Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
গোল করলেও ইস্ট বেঙ্গলকে জেতাতে পারলেন না সানজিদা

খেলা

টিবিএস রিপোর্ট
05 February, 2024, 05:45 pm
Last modified: 05 February, 2024, 05:50 pm

Related News

  • নারী ও পুরুষ ফুটবলারদের বেতন-ভাতায় বৈষম্য কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ
  • অবশেষে বিদ্রোহ শেষ, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা
  • নারী ফুটবলারদের নিজেদের জায়গায় দাঁড়িয়ে কাঁদতে হচ্ছে কেন?

গোল করলেও ইস্ট বেঙ্গলকে জেতাতে পারলেন না সানজিদা

কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলের পক্ষে একমাত্র গোলটি করেন সানদিজা। ক্যারিয়ারে প্রথমবারের মতো বিদেশি লিগ খেলতে গিয়ে দ্বিতীয় ম্যাচে গোলের খাতা খুললেন বাংলাদেশের এই মিডফিল্ডার।
টিবিএস রিপোর্ট
05 February, 2024, 05:45 pm
Last modified: 05 February, 2024, 05:50 pm

বাংলাদেশ জাতীয় নারী দলের সতীর্থ, অগ্রজ সাবিনা খাতুনের জন্য শুভ কামনা জানিয়েছিলেন সানজিদা আক্তার। তবে মুখোমুখি লড়াইয়ে নিজের দলের জয় কামনা করেছিলেন তিনি। ইন্ডিয়ান উইমেন্স লিগে বাংলাদেশের এ দুজন দুটি ক্লাবের হয়ে খেলছেন। মুখোমুখি লড়াইয়ে সানজিদার আশা পূরণ হলো না। 

সাবিনাদের দল কিকস্টার্ট এফসির বিপক্ষে গোল করলেও ইস্ট বেঙ্গলকে জেতাতে পারেননি বাংলাদেশের এই মিডফিল্ডার। সোমবার নিজেদের মাঠে কিকস্টার্ট এফসির বিপক্ষে ৩-১ গোলে হেরেছে ইস্ট বেঙ্গল। দলের পক্ষে একমাত্র গোলটি করেন সানদিজা। ক্যারিয়ারে প্রথমবারের মতো বিদেশি লিগ খেলতে গিয়ে দ্বিতীয় ম্যাচে গোলের খাতা খুললেন তিনি।

ওড়িশা এফসির বিপক্ষে আগের ম্যাচে ইন্ডিয়ান উইমেন্স লিগে অভিষেক হয় ২২ বছর বয়সী এই ফুটবলারের। ওই ম্যাচে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত জালের ঠিকানা পাননি সানজিদা। প্রায় ৩২ বছর পর বাংলাদেশের কোনো ফুটবলার ইস্ট বেঙ্গলের হয়ে খেলছেন। বাংলাদেশের সাফজয়ী এই ফুটলারের সঙ্গে তিন মাসের জন্য চুক্তি করেছে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি।

কিকস্টার্টের বিপক্ষে শুরু থেকেই খেলেন সানজিদা। তার দলের শুরুটা ছিল অগোছালো, তিনিও খুব একটা সুবিধা করতে পারছিলেন না। প্রতিপক্ষকে চেপে ধরে প্রধমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় কিকস্টার্ট। দ্বিতীয় মিনিট অরুনা বাগ ও ৩১তম মিনিটে সোনিয়া মারাকে গোল করে কিকস্টার্টকে এগিয়ে দেন। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে ইস্ট বেঙ্গল শিবিরে কিছুটা স্বস্তি ফেরান সানজিদা। কিন্তু ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি দলটি। উল্টো ৫৫তম মিনিটে আবারও গোল হজম করে তারা। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জেতে কিকস্টার্ট। দলটির হয়ে শেষ দিকে মাঠে নামা বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাবিনা গোলের দেখা পাননি। 

Related Topics

টপ নিউজ

সানজিদা আক্তার / নারী ফুটবলার / ইস্ট বেঙ্গল / ইন্ডিয়ান উইমেন্স লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • নারী ও পুরুষ ফুটবলারদের বেতন-ভাতায় বৈষম্য কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল
  • যেভাবে ব্রিটিশ ফুটবলাররা এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানের নারী ফুটবলকে
  • প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন ৪ নারী ক্রীড়াবিদ
  • অবশেষে বিদ্রোহ শেষ, অনুশীলনে ফিরতে রাজি নারী ফুটবলাররা
  • নারী ফুটবলারদের নিজেদের জায়গায় দাঁড়িয়ে কাঁদতে হচ্ছে কেন?

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net