Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
মসজিদুল হারাম ও নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিল সৌদি আরব

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
29 January, 2024, 06:25 pm
Last modified: 29 January, 2024, 06:44 pm

Related News

  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • সৌদি-আমিরাত সম্পর্কের ফাটল: এক সময়ের ঘনিষ্ঠ মিত্ররা কেন এখন প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী?
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • ইরান যুদ্ধের মধ্যেই গোপন আরেক যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব-ইরাক
  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’

মসজিদুল হারাম ও নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিল সৌদি আরব

গালফ নিউজের খবরে বলা হয়, হজযাত্রী ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
29 January, 2024, 06:25 pm
Last modified: 29 January, 2024, 06:44 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

মক্কা ও মদিনায় ইসলামের দুটি পবিত্রতম স্থানে বিয়ে পড়ানোর অনুমতি দিয়েছে সৌদি আরবের কর্তৃপক্ষ।

গালফ নিউজের খবরে বলা হয়, হজযাত্রী ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববীতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ও সুসংগঠিতভাবে বিয়ে পরিচালনার অনুমতি দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, উভয় জায়গার পবিত্রতা বিবেচনায় শ্রদ্ধার সঙ্গে এ ধরনের আয়োজনের জন্য উদ্ভাবনী ধারণা নিয়ে আসতে সংস্থাগুলোর জন্য 'সুযোগ' আছে। 

সৌদি মাজউন মুসায়েদ আল জাবরি (বিবাহ কর্মকর্তা হিসেবে পরিচিত) বলেন, ইসলামে মসজিদে বিয়ে পড়ানোর অনুমতি আছে।

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মসজিদে সাহাবীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলে জানা যায়।

তিনি আরও বলেন, মদিনার স্থানীয়দের মধ্যে আগে থেকেই মসজিদে নববীতে বিয়ে পড়ানোর চল আছে। 

আল জাবরি বলেন, এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে।

তিনি বলেন, স্থানীয়দের কেউ কেউ হবু দম্পতির বেশিরভাগ আত্মীয়দের আমন্ত্রণ জানান। অনেক সময় হবু কনের পরিবার এতো আমন্ত্রিতদের স্থান সংকুলানের জন্য মসজিদে নববী বা কাবায় (ইসলামে তৈরি প্রথম মসজিদ) বিয়ের আয়োজন করেন।

তার দাবি, অনেকের বিশ্বাস, মসজিদে বিয়ে করলে সৌভাগ্য আসে। 

আল জাবরি বলেন, বিয়েতে অংশগ্রহণকারীদের যে সব নিয়ম মেনে চলতে হবে তার মধ্যে রয়েছে—নামাজে বিঘ্ন ঘটায় এমন উচ্চ শব্দ পরিহার করা, জায়গাটির পবিত্রতাকে গুরুত্ব দেওয়া এবং অতিরিক্ত কফি, মিষ্টি বা খাবার এড়ানো।

সৌদি আরবের অভ্যন্তরে এবং বাইরে থেকে লাখ লাখ মুসলমান প্রতি বছর ওমরাহ পালন করতে মক্কায় মসজিদে হারাম ও মদিনায় মসজিদে নববীতে যান এবং অন্যান্য ইসলামি দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

Related Topics

টপ নিউজ

সৌদি আরব / বিয়ে / মসজিদুল হারাম / মসজিদুল নববী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • সৌদি-আমিরাত সম্পর্কের ফাটল: এক সময়ের ঘনিষ্ঠ মিত্ররা কেন এখন প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী?
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • ইরান যুদ্ধের মধ্যেই গোপন আরেক যুদ্ধে জড়িয়ে পড়ছে সৌদি আরব-ইরাক
  • সৌদি থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রামের পথে চীনা জাহাজ ‘এমটি নিনেমিয়া’

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net