Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
সাকিবকে দুয়ো, কাদের ‘অকৃতজ্ঞ’ বললেন সোহান?

খেলা

টিবিএস রিপোর্ট
06 February, 2024, 07:50 pm
Last modified: 06 February, 2024, 07:55 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

সাকিবকে দুয়ো, কাদের ‘অকৃতজ্ঞ’ বললেন সোহান?

খারাপ সময়কে পেছনে ফেলে সাকিবের এমন প্রত্যাবর্তন, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্বভাবতই তাকে নিয়ে সংবাদকর্মীদের জিজ্ঞাসা ছিল। অবশ্য সাকিবকে দুয়ো দেওয়া নিয়ে কোনো প্রশ্ন ছিল না। কিন্তু রংপুর রাইডার্সের অধিনায়ক সোহান এক প্রশ্নের উত্তরে এই বিষয়টিও টেনে আনলেন।
টিবিএস রিপোর্ট
06 February, 2024, 07:50 pm
Last modified: 06 February, 2024, 07:55 pm

চোখের সমস্যার কারণে বল দেখায় অস্বস্তি আছে সাকিব আল হাসানের। স্বভাবতই এতে ব্যাটিংয়ে অসুবিধা হয়েছে তার। চোখের সমস্যার প্রভাব যে তার ব্যাটিংয়ে পড়েছে, সেটা স্পষ্ট হয়েছে চলমান বিপিএলে। রংপুর রাইডার্সের হয়ে প্রথম দুই ম্যাচে ২ রান করে করেন তিনি। পরের দুই ম্যাচে যথাক্রমে রংপুরের ৫ ও ৮ উইকেট পড়লেও ব্যাটিংয়ে নামেননি সাকিব। বোলার হিসেবেই খেলে এসেছেন। চোখের সমস্যায় ব্যাটিংয়ে দুঃসময়, এর মাঝে আরও বাজে অভিজ্ঞতা হয়েছে তার। 

ব্যাটিংয়ে নামার সময়, আউট হয়ে ফেরা বা ফিল্ডিং করার সময় দুয়ো শুনতে হয়েছে সাকিবকে। বাংলাদেশের তিন ফরম্যাটেরই অধিনায়কত্বে থাকা সাকিবকে উদ্দেশ্য করে গ্যালারি থেকে 'ভুয়া, ভুয়া' বলা হয়েছে বেশ কয়েকটি ম্যাচে। যা নিয়ে সংবাদ সম্মেলনে সাকিবকে প্রশ্নও করা হয়। অবশেষে অলরাউন্ডার সাকিবের দেখা মিলেছে। মঙ্গলবার মিরপুরে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলার পর ৪ ওভারে ১৬ রানে ৩টি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। 

খারাপ সময়কে পেছনে ফেলে সাকিবের এমন প্রত্যাবর্তন, ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্বভাবতই তাকে নিয়ে সংবাদকর্মীদের জিজ্ঞাসা ছিল। অবশ্য সাকিবকে দুয়ো দেওয়া নিয়ে কোনো প্রশ্ন ছিল না। কিন্তু রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান এক প্রশ্নের উত্তরে এই বিষয়টিও টেনে আনলেন। মনে করাতে চাইলেন বাংলাদেশ দলে সাকিবের অবদানের কথা। সঙ্গে এও বললেন, এসব মানুষ ভুলে যায়। সোহানের মতে, অকৃতজ্ঞ মানুষের আচরণ এমন। তবে কাদের উদ্দেশ্যে শব্দটা ব্যবহার করেছেন, সেটা পরিষ্কার করেননি তিনি। 

ঢাকার বিপক্ষে তিন নম্বরে ব্যাটিং করে নিজেকে অনেকটাই ফিরে পেয়েছেন সাকিব। তিনে ব্যাটিং করার সিদ্ধান্ত তার নাকি ম্যানেজমেন্টের, এমন প্রশ্নের উত্তরে সোহান বলেন, 'আগে থেকে কথা হচ্ছিল। সাকিব ভাই বিশেষ করে চাচ্ছিলেন একটু সময় নিয়ে… যেহেতু টি-টোয়েন্টি খেলা, সময় কম থাকে, তো ওভাবেই (পরিকল্পনা) করছিলেন। তিনি আমাদের দলের অনেক গুরুত্বপূর্ণ ক্রিকেটার, সাকিব ভাই নিজেই তিনে ব্যাটিং করতে চাচ্ছিলেন।'

