Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
মিয়ানমারে সংঘর্ষ: ওপার থেকে থেমে থেমে এখনও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে

বাংলাদেশ

কক্সবাজার প্রতিবেদক
13 February, 2024, 02:20 pm
Last modified: 13 February, 2024, 03:23 pm

Related News

  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত

মিয়ানমারে সংঘর্ষ: ওপার থেকে থেমে থেমে এখনও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে

স্থানীয়রা বলছেন, মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ১১টা পর্যন্তও এপার থেকে বিকট শব্দের বিস্ফোরণ শোনা গেছে। কখনও বিস্ফোরণের বিকট শব্দ; কখনও সীমান্তের এপারে নিজ বসতঘরে গুলি ও মর্টার শেল এসে পড়ছে। এ নিয়ে তারা আতঙ্কে রয়েছেন।
কক্সবাজার প্রতিবেদক
13 February, 2024, 02:20 pm
Last modified: 13 February, 2024, 03:23 pm
২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি ঘুমধুম সীমান্তে গোলাগুলি। ছবি: টিবিএস

মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশের এলাকাগুলো থেকে আজ মঙ্গলবারেও থেমে থেমে বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। এতে ধারণা করা হচ্ছে, রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর লড়াই চলছেই।

এদিকে সংঘর্ষের জেরে অন্যত্র আশ্রয় নেওয়া বাংলাদেশের সীমান্ত এলাকার বাসিন্দারা বাড়ি ফিরতে শুরু করলেও তাদের উদ্বেগ-উৎকণ্ঠা কাটছে না। কখন ওপার থেকে গুলি বা মর্টার শেল এসে পড়ে এই আতঙ্ক তাদের।

স্থানীয়রা জানিয়েছেন, সোমবার (১২ ফেব্রুয়ারি) দিনভর হোয়াইক্যংয়ের লম্বাবিল ও উনচিপ্রাং সীমান্তের নাফ নদীর ওপারে থেমে থেমে এবং মধ্যরাতে ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। মঙ্গলবার ভোর ৪টা থেকে সকাল ১১টা পর্যন্তও ওপারে বিকট শব্দের বিস্ফোরণ শোনা গেছে।

তারা বলছেন, কখনও বিস্ফোরণের বিকট শব্দ; কখনও সীমান্তের এপারে নিজ বসতঘরে গুলি ও মর্টার শেল এসে পড়ছে। এ নিয়ে তারা আতঙ্কে রয়েছেন। সেই সঙ্গে মিয়ানমার থেকে পালিয়ে আসা সরকারি বাহিনী কিংবা অস্ত্রধারী রোহিঙ্গাদের অনুপ্রবেশও তাদের আতঙ্কের কারণ।

সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল করিম জানান, টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তের নাফ নদীর ওপারে ভোর থেকে সকাল ৭টা প্রচণ্ড গোলাগুলির শব্দ পাওয়া গেছে।

সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। ছবি: টিবিএস

রাখাইনে টানা ১৫ দিনের এই অস্থিরতার কারণে উদ্বেগ জানিয়ে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য জালাল আহমদ বলেন, এলাকাবাসীর মনে যেন স্বস্তি নেই। থেমে থেমেই গোলাগুলি আর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

তিনি বলেন, 'উদ্বেগ বা ভয়ের কারণ হলো না জানি কখন এপারে গুলি বা মর্টার শেল এসে পড়ে। তিনি সীমান্ত এলাকার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারি জানান, নাফ নদীর ওপারে বিস্ফোরণের শব্দ সোমবারের তুলনায় মঙ্গলবার ভোর থেকে বেড়েছে। এতে এপারে গুলি-মর্টার শেল এসে পড়ার আশঙ্কার পাশাপাশি রোহিঙ্গাসহ অন্যান্যদের অনুপ্রবেশের ঝুঁকি বেড়েছে।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, সীমান্তের ওপারে মিয়ানমারের ঢেঁকিবনিয়া এলাকা থেকে কখনও কালো ধোঁয়া দেখা যাচ্ছে, আবার কখনও গুলি বা মর্টার শেলের শব্দ শোনা যাচ্ছে।

এই পরিস্থিতিতে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোসহ সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

তিনি বলেন, 'নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের পাশাপাশি কোনো দুষ্কৃতকারী যাতে টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার পর্যন্ত অনুপ্রবেশের চেষ্টা করা ১৩৭ জনকে প্রতিহত করেছে বিজিবি।'
 

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / সংঘাত / আতঙ্ক / উদ্বেগ / গুলি / মর্টার শেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • ট্রাম্প প্রশাসনের আকস্মিক গ্রিন কার্ড নীতি পরিবর্তনে বিভ্রান্ত ও উদ্বিগ্ন অভিবাসীরা
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, বন্দুকধারী নিহত

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net