Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
বিপিএল প্রসঙ্গে হাথুরুসিংহের সঙ্গে একমত চট্টগ্রামের অধিনায়ক

খেলা

টিবিএস রিপোর্ট
25 February, 2024, 05:45 pm
Last modified: 25 February, 2024, 06:21 pm

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

বিপিএল প্রসঙ্গে হাথুরুসিংহের সঙ্গে একমত চট্টগ্রামের অধিনায়ক

জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা সেভাবে টি-টোয়েন্টি খেলার সুযোগ পান না। বেশিরভাগ সময় ধরে চলে প্রথম শ্রেণি ও ৫০ ওভারের টুর্নামেন্ট। বিপিএলের বাইরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হয় না, হলেও সেসব নামমাত্র।
টিবিএস রিপোর্ট
25 February, 2024, 05:45 pm
Last modified: 25 February, 2024, 06:21 pm
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম। ছবি: চট্টগ্রাম

ঘরোয়া যেকোনো টুর্নামেন্টের জন্মই হয় দেশি ক্রিকেটারদের মান উন্নয়নে। একই উদ্দেশ্যে যাত্রা শুরু হয় টি-টোয়েন্টি আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। কিন্তু ঘরোয়া এই আসরটি সেই উদ্দেশ্য পূরণ করতে পারছে না বলে মন্তব্য করেছেন চান্দিকা হাথুরুসিংহে। জাতীয় দলের প্রধান কোচ মনে করেন, বিপিএল দিয়ে দেশের টি-টোয়েন্টি ক্রিকেটের উন্নতি না হওয়ায় আরও একটি টুর্নামেন্ট প্রয়োজন। এ বিষয়ে লঙ্কান এই কোচের মন্তব্যকে যথার্থ বললেন বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক ‍শুভাগত হোম। 

জাতীয় দলের বাইরে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা সেভাবে টি-টোয়েন্টি খেলার সুযোগ পান না। বেশিরভাগ সময় ধরে চলে প্রথম শ্রেণি ও ৫০ ওভারের টুর্নামেন্ট। বিপিএলের বাইরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হয় না, হলেও সেসব নামমাত্র। তাই প্রস্তুতি নিয়ে বিপিএল খেলা সম্ভব হয় না বলে জানান শুভাগত। জাতীয় দলের কোচের মতো আরেকটি টুর্নামেন্ট চান ৩৭ বছর বয়সী এই অলরাউন্ডারও। 

আরেকটি টুর্নামেন্ট আয়োজন প্রসঙ্গে হাথুরুসিংহের মন্তব্য নিয়ে জানতে চাইলে শুভাগত বলেন, 'অবশ্যই, আমি শতভাগ একমত। বিপিএল যখন খেলি, আমরা হয়তো সেভাবে প্রস্তুতি নিতে পারি না। সারা বছর হয়তো প্রথম শ্রেণির ম্যাচ, ৫০ ওভারের ম্যাচ খেলি। কিন্তু টি-টোয়েন্টিতে বিপিএলের মতো টুর্নামেন্টে খেলার জন্য আগে আরেকটা টুর্নামেন্ট যদি খেলে আসতে পারি, দেশি খেলোয়াড়দের জন্য সেটা ভালো। ওই টুর্নামেন্টে যারা ভালো খেলব, তারা এখানে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবে। নতুনরাও সুযোগ পাবে।'

এরপরও অবশ্য বিপিএলকে স্থানীয় ক্রিকেটারদের জন্য সুযোগ হিসেবেই দেখেন চট্টগ্রামের প্লেঅফে ওঠার দৌড়ে নেতৃত্বে থাকা শুভাগত। তার ভাষায়, 'আমরা খেলোয়াড়রা সুযোগ পাচ্ছি। ফ্র্যাঞ্চাইজির দিক থেকে এটা আসলে আমাদের অংশ (বিপিএলের মান) না। বোর্ডের সাথে তাদের কী কমিটমেন্ট আছে, সেটা তাদের ব্যাপার। এটা আমাদের জন্য ভালো সুযোগ, খেলোয়াড়দের জন্য ভালো। আন্তর্জাতিক ক্রিকেট খেললে ইতিবাচকই হবে আমাদের জন্য।'

 উইকেট নিয়ে বিপিএলের প্রতি আসরেই আলোচনা থাকে। সিলেট ও চট্টগ্রামে রান হলেও মিরপুরে হয় লো-স্কোরিং ম্যাচ। পুরনো চাওয়া আরও একবার মনে করালেন শুভাগত, 'টি-টোয়েন্টিতে সবাই অবশ্যই রানের উইকেট চায়। এবারের উইকেট ভালো ছিল। মিরপুরের প্রথম দিকে সেরকম উইকেট হয়তো আমরা পাইনি। চট্টগ্রাম, সিলেটে যেমন উইকেট ছিল, সবাই হাই-স্কোরিং ম্যাচই দেখেছে। এ রকম উইকেটই আশা করি। রান হবে, বোলার-ব্যাটসম্যান সবাই সুবিধা পাবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হবে। সবার এটাই প্রত্যাশা, আমরাও এটা আশা করি।' 

লিগ পর্বের ১২ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে প্লেঅফে ওঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এলিমিনেটর ম্যাচে ২৬ ফেব্রুয়ারি মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে তারা। প্লেঅফ বলে এই ম্যাচ শুভাগতর কাছে বিশেষ কিছু নয়, তার কাছে সব ম্যাচই সমান গুরুত্বের, 'প্রতি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শেষ দুই ম্যাচ নকআউটের মতো খেলেই আমরা প্লে-অফে এসেছি। এটাও আরেকটা দিনের মতো ম্যাচ, গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা অবশ্যই জেতার জন্য মাঠে নামব। যারা ভালো খেলবে, তারাই জিতবে। আমরা চাইব ভালো খেলে পরের ম্যাচটা নিশ্চিত করতে।' 

 

Related Topics

টপ নিউজ

শুভাগত হোম / চান্দিকা হাথুরুসিংহে / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল
  • চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন তামিমের বরিশাল 

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net