এই উত্তরেই মাঠে সাকিবের অস্বস্তিকর অভিজ্ঞতার বিষয়টি সামনে আনেন সোহান। রংপুর অধিনায়ক বলেন,'সবচেয়ে বড় কথা, আমাদের ক্রিকেট (বাংলাদেশের ক্রিকেট) এই জায়গায় আসার পেছনে সাকিব ভাইয়ের অনেক বেশি অবদান রয়েছে। আমার কাছে মনে হয়, আমরা খুব বেশি অকৃতজ্ঞ যে খুব তাড়াতাড়ি ভুলে যাই। অনেক সময় মাঠে যে ধরনের ঘটনা হচ্ছে, এটা আমাদের ক্ষেত্রে হলে অনেক সময় মানা যায়, তার ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয়।'

চেনা চেহারায় ফিরতে সাকিব ঘাম ঝরিয়ে যাচ্ছেন, রংপুরের টিম ম্যানেজমেন্টও তাকে সমর্থন দিয়ে যাচ্ছে। তিন নম্বরে ব্যাটিং করার সিদ্ধান্তে ম্যানেজমেন্টের পূর্ণ সমর্থন আছে জানিয়ে সোহান বলেন, 'আমার কাছে মনে হয়, পুরো টিম ম্যানেজমেন্ট তাকে এই সমর্থন করছে এবং তিনি নিজে থেকে অনেক বেশি চেষ্টা করছেন। আমরা কাছ থেকে দেখছি, তিনি কতোটা চেষ্টা করছেন, কতোটা নিবেদিত ওই জায়গাটায় ফেরার জন্য।'

'এ রকম একটা ইনজুরিতে থাকলে বা খেলোয়াড় যখন খারাপ সময়ে থাকে, তখন অনেক বেশি মোটিভেশন দরকার হয়। ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়, টিম ম্যানেজমেন্টের পুরো সমর্থন তার উপর রয়েছে, তিনি নিজে থেকে চাচ্ছিলেন একটু সময় নিয়ে ব্যাটিং করতে। শেষ দিন অনুশীলনের সময় তিনি বলেন, "তিনে ব্যাটিং করলে ভালো হবে"। আমার কাছে মনে হয়, পুরো টিম ম্যানেজমেন্ট তাকে এই সমর্থন দিয়েছে।' যোগ করেন তিনি।  

গত বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বল দেখা নিয়ে অস্বস্তিবোধ করায় তখনই চেন্নাইতে চিকিৎসক দেখান তিনি। চোটের কারণে আগেই ভারত ছাড়া সাকিব যুক্তরাষ্ট্রে গিয়ে আবার চিকিৎসকের দ্বারস্থ হন। তাতেও কাজ না হওয়ায় দেশে ফিরে চশমা নেন তিনি, চিকিৎসক দেখাতে যান লন্ডন ও সিঙ্গাপুরে। 

অবশেষে জানা যায় বাঁ চোখে রেটিনার সমস্যায় ভুগছেন সাকিব। চোখের রেটিনায় তরল পদার্থ জমে চোখে ঝাপসা দেখা, অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট তৈরি হওয়ার কারণে ব্যাটিংয়ে অস্বস্তিবোধ করেন তিনি। যদিও শুরুতে বলা হয়েছিল স্ট্রেস থেকে চোখে সমস্যা হচ্ছে অভিজ্ঞ এই অলরাউন্ডারের। চোখের ঠিক কী সমস্যা, সেটা এখনও পরিষ্কারভাবে জানা হয়নি সাকিবের। বিশ্রাম ও ওষুধে দীর্ঘমেয়াদী চিকিৎসকায় সমস্যা দূর হবে বলে তাকে জানানো হয়েছে। 

Related Topics

টপ নিউজ

নুরুল হাসান সোহান / সাকিব আল হাসান / রংপুর রাইডার্স / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net