Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
বিপিএল ফাইনাল: টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা

খেলা

টিবিএস রিপোর্ট
01 March, 2024, 06:20 pm
Last modified: 05 March, 2024, 02:33 pm

Related News

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল

বিপিএল ফাইনাল: টস হেরে ব্যাটিংয়ে কুমিল্লা

বিপিএলে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা, ফাইনালে কখনই হারেনি তারা। এবার টানা তৃতীয় শিরোপা জেতার হাতছানি সফলতম দলটির সামনে। প্রথম শিরোপার আশায় থাকা বরিশাল এবার নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলতে যাচ্ছে।
টিবিএস রিপোর্ট
01 March, 2024, 06:20 pm
Last modified: 05 March, 2024, 02:33 pm

প্রায় দেড় মাসের লড়াই শেষে পর্দা নামার অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর একটি ম্যাচ শেষেই জানা যাবে, বিপিএলে পুরনো শাসন চললো নাকি নতুন চ্যাম্পিয়ন পাওয়া গেল। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটির দশম আসরের সেই ম্যাচে আজ মুখোমুখি লিটন কুমার দাসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও তামিম ইকবালের দল ফরচুন বরিশাল।

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টস জয়ে শুরুটা ভালো হলো বরিশাল অধিনায়ক তামিম ইকবালের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। রেকর্ড ৬৪টি দেশে সরাসরি সম্প্রচার করা হবে বিপিএলের ফাইনাল। এর আগে কখনও একসঙ্গে এতো জায়গায় বিপিএলের কোনো ম্যাচ দেখানো হয়নি।

বিপিএলে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা, ফাইনালে কখনই হারেনি তারা। এবার টানা তৃতীয় শিরোপা জেতার হাতছানি সফলতম দলটির সামনে। প্রথম শিরোপার আশায় থাকা বরিশাল এবার নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলতে যাচ্ছে। ২০২২-এর আসরে ফাইনালে কুমিল্লার বিপক্ষেই হার মানে তারা। সেই হিসেবে কুমিল্লার বিপক্ষে ম্যাচটি আজ বরিশালের জন্য প্রতিশোধের মিশনও। এবারের আসরে লিগ পর্বে নিজেদের মধ্যে দুইবারের সাক্ষাতে দুই দলই একবার করে জিতেছে।

প্রথম ম্যাচে হারলেও দুর্বার গতিতে প্লেঅফে জায়গা করে নেয় কুমিল্লা। লিগ পর্বের ১২ ম্যাচের আটটিতে জিতে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। এখানে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালের টিকেট কাটে কুমিল্লা। বরিশালের শুরু ছিল আরও হতাশার, চার ম্যাচের তিনটিতে জেতে তারা। এরপর ঘুরে দাঁড়ানো দলটি সাত ম্যাচ জিতে প্লেঅফে ওঠে। এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারানো বরিশাল দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনালে পৌঁছায়। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, রোহানাত দৌলা বর্ষণ, সুনীল নারাইন, মঈন আলী, জনসন চার্লস, আন্দ্রে রাসেল ও মুস্তাফিজুর রহমান। 

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ডেভিড মিলার, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জেমস ফুলার, কাইল মেয়ার্স, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও মোহাম্মদ সাইফউদ্দিন। 

 

Related Topics

টপ নিউজ

ফরচুন বরিশাল / কুমিল্লা ভিক্টোরিয়ান্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net