Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
শেষ মুহূর্তের গোলে মায়ামিকে বাঁচালেন মেসি

খেলা

টিবিএস রিপোর্ট
26 February, 2024, 12:10 pm
Last modified: 26 February, 2024, 12:55 pm

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি
  • মায়ামিই শেষ ঠিকানা মেসির, খেলবেন না প্যারিস অলিম্পিকে

শেষ মুহূর্তের গোলে মায়ামিকে বাঁচালেন মেসি

ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে মায়ামির ত্রাণকর্তা হয়ে আসেন মেসি। বার্সেলোনায় নিজের পুরোনো সঙ্গী জর্দি আলবার সঙ্গে মিলে আগের সেই ঝলক দেখান এলএম টেন।
টিবিএস রিপোর্ট
26 February, 2024, 12:10 pm
Last modified: 26 February, 2024, 12:55 pm

মৌসুমের প্রথম ম্যাচে গোল পাননি, তবে গোল করিয়ে দলকে জেতাতে অবদান রেখেছিলেন। এবার মেজর লিগ সকারে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইন্টার মায়ামিকে বাঁচালেন লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির শেষ মুহূর্তের গোলে পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে টাটা মার্তিনোর দল। 

ম্যাচের শেষ বাঁশি বাজার ঠিক আগে মায়ামির ত্রাণকর্তা হয়ে আসেন মেসি। বার্সেলোনায় নিজের পুরোনো সঙ্গী জর্দি আলবার সঙ্গে মিলে আগের সেই ঝলক দেখান এলএম টেন। যোগ করা সময়ের দ্বিতীয় মায়ামির হয়ে সমতাসূচক গোলটি করেন মেসি। 

জর্দি আলবার অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন মেসি। শেষ পর্যন্ত এলএ গ্যালাক্সি- ইন্টার মায়ামি ম্যাচটি শেষ হয় ১-১ গোলের সমতায়। এবারের এমএলএসে এটিই মেসির প্রথম গোল। 

ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও কোনো দলই গোলের দেখা পায়নি। ৭৫ মিনিটে গ্যালাক্সিকে এগিয়ে দেন জোভেলভিচ। ম্যাচ জয়ের পথে থাকা গ্যালাক্সিকে হতাশ করেন মেসি। প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচ ড্র করে দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করল ইন্টার মায়ামি। 

১-১ গোলের ড্রয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে ইন্টার মায়ামি। এর আগে রিয়েল সল্ট লেককে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে এবারের এমএলএস শুরু করেছিল মায়ামি। রিয়েল সল্ট লেক, এলএ গ্যালাক্সি দল দুটি ওয়েস্টার্ন কনফারেন্সের।  

Related Topics

টপ নিউজ

মেসি / ইন্টার মায়ামি / ত্রাণকর্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • ইরানে মার্কিন হামলার মধ্যেই ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ও করতালির জেরে সমালোচনার মুখে মেসি
  • কলকাতায় বিশৃঙ্খলার পর দিল্লিতে ভালোবাসায় সিক্ত হওয়ার মধ্য দিয়ে শেষ হলো মেসির ভারত সফর
  • আবারও ফোর্বসের সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, পিছিয়েছেন মেসি
  • মেসির জোড়া গোল, শিরোপা জিতলো মায়ামি
  • মায়ামিই শেষ ঠিকানা মেসির, খেলবেন না প্যারিস অলিম্পিকে

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net