Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
মোহাম্মদপুরে ৯ তলা থেকে পড়ে সাংবাদিকের বাসার কিশোরী গৃহকর্মীর মৃত্যু, আটক ৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 February, 2024, 05:00 pm
Last modified: 06 February, 2024, 11:07 pm

Related News

  • কারাগারে মারা গেছেন সাভারের সেই আলোচিত ‘সিরিয়াল কিলার’ সম্রাট
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডের আবেদন 
  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু

মোহাম্মদপুরে ৯ তলা থেকে পড়ে সাংবাদিকের বাসার কিশোরী গৃহকর্মীর মৃত্যু, আটক ৪

এ বিষয়ে ‘ডেইলি স্টার’-এর নির্বাহী সম্পাদক আশফাকুল হক একাত্তর টিভিকে বলেন, ঘটনার সময় পরিবার ঘুমিয়ে ছিল।
টিবিএস রিপোর্ট
06 February, 2024, 05:00 pm
Last modified: 06 February, 2024, 11:07 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে এক কিশোর গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় সাংবাদিকসহ একই পরিবারের চার সদস্যকে আটক করেছে পুলিশ।

'মোহাম্মদপুরের শাহজাহান রোড এলাকার একটি বাসায় অপ্রাপ্তবয়স্ক এক গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় আমরা ৩–৪ জনকে আটক করেছি। আটকদের একজন সৈয়দ আশফাকুল হক। তিনি সম্ভবত ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক। বাকিরা তার পরিবারের সদস্য,' ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মোহাম্মদপুর জোন) আজিজুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন।

তিনি আরও বলেন, 'জিজ্ঞাসাবাদ চলছে। এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। আনুষ্ঠানিক অভিযোগ পেলেই আমরা আইনি ব্যবস্থা নেব।'

এ বিষয়ে ডেইলি স্টার-এর নির্বাহী সম্পাদক আশফাকুল হক একাত্তর টিভিকে বলেন, ঘটনার সময় বাসার সবাই ঘুমিয়ে ছিল। 

পুলিশ জানায়, বাড়ির গৃহকর্মী প্রীতি ৯ তলা থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভুইয়া বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই, এবং ভিকটিমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠাই। ওই বাসার সবাইকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। তাঁরা বলছেন, সকালে ঘুম থেকে উঠে অনেক খুঁজেও গৃহকর্মী প্রীতির খোঁজ পাননি তাঁরা। এরপর দেখেন সে নিচে পড়ে গেছে। জানালায় গ্রিল ছিল না, শুধু থাই গ্লাস ছিল।

প্রীতির মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এর আগে গত বছরের ৬ আগস্ট গৃহকর্মী ফেরদৌসী সৈয়দ আশফাকুল হকের বাড়ির বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় আহত গৃহকর্মীর মা জোসনা বেগম বাদী হয়ে সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকার ও আসমা আক্তার নামক আরেকজনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

Related Topics

টপ নিউজ

মৃত্যু / ভবন থেকে পড়ে মৃত্যু / গৃহকর্মী / গৃহকর্মীর মৃত্যু / সাংবাদিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • কারাগারে মারা গেছেন সাভারের সেই আলোচিত ‘সিরিয়াল কিলার’ সম্রাট
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডের আবেদন 
  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 
  • মোংলায় নিজ অস্ত্রের গুলিতে কোস্টগার্ড কর্মকর্তার মৃত্যু

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net