Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
September 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, SEPTEMBER 05, 2026
২ দশকে ‘কালি ও কলম’, স্মরণীয় রাখতে ৩ দিনব্যাপী সাহিত্য সম্মেলন

অন্যান্য

টিবিএস রিপোর্ট
06 February, 2024, 08:45 pm
Last modified: 06 February, 2024, 08:59 pm

Related News

  • এআই: লেখালেখি যন্ত্রই করে দেবে তাহলে?
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • যুদ্ধে আমরা কী বহন করি? || আমি ফরিদউদ্দিন আত্তারের কথা বলতে চাই
  • অ্যালেন গিন্সবার্গ || সাহিত্যকে আমরা ছিনিয়ে এনে রাস্তায় স্থাপন করেছি
  • দেশে ৫৯ টিভি চ্যানেল ও ১৪৩৬ পত্রিকা রয়েছে: সংসদে তথ্যমন্ত্রী

২ দশকে ‘কালি ও কলম’, স্মরণীয় রাখতে ৩ দিনব্যাপী সাহিত্য সম্মেলন

সাহিত্য সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশগ্রহণ করবেন প্রবীণ-নবীন সাহিত্যিক, শিল্পী ও বিশিষ্টজনেরা।
টিবিএস রিপোর্ট
06 February, 2024, 08:45 pm
Last modified: 06 February, 2024, 08:59 pm
ছবি: সৌজন্যেপ্রাপ্ত

একটি মানসম্পন্ন সাহিত্যপত্রিকার অভাবমোচনের লক্ষ্য নিয়ে ২০০৪ সালে আত্মপ্রকাশ করেছিল সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক সাহিত্য পত্রিকা কালি ও কলম। এ বছরের জানুয়ারিতে ২০ বছর পূর্তি হয়েছে এটির।

বিশেষ এ মুহূর্তটিকে স্মরণ করে রাখতে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপী 'কালি ও কলম সাহিত্য সম্মেলন'। আগামী ৮–১০ ফেব্রুয়ারি ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে পত্রিকাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্ততিতে জানানো হয়েছে।

প্রথম দিন সন্ধ্যায় উদ্বোধনী সম্মেলনে কালি ও কলম-এর ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যার মোড়ক উন্মোচন করা হবে। চিত্রশিল্পী ও ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবীর সভাপতিত্বে এতে মূল বক্তব্য রাখবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক চিন্ময় গুহ এবং কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন।

পরবর্তী দুদিন সাহিত্য সম্মেলনের মোট ৭টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে অংশগ্রহণ করবেন প্রবীণ-নবীন সাহিত্যিক, শিল্পী ও বিশিষ্টজনেরা। সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠান কালি ও কলম-এর ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।

৯ ফেব্রুয়ারি  'কবিতা ও সাহিত্য – এসেছি কতদূর' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক চিন্ময় গুহ। এছাড়া মুক্তিযুদ্ধ ও নাটক বিষয়ক আলোচনা সেগমেন্টে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুন এবং চলচ্চিত্র নির্মাতা ও লেখক মতিন রহমান।

দ্বিতীয় দিনের সম্মেলনে আলোচক হিসেবে আরও উপস্থিত থাকবেন কবি ও কথাশিল্পী মাহবুব সাদিক, কথাসাহিত্যিক ও শিক্ষক আহমাদ মোস্তফা কামাল, লেখক ও গবেষক সালেক খোকন, কথাসাহিত্যিক স্বকৃত নোমান, চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক, নাট্যকার ও কথাসাহিত্যিক রুমা মোদক, নাট্যজন রামেন্দু মজুমদার প্রমুখ।

শেষদিন ১০ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন শিক্ষাবিদ, নারী ও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ মাহবুবা নাসরীন, লোকসংস্কৃতি গবেষক ও নাট্যকার সাইমন জাকারিয়া, শিল্পী ও শিল্প-লেখক মুস্তাফা জামান, কথাশিল্পী মানস চৌধুরী, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীসহ আরও বিশিষ্টজনেরা।

Related Topics

কালি ও কলম / সাহিত্য পত্রিকা / সাহিত্য / সাহিত্য উৎসব / পত্রিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা
  • নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
    নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ
  • ছবি: টিবিএস
    বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু
  • ২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
    থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের
  • সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

Related News

  • এআই: লেখালেখি যন্ত্রই করে দেবে তাহলে?
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • যুদ্ধে আমরা কী বহন করি? || আমি ফরিদউদ্দিন আত্তারের কথা বলতে চাই
  • অ্যালেন গিন্সবার্গ || সাহিত্যকে আমরা ছিনিয়ে এনে রাস্তায় স্থাপন করেছি
  • দেশে ৫৯ টিভি চ্যানেল ও ১৪৩৬ পত্রিকা রয়েছে: সংসদে তথ্যমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পর্বতারোহীদের প্রস্রাবে গলছে এভারেস্টের হিমবাহ: গবেষণা

2
নেপালের রসুয়া জেলায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের বাইরে তল্লাশি ও উদ্ধার অভিযান চলাকালে নেপাল সেনাবাহিনীর সদস্যদের কাজ করতে দেখা যাচ্ছে; ২ সেপ্টেম্বর প্রাপ্ত একটি হ্যান্ডআউট ছবিতে এটি ধারণ করা হয়। (ছবি: নেপাল আর্মি/হ্যান্ডআউট/রয়টার্স)
আন্তর্জাতিক

নেপালে বন্যার ৯ দিন পর বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে ২ জনকে জীবিত উদ্ধার, ভেতরে শোনা যাচ্ছে আরও বহু মানুষের কণ্ঠ

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বগুড়ায় পথচারীকে বাঁচাতে প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে, নারীর মৃত্যু

4
২৮৬ দিন সমুদ্রে অবস্থানের পর থাইল্যান্ডে অবকাশ যাপনের সুযোগ পান ইউএসএস লিংকনের সেনা সদস্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

থাইল্যান্ড সফরকালে মদ্যপ অবস্থায় মারামারি: মার্কিন রণতরিতে ফেরত পাঠানো হলো দুই সেনাকে

5
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘চোখের সামনেই ভয়াবহ রূপ নিচ্ছে’: ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, রেকর্ড উষ্ণতার সতর্কতা জাতিসংঘের

6
সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যাংক রেজল্যুশন আইন: বাতিল হচ্ছে বিতর্কিত পরিচালকদের মালিকানায় ফেরার সুযোগের ধারা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net