Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সর্বজনীন পেনশন স্কিমে অংশ নেওয়ার নির্দেশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 February, 2024, 09:20 am
Last modified: 20 February, 2024, 12:00 pm

Related News

  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি
  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ঈদের আগেই ছয় এনবিএফআই অবসায়নে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক, সরকারের অর্থ ছাড়ের অপেক্ষায়

আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সর্বজনীন পেনশন স্কিমে অংশ নেওয়ার নির্দেশ

টিবিএস রিপোর্ট
20 February, 2024, 09:20 am
Last modified: 20 February, 2024, 12:00 pm
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস

ব্যাংকের পর এবার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বরাবর এ-সংক্রান্ত নির্দেশনা পাঠায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুন শেষে দেশের ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানে মোট সাড়ে ৬ হাজার কর্মকর্তা কার্যরত রয়েছেন। এর মধ্যে নারী কর্মীর সংখ্যা ১ হাজার ৪০ জন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠায়।

২০২৩ সালের ৩১ জানুয়ারি দেশের সর্বস্তরের জনগণকে, বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীকে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন প্রণয়ন করে সরকার। একই বছরের ১৩ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা, ২০২৩ প্রণয়ন করা হয়।

সর্বজনীন পেনশন স্কিমে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী বা উক্ত প্রতিষ্ঠানের মালিক, অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে নিয়োজিত ব্যক্তি, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিরা অংশ নিতে পারেন। অংশগ্রহণের সুযোগ রয়েছে বিদেশে কর্মরত বা অবস্থানকারী যে কোনো বাংলাদেশি নাগরিকের।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় জানানো হয়, সর্বস্তরের জনগণকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ে অন্তর্ভুক্তির উদ্দেশ্য পূরণকল্পে আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

Related Topics

টপ নিউজ

সর্বজনীন পেনশন / সর্বজনীন পেনশন স্কিম / আর্থিক প্রতিষ্ঠান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
    বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
    এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • খেলাপি হয়েও এলসি খোলার বিশেষ সুযোগ পেল আব্দুল মোনেম সুগার রিফাইনারি
  • সর্বজনীন পেনশনে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, ৪ কোটি পরিবারকে যুক্ত করার লক্ষ্য
  • ৫,৬০০ কোটি টাকার তহবিল ঘাটতিতে আটকে গেছে আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ঈদের আগেই ছয় এনবিএফআই অবসায়নে প্রস্তুত কেন্দ্রীয় ব্যাংক, সরকারের অর্থ ছাড়ের অপেক্ষায়

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
আন্তর্জাতিক

বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা

3
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

4
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

5
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net