Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
সপ্তাহে ৪ দিন কাজ করবেন, ৩ দিন ছুটি কাটাবেন জার্মানির কর্মীরা, কমবে না বেতন!

আন্তর্জাতিক

ডয়চে ভেলে
01 February, 2024, 01:00 pm
Last modified: 01 February, 2024, 01:03 pm

Related News

  • গাড়ির ব্যবসায় ‘ধুঁকছে’, এবার জার্মানির কারখানায় ইসরায়েলের আয়রন ডোম তৈরি করবে ফোক্সভাগেন
  • ফেল্ডহাইম: যেখানে সবাই তেলের দাম বৃদ্ধির দুর্ভাবনামুক্ত
  • গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি
  • ইরান যুদ্ধ ‘ন্যাটোর বিষয় নয়’: হরমুজ নিয়ে ট্রাম্পের চাপের জবাবে জার্মানির চ্যান্সেলর
  • যুক্তরাজ্যের টেলিগ্রাফ কিনতে যাচ্ছে জার্মান মিডিয়া গ্রুপ এক্সেল স্প্রিঙ্গার

সপ্তাহে ৪ দিন কাজ করবেন, ৩ দিন ছুটি কাটাবেন জার্মানির কর্মীরা, কমবে না বেতন!

কম কাজ, একই বেতন, আগের চেয়ে সুখী এবং উৎপাদনশীল কর্মী। ১ ফেব্রুয়ারি থেকে জার্মানির ৪৫টি কোম্পানি পরীক্ষামূলকভাবে ৪ কার্যদিবসের সপ্তাহ চালু করছে।
ডয়চে ভেলে
01 February, 2024, 01:00 pm
Last modified: 01 February, 2024, 01:03 pm
ছবি: ফ্যাবিয়ান সোমার

পর্যাপ্ত কর্মীর অভাবে হিমশিম খাচ্ছে জার্মানি, তার মধ্যেই কয়েক ডজন কোম্পানি পরীক্ষামূলকভাবে কর্মীদের কাজ সময় কমিয়ে দিচ্ছে। ফেব্রুয়ারি থেকে ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশটির ৪৫টি কোম্পানি ও সংস্থা ছয় মাসের জন্য চার কার্যদিবসের সপ্তাহ চালু করছে। 

তবে এ সময় কাজ কম করলেও কর্মীরা পুরো বেতনই পাবেন। অলাভজনক সংস্থা ফোর ডে উইক গ্লোবালের (৪ডিডব্লিউজি) সঙ্গে যৌথভাবে পরামর্শক প্রতিষ্ঠান ইন্ট্রাপ্রেনর-এর নেতৃত্ব এই উদ্যোগ নেওয়া হয়েছে জার্মানিতে।

তারা বলছে, সপ্তাহে চার কার্যদিবস চালু হলে কর্মীদের উৎপাদনশীলতা বাড়বে। ফলে দেশটির দক্ষ কর্মী সংকটের উপশম হবে। জার্মানি দীর্ঘদিন ধরেই পরিশ্রম ও দক্ষতার জন্য বিখ্যাত। তারপরও গত কয়েক বছরে দেশটিতে উৎপাদনশীলতা কমে গেছে।

অর্থনৈতিক ফলাফলকে কর্মঘণ্টা দিয়ে ভাগ করে উৎপাদনশীলতার হিসাব করা হয়। কাজেই কর্মীরা যদি কম সময়ে একই ফলাফল দিতে পারেন, তাহলে স্বাভাবিকভাবেই কোম্পানি এবং দেশের উৎপাদনশীলতা বাড়বে। 

চার কার্যদিবস চালু করার পক্ষের লোকজন বলছেন, সপ্তাহে পাঁচ দিনের বদলে চার কাজ করা কর্মীরা বেশি উদ্যমী ও চনমনে থাকেন। সে কারণে তারা বেশি উৎপাদনশীল হন। এছাড়া যারা সপ্তাহে পাঁচ দিন কাজ করতে আগ্রহী নন, এমন অনেক লোককে শ্রমশক্তিতে যুক্ত হতে আগ্রহী করবে এই মডেল। এতে কর্মী সংকটও অনেকটাই কমবে। 

সপ্তাহে চার কার্যদিবসের ধারণা নিয়ে আগেও কাজ হয়েছে। ৪ডিডব্লিউজি ২০১৯ সাল থেকে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্রে পাইলট কর্মসূচি চালিয়েছে। ৫০০-র বেশি কোম্পানি পরীক্ষামূলকভাবে চার কার্যদিবসের সপ্তাহ চালু করেছে। আর প্রাথমিকভাবে ছুটি বাড়িয়ে ও কার্যদিবস কমিয়ে ভালো ফল পাওয়া গেছে।

