Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 05, 2026
হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মুস্তাফিজ

খেলা

টিবিএস রিপোর্ট
18 February, 2024, 06:35 pm
Last modified: 18 February, 2024, 06:43 pm

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা

হাসপাতালে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে মুস্তাফিজ

মুস্তাফিজকে ২৪ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হবে। ম্যাচ খেলা বা কবে থেকে তিনি খেলতে পারবেন, এ ব্যাপারে আপাতত কিছু জানানো হয়নি। 
টিবিএস রিপোর্ট
18 February, 2024, 06:35 pm
Last modified: 18 February, 2024, 06:43 pm

মাথায় বলের আঘাত লাগলেও চিকিৎসা নিয়ে শঙ্কামুক্ত অবস্থায় আছেন মুস্তাফিজুর রহমান। অনুশীলনে নেটে বলের আঘাত লাগার পর রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। এরপর আর মাঠে ফেরেননি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা বাঁহাতি এই পেসার। সতর্কতা হিসেবে মুস্তাফিজকে ২৪ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হবে। 

চট্টগ্রামে ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয় মুস্তাফিজকে। তার ক্ষত স্থানে সেলাইয়ের পর সিটি স্ক্যান করা হয়। রিপোর্টে জানা যায়, তার চোট অভ্যন্তরীণ নয়। তবে মাথায় আঘাত লাগার কারণে তাকে পর্যবেক্ষণে থাকতে হবে বলে জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজল। এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে কুমিল্লা কর্তৃপক্ষ। ম্যাচ খেলা বা কবে থেকে মুস্তাফিজ খেলতে পারবেন, এ ব্যাপারে আপাতত কিছু জানানো হয়নি। 

কুমিল্লার পাঠানো বিবৃতিতে জাহিদুল ইসলাম বলেছেন, 'মুস্তাফিজুর রহমান এখন ইম্পেরিয়াল হাসপাতালের নিউরোসার্জন টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন। তার জিসিআই স্কেল ১৫/১৫৷ তিনি এখন শঙ্কামুক্ত। আশা করি, ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে আমরা তাকে টিম হোটেলে নিয়ে যেতে পারব।' জিসিআই স্কেল ১৫ থাকার অর্থ পুরোপুরি সজাগ ও সজ্ঞানে আছেন মুস্তাফিজ।

কুমিল্লার এর আগের বিবৃতিতে বলা হয়, 'অনুশীলনের সময় মুস্তাফিজের মাথার বাম পাশে বলের আঘাত লাগে। সেখানে ক্ষতের সৃষ্টি হলে আমরা রক্ত পরা বন্ধের জন্য ব্যান্ডেজ লাগিয়ে দেই এবং দ্রুততার সঙ্গে ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়। সিটি স্ক্যান করার পর আমরা দেখেছি যে, তার চোট শুধু বাহিরের অংশে। মাথার ভেতরে কোনো ধরনের রক্তক্ষরণ হয়নি। চিকিৎসকরা ক্ষত জায়গায় সেলাই করে দিয়েছেন। তিনি এখন টিম ফিজিওর নিবিড় তত্ত্বাবধানে আছেন।'

রোববার বিপিএলে ম্যাচ নেই। এদিন জহুর আহমেদে অনুশীলন করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নেটে বোলিং করার সময় বল এসে মুস্তাফিজের মাথায় লাগে। এ সময় তিনি লিটন কুমার দাসকে বোলিং করছিলেন। ডেলিভারির পর নিজের বোলিং মার্কে ফিরছিলেন মুস্তাফিজ। কারও ডাকে ফিরে তাকালে একটি বল এসে বাঁহাতি এই পেসারের মাথায় আঘাত করে। 

মুস্তাফিজের মাথার পেছনের দিকে বাম দিকে লাগে বল। আঘাতের সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে যান তিনি। কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিনসহ দলের বাকিরা ছুটে যান তার কাছে। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে মুস্তাফিজকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। 

Related Topics

টপ নিউজ

মুস্তাফিজুর রহমান / বিপিএল / কুমিল্লা ভিক্টোরিয়ান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
    বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 
  • ছবি: এএনআই
    তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার
  • মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
    পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা

Most Read

1
বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে কেন্দ্রীয় ব্যাংকের ৪০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম

2
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
অর্থনীতি

দৃশ্যমান হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল: ১২ প্রতিষ্ঠানের ৩৫৩ মিলিয়ন ডলার বিনিয়োগ, পাইপলাইনে আছে আরও 

3
ছবি: এএনআই
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে ‘থালাপতি’ ঝড়: প্রথম নির্বাচনে নেমেই বাজিমাত অভিনেতা বিজয়ের, গঠন করতে পারেন সরকার

4
মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু

5
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের আগের শার্ট বহাল থাকছে, প্যান্টের রং হচ্ছে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net