Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
খতনা করাতে গিয়ে ফের শিশুর মৃত্যু: ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 February, 2024, 08:20 pm
Last modified: 21 February, 2024, 08:44 pm

Related News

  • বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধবিরতি: বাংলাদেশের জন্যও স্বস্তির কারণ
  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ

খতনা করাতে গিয়ে ফের শিশুর মৃত্যু: ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার রাতে অর্থোপেডিক ও ট্রমা সার্জন এসএম মুক্তাদিরের তত্ত্বাবধানে আহনাফের বাবা-মা তাকে খতনার জন্য হাসপাতালে ভর্তি করান। অস্ত্রোপচারের জন্য রাত ৮টার দিকে আহনাফকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ঘণ্টাখানেক পর খবর আসে আহনাফ মারা গেছে।
টিবিএস রিপোর্ট
21 February, 2024, 08:20 pm
Last modified: 21 February, 2024, 08:44 pm
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, ছবি: সংগ্রহীত

গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে ঢাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে খতনা করার সময় এক শিশুর মর্মান্তিক মৃত্যুর পর এ ধরনের অবহেলার পুনরাবৃত্তি রোধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন।

এক বিবৃতিতে আজ বুধবার স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'এ ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। কয়েকদিন আগেও আমরা একই ধরনের একটি ঘটনা লক্ষ্য করেছি। এটা খুবই দুঃখজনক যে, আমাদের প্রচেষ্টা সত্ত্বেও কিছু ব্যক্তি যথাযথ সতর্কতা অবলম্বন করতে ব্যর্থ হয়েছেন। কোনো অবস্থাতেই এ ধরনের অবহেলা বা দায়িত্বের প্রতি অবহেলা সহ্য করা হবে না আর।' 

রাজধানীর মালিবাগে জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র আহনাফ তাহমিন আইহামের (১০) মৃত্যুর ঘটনায় মন্ত্রী এসব কথা বলেন।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী রোববার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন।

দোষী প্রমাণিত হলে শুধু স্বাস্থ্যকেন্দ্রটির ওপরই কড়াকড়ি নয়, এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতেও সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

তিনি বলেন, 'স্পষ্ট বার্তা দিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে কোনো প্রতিষ্ঠান ভবিষ্যতে এ ধরনের গুরুতর দায়িত্বে অবহেলা করার সাহস না পায়।' 

ড. সামন্ত আরও জানান, চিকিৎসকদের চিকিৎসায় গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 

খতনা করার সময় অননুমোদিত অ্যানেসথেসিয়া ব্যবহারের কারণে আহনাফের মৃত্যুর পর স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে জেএস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারটি সিলগালা করে দিয়েছে।

এ ঘটনায় এহনাফের বাবা বাদী হয়ে হাতিরঝিল মডেল থানায় চিকিৎসক এস এম মুক্তাদির ও তিনজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং ডায়াগনস্টিক সেন্টারের দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে। 

মামলার এজাহারে বলা হয়, মঙ্গলবার রাতে অর্থোপেডিক ও ট্রমা সার্জন এসএম মুক্তাদিরের তত্ত্বাবধানে আহনাফের বাবা-মা তাকে খতনার জন্য হাসপাতালে ভর্তি করান। অস্ত্রোপচারের জন্য রাত ৮টার দিকে আহনাফকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ঘণ্টাখানেক পর খবর আসে আহনাফ মারা গেছে।

এর আগে গত ৮ জানুয়ারি ঢাকার সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করার সময় আয়ান নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়।

আয়ানের বাবা মো. শামীম আহমেদ অভিযোগ করেন, খতনার জন্য অজ্ঞান করা হয়েছিল শিশু আয়ান আহমেদকে। খতনা করানোর ১১ ঘণ্টায় পরও তার জ্ঞান না ফিরলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে এনে লাইফসাপোর্টে রাখা হয়। সাত দিন সেখানে থাকার পর গত ৮ জানুয়ারি আয়ান মারা যায়। 

Related Topics

টপ নিউজ

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন / বাংলাদেশ / খতনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?
  • তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
    ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

Related News

  • বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • ইরান যুদ্ধবিরতি: বাংলাদেশের জন্যও স্বস্তির কারণ
  • চলতি মূলধন হিসেবে ৮ শতাংশ সুদে অফশোর ডলার ঋণ পাবেন রপ্তানিকারকরা
  • নতুন সরকারের সাথে কাজ করতে চায় ভারত; অংশীদারত্ব বাড়াতে একমত দুই দেশ

Most Read

1
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালির ওপর থেকে যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের ড্রোন ‘নিখোঁজ’

4
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

5
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

6
তেহরানের তাজরিশ বাজারে নওরোজ (ইরানি নববর্ষ) উপলক্ষে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির ছবিযুক্ত একটি ব্যানার। ১৯ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপ থেকে নতুন শক্তিতে আত্মবিশ্বাসী হয়ে ফিরছেন ইরানের নেতারা—হাতে নতুন তুরুপের তাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net