যুক্তরাজ্যে প্রায় ৩ হাজার কর্মীকে নিয়ে চার কার্যদিবসের পরীক্ষা চালিয়েছিলেন কেমব্রিজ ও বোস্টনের গবেষকরা। তারা দেখেছেন, ৪০ শতাংশ অংশগ্রহণকারী এ পরীক্ষার পর চাপ কম অনুভব করার কথা জানিয়েছেন। আর কর্মীদের চাকরি ছাড়া কমেছে ৫৭ শতাংশ।

এছাড়া কাজের সময় কমানোর ফলে অসুস্থতাজনিত ছুটিও কমেছে দুই-তৃতীয়াংশ। জার্মান স্বাস্থ্যবিমা কোম্পানি ডিএকের সাম্প্রতিক তথ্য বলছে, গত বছর দেশটিতে কর্মীরা গড়ে ২০ দিন অসুস্থতাজনিত ছুটি নিয়েছেন। অর্থাৎ ২০২৩ সালে জার্মানিতে চাকরিতে অসুস্থতাজনিত অনুপস্থিতির কারণে প্রায় ২৮ বিলিয়ন ডলার প্রকৃত আয় হারিয়েছে বলে জানিয়েছে জার্মান অ্যাসোসিয়েশন অভ রিসার্চ-বেজড ফার্মাসিউটিক্যালস (ভিএফএ)।  

ছবি: পিকচার অ্যালায়েন্স

আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যুক্তরাজ্যের পরীক্ষায় গবেষকরা আরও দেখেছেন, অংশগ্রহণকারী ৬১টি কোম্পানির মধ্যে ৫৬টি কোম্পানির আয় প্রায় ১.৪ শতাংশ বেড়েছে। অধিকাংশ কোম্পানিই জানিয়েছে, পরীক্ষামূলক পর্যায়ের পরও তারা চার কার্যদিবসের সপ্তাহ চালু রাখতে আগ্রহী। 

তবে কিছু বিশেষজ্ঞ জার্মানিতে এই মডেলের কার্যকারিতা নিয়ে সন্দিহান। তারা বলছেন, যেসব কোম্পানির সঙ্গে চার কার্যদিবসের সপ্তাহ সামঞ্জস্যপূর্ণ, কেবল ওই কোম্পানিগুলোই এই মডেল থেকে উপকৃত হবে।

গবেষক হোলগার শেফার বলেন, কর্মঘণ্টা ২০ শতাংশ কমিয়ে উৎপাদনশীলতা ২৫ শতাংশ বাড়ানোর আশা করাটা অলীক চিন্তা।

অর্থনীতিবিদ বার্ন্ড ফিটজেনবার্গ বলেন, নার্সিং, সিকিউরিটি পরিষেবা কিংবা পরিবহনের মতো খাতগুলোতে চার কার্যদিবসের সপ্তাহ বাস্তবায়ন করা কঠিন হবে। 

তবে বিরোধিতা থাকা সত্ত্বেও চার কার্যদিবসের সপ্তাহ মনোযোগ কাড়তে পেরেছে। বেশ কিছু বড় প্রতিষ্ঠানও এখন সপ্তাহে চার দিন কাজ করার কথা বলছে। 

Related Topics

টপ নিউজ

কার্যদিবস / চার কার্যদিবস / জার্মানি / সপ্তাহে ৪ কর্মদিবস / কর্মদিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • গাড়ির ব্যবসায় ‘ধুঁকছে’, এবার জার্মানির কারখানায় ইসরায়েলের আয়রন ডোম তৈরি করবে ফোক্সভাগেন
  • ফেল্ডহাইম: যেখানে সবাই তেলের দাম বৃদ্ধির দুর্ভাবনামুক্ত
  • গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতে ইসরায়েলকে আর সমর্থন দেবে না জার্মানি
  • ইরান যুদ্ধ ‘ন্যাটোর বিষয় নয়’: হরমুজ নিয়ে ট্রাম্পের চাপের জবাবে জার্মানির চ্যান্সেলর
  • যুক্তরাজ্যের টেলিগ্রাফ কিনতে যাচ্ছে জার্মান মিডিয়া গ্রুপ এক্সেল স্প্রিঙ্গার

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net