Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
কেজিতে ৫ টাকা বেড়েছে চালের দাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
14 January, 2024, 09:45 am
Last modified: 14 January, 2024, 11:37 am

Related News

  • এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম
  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • এলপিজির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই: বাণিজ্যমন্ত্রী
  • নির্বাচিত সরকারের কাছে স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশের প্রত্যাশা ব্যবসায়ীদের 
  • ক্ষুধা থেকে বিলাসিতা? বিশ্বের সবচেয়ে দামি চালের গল্প

কেজিতে ৫ টাকা বেড়েছে চালের দাম

রাজধানীর আগারগাঁওয়ের খুচরা ব্যবসায়ী সলিমুল হক বলেন, ‘তিনদিন থেকে আমাদের দাম বাড়াতে হয়েছে। এখন প্রতি কেজি চালের দাম সর্বনিম্ন পাঁচ টাকা বেড়েছে। আমাদের পাইকারিতেই চার টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে।’
টিবিএস রিপোর্ট 
14 January, 2024, 09:45 am
Last modified: 14 January, 2024, 11:37 am
ফাইল ছবি

বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও পাইকারি ও খুচরা বাজারে প্রতি কেজিতে অন্তত পাঁচ টাকা বেড়েছে চালের দাম। ব্যবসায়ীদের অভিযোগ, সদ্য শেষ হওয়া বছরে আমন ধানের রেকর্ড উৎপাদন হয়েছে। কেবল সিন্ডিকেটের কারণেই চালের দাম বেড়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) রাজধানীর কাওরান বাজার, ফার্মগেট, আগারগাঁও, মিরপুরসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ব্রি-২৮ চাল ৫৫ টাকা, নাজিরশাইল ৭৫ থেকে ৮০ টাকা, দেশি মোটা চাল ৫০ টাকা, পোলাওয়ের চাল বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়।

এছাড়া প্রতিটি চালের বস্তাপ্রতি দাম বেড়েছে ২৫০ থেকে ৩০০ টাকা। নানা অজুহাতে মিলাররা বেশি দামে চাল বিক্রি করায় পাইকারি পর্যায়ে গত সপ্তাহে কেজিতে চার থেকে ছয় টাকা বেড়েছে চালের দাম। এর প্রভাব পড়ছে খুচরা বাজারেও।

কারওয়ান বাজারের চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'গত কয়েকদিনে চালের দাম প্রতি বস্তায় (৫০ কেজি) ২০০ থেকে ৩০০ টাকা বেড়েছে। সাধারণত বোরো মৌসুমের চাল বাজারে আসার আগে চালের দাম বাড়ে। কিন্তু এবার হঠাৎ করে আমনের ভরা মৌসুমেই মিল পর্যায়ে চালের দাম বাড়ানো হচ্ছে। মিলগেটে আমাদের চাল কিনতে হচ্ছে কেজিতে চার থেকে ছয় টাকা বেশি দামে।'

রাজধানীর আগারগাঁওয়ের খুচরা ব্যবসায়ী সলিমুল হক বলেন, 'তিনদিন থেকে আমাদের দাম বাড়াতে হয়েছে। এখন প্রতি কেজি চালের দাম সর্বনিম্ন পাঁচ টাকা বেড়েছে। আমাদের পাইকারিতেই চার টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে।'

আমন মৌসুমের ধান কাটা-মাড়াই প্রায় শেষের দিকে। সরকারি হিসাব অনুযায়ী, এ বছর আমনের উৎপাদন আগের সব রেকর্ড ছাড়িয়েছে। বাজারে আমনের চাল সরবরাহও হচ্ছে ডিসেম্বরের শুরু থেকে। এ সরবরাহ পুরোদমে থাকলেও এখন মিল, পাইকারি ও খুচরা প্রায় সব পর্যায়ে চালের দাম বাড়ছে।

দেশে মোট চাল উৎপাদনের ৪০ শতাংশ হয় আমন মৌসুমে (নভেম্বর ও ডিসেম্বর)। চলতি আমন মৌসুমে প্রায় এক কোটি ৭১ লাখ ৭৮ হাজার টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। মোট ৫৮ লাখ ৭৪ হাজার হেক্টর জমিতে এ বছর ধানের আবাদ করা হয়েছে।

বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম খোরশেদ আলম বলেন, '২০১৮ সালের নির্বাচনের সময়েও হঠাৎ চালের দাম বাড়ানো হয়েছিল। এখন তো চালের ভরা মৌসুম। কিন্তু এখন কেন চালের দাম বাড়বে। এর মাধ্যমে কয়েকদিনে কোটি কোটি টাকা হাতিয়ে নেবে একটি চক্র।'

ঢাকার বাইরেও বেড়েছে চালের দাম

সরু চালের সর্ববৃহৎ মোকাম কুষ্টিয়ায় গত এক সপ্তাহে কেজিতে চার টাকা বেড়েছে চালের দাম। ৬২ টাকা কেজির মিনিকেট চাল এখন বিক্রি হচ্ছে ৬৬ টাকায়।

কুষ্টিয়ার খাজানগরে মিলগেটে গত এক সপ্তাহে চালের দাম বেড়েছে বস্তা (৫০ কেজি) প্রতি ১৫০ থেকে ২০০ টাকা। সে হিসেবে কেজি প্রতি বেড়েছে তিন থেকে চার টাকা।

কুষ্টিয়া পৌর বাজারের মা ট্রেডার্সের চাল বিক্রেতা রিপন বলেন, 'হঠাৎ করে চাল বিক্রি বন্ধ করে দিয়েছেন কিছু মিল মালিক। সেই সঙ্গে ভরা মৌসুমে দামও বাড়িয়েছেন। ৬২ টাকার মিনিকেট এখন বিক্রি হচ্ছে ৬৬ টাকায়। বেড়েছে মোটা চালের দামও।'

ব্রাহ্মণবাড়িয়ার চালের আড়তগুলোতে গত ১৫ দিনে সব ধরনের চালের দাম পাইকারিতে বেড়েছে অন্তত ১০০ টাকা।

আশুগঞ্জ মোকামের কয়েকজন ব্যাপারী ও চালকল মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমন মৌসুমের ধান কাটার আগে ঝড়ের কারণে অনেক জায়াগায় ধানের ক্ষতি হয়েছে। বর্তমানে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার মণ ধান কেনাবেচা হচ্ছে। যদিও প্রতিদিন চাহিদা রয়েছে প্রায় এক লাখ মণ ধানের।
 

Related Topics

টপ নিউজ

চাল / চালের দাম / দাম / সিন্ডিকেট / ব্যবসায়ী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম
  • যশোরে ওষুধ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ, ১ কোটি টাকা মুক্তিপণ দাবি
  • এলপিজির দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই: বাণিজ্যমন্ত্রী
  • নির্বাচিত সরকারের কাছে স্থিতিশীল ও ব্যবসাবান্ধব পরিবেশের প্রত্যাশা ব্যবসায়ীদের 
  • ক্ষুধা থেকে বিলাসিতা? বিশ্বের সবচেয়ে দামি চালের গল্প

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net