Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
২৩ দিন বন্ধ থাকার পর সিলেট দিয়ে পাথর আমদানি শুরু

বাংলাদেশ

দেবাশীষ দেবু, সিলেট
31 January, 2024, 06:00 pm
Last modified: 31 January, 2024, 06:07 pm

Related News

  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • সিলেটে ডিপো পর্যায়ে জ্বালানি সরবরাহ বাড়লেও, ডিলার পর্যায়ে বাড়েনি: জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
  • শুধু ডলারে আর পাউন্ডে না, সিলেটকে পড়ালেখায়ও ফার্স্ট হতে হবে: শিক্ষামন্ত্রী

২৩ দিন বন্ধ থাকার পর সিলেট দিয়ে পাথর আমদানি শুরু

পাথর ও চুনাপাথর আমদানিতে শুল্ক বাড়ানোর প্রতিবাদে গত ৭ জানুয়ারি থেকে আমদানি বন্ধ রাখেন আমদানিকারকেরা।
দেবাশীষ দেবু, সিলেট
31 January, 2024, 06:00 pm
Last modified: 31 January, 2024, 06:07 pm

পাথর ও চুনাপাথর আমদানিতে শুল্ক বাড়ানোর প্রতিবাদে ২৩ দিন বন্ধ থাকার পর সিলেট বিভাগ দিয়ে পাথর আমদানি আবারও শুরু হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) সকাল থেকে তামাবিলসহ সিলেট বিভাগের সকল স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে পাথর আমদানি শুরু হয়।

তামাবিল স্থল বন্দরের পরিচালক মাহফুজুর রহমান বলেন, 'শুল্কবৃদ্ধিজনিত কারণে ব্যবসায়ীরা এতদিন আমদানি বন্ধ রেখেছিলেন। আজ থেকে আবার পাথর আমদানি শুরু হয়েছে।'

পাথর ও চুনাপাথর আমদানিতে শুল্ক বাড়ানোর প্রতিবাদে গত ৭ জানুয়ারি থেকে আমদানি বন্ধ রাখেন আমদানিকারকেরা।

গতকাল মঙ্গলবার আমদানিকারক এবং কাস্টমস কর্মকর্তাদের এক বৈঠকে পাথর আমদানিতে শুল্ক (ইমপোর্ট অ্যাসেসমেন্ট রেট) বৃদ্ধি নিয়ে সমঝোতার পর আমদানি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করেন আমদানিকারকেরা।

সিলেট চেম্বার অভ কমার্সের সহ-সভাপতি ও সিলেট কয়লা আমদানীকারক গ্রুপের সাবেক সভাপতি মো. এমদাদ হোসেন বলেন, 'চারমাসের ব্যবধানে দ্বিতীয়বার শুল্ক বৃদ্ধির ঘোষণায় আমদানিকারকেরা বিপাকে পড়েন। এ নিয়ে কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে মঙ্গলবার ব্যবসায়ীরা এক বৈঠকে আলোচনার পর সমঝোতার মাধ্যমে নতুন শুল্ক নির্ধারণ করা হয়।'

আমদানিকারকদের অভিযোগ ছিল, গত চারমাসের মধ্যে দুইবার পাথর আমদানিতে অ্যাসেসমেন্ট ভ্যালু বাড়িয়েছে কাস্টমস। এতে আমদানিকারকদের লোকসানের মুখে পড়তে হবে।

তারা জানান, প্রতি টন পাথর সর্বোচ্চ আট থেকে ১০ ডলারে তারা আমদানি করেন। তবে এ পাথরের ২০ থেকে ৩০ শতাংশ নিম্নমানের থাকায় তা ফেলে দিতে হয়।

গত বছরের জুলাই পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পাথর আমদানি মূল্য নির্ধারণ করে ১১ ডলার। ব্যবসায়ীদের প্রতিবাদের পর ৭৫ সেন্ট বৃদ্ধি নির্ধারণের পর নতুন অ্যাসেসমেন্ট ভ্যালু দাঁড়ায় ১১.৭৫ ডলার।

এরপর ৪ জানুয়ারি আবারও অ্যাসেসমেন্ট ভ্যালু ১.২৫ ডলার বৃদ্ধি করে ১৩ ডলার নির্ধারণ করে চিঠি দেয় কাস্টমস। এতে ক্ষুব্ধ হয়ে সিলেট বিভাগের সব স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে পাথর ও চুনাপাথর আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

জানা যায়, সিলেট সীমান্তের কাছে ভারতের পাথর-চুনাপাথরের খনিসমৃদ্ধ মেঘালয় রাজ্যের অবস্থানের কারণে অন্য স্থানের তুলনায় কম পরিবহন খরচ ও কিছুটা কম দামে মেঘালয় থেকে পাথর আমদানি করেন সিলেট অঞ্চলের ব্যবসায়ীরা।

এ কারণে সিলেটের গোয়াইনঘাটের তামাবিল, বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দর ছাড়াও কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ, সুনামগঞ্জের তাহিরপুরের বাগলি, বড়ছড়া ও চারাগাঁও এবং ছাতকের ইছামতী ও চেলা স্টেশন দিয়ে চুনাপাথর ও পাথর আমদানি হয়ে থাকে।

শুল্ক বিভাগের তথ্যমতে, সিলেট অঞ্চলের স্থল বন্দর ও শুল্ক স্টেশনগুলো দিয়ে প্রতিদিন গড়ে ২০ হাজার টন পাথর ও চুনাপাথর আমদানি হয়।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

পাথর আমদানি / সিলেট / পাথর / আমদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • সিলেটে ডিপো পর্যায়ে জ্বালানি সরবরাহ বাড়লেও, ডিলার পর্যায়ে বাড়েনি: জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি
  • মার্চে এলসি নিষ্পত্তি কমেছে ২৬.৬ শতাংশ
  • ৭ লাখ টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
  • শুধু ডলারে আর পাউন্ডে না, সিলেটকে পড়ালেখায়ও ফার্স্ট হতে হবে: শিক্ষামন্ত্রী

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net