Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
কাজী সালাউদ্দিনের বাসায় পাপন, যে আলোচনা হলো তাদের

খেলা

টিবিএস রিপোর্ট
06 February, 2024, 05:00 pm
Last modified: 06 February, 2024, 05:06 pm

Related News

  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • পাপন ও তার পরিবারের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • ‘নারী ফুটবলের মাস্টারমাইন্ড কাজী সালাউদ্দিন’
  • বিসিবির সাবেক সভাপতি পাপনের সহকারীসহ গ্রেপ্তার ২
  • সাবেক সভাপতি পাপনসহ বিসিবি পরিচালকের পদ হারালেন ১১ জন

কাজী সালাউদ্দিনের বাসায় পাপন, যে আলোচনা হলো তাদের

মাস দশেক আগে দেশের দুই বড় খেলার বোর্ডের প্রধানদের মধ্যে কথার তীর ছোঁড়াছুড়ি হয়েছিল। কাজী সালাউদ্দিনের বাসায় তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে কী সেই আগুনে পানি ঢেলে দিলেন কিনা পাপন, কৌতুহল ছিল সেটি নিয়েই।
টিবিএস রিপোর্ট
06 February, 2024, 05:00 pm
Last modified: 06 February, 2024, 05:06 pm

সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান পাপন। আর আগে থেকেই বিসিবির সভাপতিও তিনি। তবে মন্ত্রী হওয়ার আগেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রম নিয়ে মন্তব্য করেছিলেন পাপন। 

মাস দশেক আগে দেশের দুই বড় খেলার বোর্ডের প্রধানদের মধ্যে কথার তীর ছোঁড়াছুড়ি হয়েছিল। কাজী সালাউদ্দিনের বাসায় তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে কী সেই আগুনে পানি ঢেলে দিলেন কিনা পাপন, কৌতুহল ছিল সেটি নিয়েই। 

দুজনের আলোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি সালাউদ্দিন। তবে নাজমুল হাসান পাপন উত্তর দিয়েছেন বেশ কিছু প্রশ্নের। কিছুদিন আগেই বাফুফে সভাপতির বাইপাস সার্জারি হয়েছে। সেটির খোঁজখবর নিতেই মূলত সালাউদ্দিনের বাসায় গেছিলেন পাপন। 

তবে অন্যান্য বিষয়েও কথা হয়েছে বলে জানালেন যুব ও ক্রীড়ামন্ত্রী, 'ফুটবল ফেডারেশনের সঙ্গে আমি আগেই বসেছি। তখনই ওনাদের মূল ইস্যুগুলো শুনেছি। আজকে উনি (কাজী সালাউদ্দিন) কয়েকটি সমস্যার কথা বলেছেন। আমি বলেছি, ঠিক আছে আপনি একেবারে সুস্থ হয়ে আসেন। এর মধ্যে কিছু কাগজপত্র পাঠাতে বলেছি, আমি দেখব।'

সালাউদ্দিন যেসব সমস্যার কথা উল্লেখ করেছেন তা নিয়ে পাপন বলেন, 'একই জিনিস। একটা হচ্ছে, খেলার মাঠ নেই। বঙ্গবন্ধু স্টেডিয়াম লম্বা সময় ধরে বন্ধ হয়ে আছে, ওনাদের খেলার কোনো জায়গা নেই। এটা বড় সমস্যা। পরশু বঙ্গবন্ধু স্টেডিয়াম দেখতে যাচ্ছি আমি। কীভাবে তাড়াতাড়ি শেষ করা যায়, আপ্রাণ চেষ্টা করব। খেলার কোনো জায়গা বের করতে পারি কি না, দেখব।'

এই দেখা করার মাধ্যমে দুজনের মধ্যে থাকা বিবাদ মিটে গেল এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, 'এত বছরের সম্পর্ক এক দিনের কথায় তো আর শেষ হয়ে যায় না। ছোটবেলা থেকে মাঠে যেতামই ওনার খেলা দেখতে। এটা তো অস্বীকার করার পথ নেই। ওনার মতো কিংবদন্তি ফুটবলার বাংলাদেশে আর নেই। অনেক সময় অনেক কথায় উনি আহত হতে পারেন, আমিও পারি। সেটা ওখানেই শেষ।

Related Topics

টপ নিউজ

কাজী সালাউদ্দিন / নাজমুল হাসান পাপন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
    সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
  • মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
    মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
    বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 
  • ‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
    কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা
  • ছবি: টিবিএস
    ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

Related News

  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • পাপন ও তার পরিবারের ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • ‘নারী ফুটবলের মাস্টারমাইন্ড কাজী সালাউদ্দিন’
  • বিসিবির সাবেক সভাপতি পাপনের সহকারীসহ গ্রেপ্তার ২
  • সাবেক সভাপতি পাপনসহ বিসিবি পরিচালকের পদ হারালেন ১১ জন

Most Read

1
‘নাউরু’ এখন থেকে ‘নাওইরো’। ছবি: উইকি কমন্স
আন্তর্জাতিক

সমুদ্রে বিলীন হয়ে যাওয়ার শঙ্কা: নাম বদলে ফেলল বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ

2
মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো
অর্থনীতি

মূল্যস্ফীতির তুলনায় আমানতের সুদহার আরও কমিয়ে আনছে ব্যাংকগুলো

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

বিমসটেক চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ, ফেব্রুয়ারির দ্বিপাক্ষিক আমন্ত্রণও বহাল: নয়াদিল্লি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

5
‘সেপা নেগোসিয়েশন কনক্লুশন সিরিমনি’ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: টিবিএস
অর্থনীতি

কোরিয়ার সঙ্গে সেপা স্বাক্ষর; বাংলাদেশের ৯৭% পণ্য পাবে অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে ১৩ বছর বয়সী মা ফিরে পেলেন ৭ মাসের সন্তানকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net