Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
মারুফের পাঁচ উইকেটে ভারতকে বড় সংগ্রহ গড়তে দিল না বাংলাদেশ

খেলা

20 January, 2024, 06:15 pm
Last modified: 20 January, 2024, 06:16 pm

Related News

  • ভারতকে উড়িয়ে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
  • স্বাগতিকদের স্বপ্ন ভেঙে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত
  • হৃদয় ভাঙা হারে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের
  • পাকিস্তানকে ৩৮.১ ওভারে হারাতে পারলে সেমিতে উঠবে বাংলাদেশ
  • নেপালকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

মারুফের পাঁচ উইকেটে ভারতকে বড় সংগ্রহ গড়তে দিল না বাংলাদেশ

ভারতকে সামনে পেলেই জ্বলে ওঠেন বাংলাদেশি পেসার মারুফ মৃধা। এশিয়া কাপের সেমি-ফাইনালে চার উইকেট নিয়ে ভারতকে অল্প রানে অলআউট করার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন মারুফ, এবার বিশ্বকাপে একই প্রতিপক্ষের বিপক্ষে নিলেন পাঁচ উইকেট। 
20 January, 2024, 06:15 pm
Last modified: 20 January, 2024, 06:16 pm

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ। মাহফুজুর রহমান রাব্বির দল টুর্নামেন্টের অন্যতম ফেভারিটদের আটকেছে ২৫১ রানে। জয়ের জন্য ২৫২ রান করতে হবে বাংলাদেশকে। 

ভারতকে সামনে পেলেই জ্বলে ওঠেন বাংলাদেশি পেসার মারুফ মৃধা। এশিয়া কাপের সেমি-ফাইনালে চার উইকেট নিয়ে ভারতকে অল্প রানে অলআউট করার পেছনে বড় ভূমিকা রেখেছিলেন মারুফ, এবার বিশ্বকাপে একই প্রতিপক্ষের বিপক্ষে নিলেন পাঁচ উইকেট। 

এই বাঁহাতি পেসারের ৪৩ রানে পাঁচ উইকেট নেওয়ার সুবাদেই ভারতকে ২৫১ রানে আটকেছে বাংলাদেশ। ভারতীয়দের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন ওপেনার আদর্শ সিং, ৬৪ রান এসেছে অধিনায়ক উদয় সাহারানের ব্যাট থেকে। 

৩১ রানে দুই উইকেট হারানোর পর আদর্শ এবং উদয়ের ১১৬ রানের জুটিই ভারতকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। একসময় বড় লক্ষ্যের দিকেই এগোচ্ছিল নীল জার্সিধারীরা, আদর্শকে বর্ষণের ক্যাচ বানিয়ে সেই জুটি ভাঙেন রিজওয়ান। বাংলাদেশ অধিনায়ক রাব্বি তুলে নেন ভারত অধিনায়ক উদয়কে। ভারতের বাকি পাঁচ উইকেটই নিয়েছেন মারুফ। 

এশিয়া কাপের সেমি-ফাইনালে ভারতের বিপক্ষেই ১৮৯ রানের লক্ষ্য পেরিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। এরপর টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয় রাব্বির দল, তবে এবারের চ্যালেঞ্জ আরও বড়। আশিকুর রহমান শিবলি-রিজওয়ানদের ব্যাট জ্বলে উঠলেই কেবল আরেকটি জয় সম্ভব। 

Related Topics

টপ নিউজ

যুব বিশ্বকাপ / অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ / বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল / মারুফ মৃধা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • ভারতকে উড়িয়ে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
  • স্বাগতিকদের স্বপ্ন ভেঙে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত
  • হৃদয় ভাঙা হারে বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের
  • পাকিস্তানকে ৩৮.১ ওভারে হারাতে পারলে সেমিতে উঠবে বাংলাদেশ
  • নেপালকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net