Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
স্যান ডিয়েগোর ২০ বছর বয়সী ‘এশিয়ান স্টিফেন হকিং’!

আন্তর্জাতিক

সিবিএস৮
09 January, 2024, 04:50 pm
Last modified: 23 January, 2024, 06:18 pm

Related News

  • ইরান যুদ্ধ: মহাশক্তির খেলায় যুক্তরাষ্ট্রকে দুর্বল করছে এক দীর্ঘ সংঘাত
  • এপস্টিন ফাইলে বিকিনি পরা নারীদের সঙ্গে স্টিফেন হকিংয়ের ককটেল পানের ছবি
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ইসরায়েল থাকায় ইউরোভিশন বর্জন: সঙ্কট সামলে কি টিকে থাকতে পারবে এই সঙ্গীত প্রতিযোগিতা?
  • কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো?

স্যান ডিয়েগোর ২০ বছর বয়সী ‘এশিয়ান স্টিফেন হকিং’!

গণিত ও পদার্থের প্রতি প্রবল আগ্রহ বেনের। সে ভবিষ্যতে নিজেকে একজন গণিতবিদ ও পদার্থবিদ হিসেবে দেখতে চায়।
সিবিএস৮
09 January, 2024, 04:50 pm
Last modified: 23 January, 2024, 06:18 pm
বেন লু। ছবি: সিবিএস৮

ছয় মাস বয়সে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি রোগে আক্রান্ত হন বেন লু। এর পর স্বাভাবিকভাবে দাঁড়ানো বা চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে সে। জীবনযাপনের জন্য এখন সে পুরোপুরি তার মা জেনির ওপর নির্ভরশীল। দিনের বেশিরভাগ সময় তার হুইলচেয়ারে বসেই কাটে। তবে এতে দমে যায়নি বেন। তার বয়স এখন ২০। এই বয়সেই নিজের মেধা দিয়ে ব্যাপক পরিচিতি পেয়েছে চীনের এই তরুণ। তার প্রতিভার জন্য অনেকেই তাকে নাম দিয়েছে এশিয়ান স্টিফেন হকিং।

স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি একটি বিরল রোগ। এ রোগে সাধারণত মানবদেহের স্নায়ুতন্ত্র ও পেশিগুলো আক্রান্ত হয়। এ রোগের কারণেই বেন স্বাভাবিকভাবে হাঁটতে পারে না।

বেনের মা জেনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। তবে ছেলের কারণে তিনি চাকরিটি ছেড়ে দেন। ছেলের দেখাশোনার জন্য দিনের প্রায় ১৬ ঘণ্টা সময়ই ব্যস্ত থাকতে হয় তাকে।

গণিত ও পদার্থের প্রতি প্রবল আগ্রহ বেনের। সে ভবিষ্যতে নিজেকে একজন গণিতবিদ ও পদার্থবিদ হিসেবে দেখতে চায়।

বেন বলে, 'আমি গণিত এবং পদার্থবিদ্যার সৌন্দর্যের মাধ্যমে মানসিকভাবে আমার শারীরিক সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠছি।'

প্রতিবার থেরাপি করানোর সময় নিজের মনকে আরো দৃঢ় করে বেন। যখন তার থেরাপি চলে তখন সে ল্যাপটপে কোয়ান্টাম মেকানিক্স বিষয়ে জানার চেষ্টা করে।

সে নিজেকে একজন রোগী হিসেবে বলার চেয়ে গণিতবিদ ও দার্শনিক হিসেবে ভাবতেই বেশি পছন্দ করে।

শারীরিক এই প্রতিবন্ধকতা এম.আই.টি পরীক্ষায় জিপিএ ৫ অর্জনে বেনকে দমিয়ে রাখতে পারেনি। তার মনে রাখার ক্ষমতা অবিশ্বাস্য। আশ্চর্যের বিষয় হলো, চতুর্থ শ্রেণিতে পড়ার সময়ই ক্যালকুলাস পড়ে ফেলেছে বেন। ১১ বছর বয়সের মধ্যেই সে চীনের আলীবাবা ওয়ার্ল্ড ম্যাথ টিম কম্পিটিশনে ৫০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে স্বর্ণপদকও জিতেছে এশিয়ার হকিংখ্যাত বেন।

হাইস্কুলে পড়া অবস্থায় বেন ম্যাথ এসএটি পরীক্ষায় ৮০০ নম্বর অর্জন করে। এর মধ্য দিয়ে সে এম.আই.টি. পরীক্ষায় বসার সুযোগ লাভ করে।

মা জেনির সাথে বেন। ছবি: সিবিএস৮

বেন বলছিল, 'যেহেতু আমার শরীর পুরোপুরি কাজ করে না, তাই আমি আমার সমস্ত শক্তি আমার মস্তিষ্কের পেছনে ব্যয় করি।'

বেনের এই অপ্রতিরোধ্য লড়াইয়ে চীনের মানুষও মুগ্ধ। বেনের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্যের একটি সিনেমাও তৈরি হয়েছে। বেনের ধারণা, তার এই ছবি ৫০ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে।

ছেলের প্রতি মানুষের এমন আগ্রহ দেখে বেনের মা জেনিও বিস্মিত। তিনি জানান, যখন বেনকে নিয়ে তিনি বাইরে যান, তখন মানুষজন বেনকে দেখে চিনতে পারে।

পুরস্কারজয়ী বেন বলেছে, 'কিছু লোক বলে যে তোমার এমনভাবে বাঁচা উচিত যেন মনে হয় এটাই তোমার শেষ দিন। কিন্তু আমি সেরকমটা ভাবি না। এমনটা ভাবলে আপনি অনেক দূরদর্শী পরিকল্পনা করতে পারবেন না।

বেন এমন একটি ব্যবস্থা বা পদ্ধতি আবিষ্কার করতে চান যা তাকে সত্যিকারের এশিয়ান স্টিফেন হকিংয়ের খেতাব এনে দেবে। এছাড়াও সে এমন কিছু আবিষ্কার করতে চায়, যার মাধ্যমে সে নিজের খাবার নিজেই খেতে পারে এবং তার মায়ের কিছুটা সময় বাঁচাতে পারে।

ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বেন জানায়, সে মহাবিশ্বের গোপনীয়তা বুঝতে চায়। সে মনে করে বিজ্ঞান ও গণিত মহাবিশ্বের রহস্য বের করার জন্য ভাল হাতিয়ার।

বেন বর্তমানে মায়ের সাথে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরে বসবাস করছে। আগামী বছর তার স্নাতকোত্তর সম্পন্ন হবে।  

Related Topics

টপ নিউজ

রোগ / জীবনযাপন / প্রতিযোগিতা / গণিতবিদ / পদার্থবিদ / স্টিফেন হকিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • ইরান যুদ্ধ: মহাশক্তির খেলায় যুক্তরাষ্ট্রকে দুর্বল করছে এক দীর্ঘ সংঘাত
  • এপস্টিন ফাইলে বিকিনি পরা নারীদের সঙ্গে স্টিফেন হকিংয়ের ককটেল পানের ছবি
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • ইসরায়েল থাকায় ইউরোভিশন বর্জন: সঙ্কট সামলে কি টিকে থাকতে পারবে এই সঙ্গীত প্রতিযোগিতা?
  • কাশির জন্য সিরাপ না লেবু-মধু: কোনটি বেশি ভালো?

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net