসাব
  • বাজে অ্যানিমেশন, অগোছালো গল্প: তবুও চীনের বক্স অফিসে হিট যে সিনেমা 
  • বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় আসছে ভারতের ১৪ শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদল
  • যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারে: হুমায়ুন কবির

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

2
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ; ইনভেস্ট বাংলাদেশ-এর যাত্রা শুরু 

5
ছবিতে উপরে বাঁ থেকে রুমিন ফারহানা, মির্জা আব্বাস ও ওসমান ফারুক; নিচে বাঁ থেকে মোস্তফা কামাল পাশা, আবুল হাসান ও গাজী নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

6
জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদি আরবের পাঠ্যবই থেকে বাদ দেয়া হলো ‘মুসলিমরা কখনোই জেরুজালেম ছাড়বে না’ বাক্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net