Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
নরসিংদীতে ভোটের আগেই ব্যালটে নৌকার সিল, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই প্রিজাইডিং অফিসারকে

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
07 January, 2024, 12:35 pm
Last modified: 07 January, 2024, 12:35 pm

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস

নরসিংদীতে ভোটের আগেই ব্যালটে নৌকার সিল, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেই প্রিজাইডিং অফিসারকে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
07 January, 2024, 12:35 pm
Last modified: 07 January, 2024, 12:35 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

নরসিংদী-৪ (মনোহরদী ও বেলাব) আসনে অনিয়মের অভিযোগে বাতিল করা ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার হারুনুর রশীদকে জিজ্ঞাসাবাদের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়েছে। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। তবে আজ (৭ জানুয়ারি) দুপুরে প্রিজাইডিং অফিসারকে পুলিশ আটক করে বলে খবর ছড়িয়ে পড়ে।

এর আগে ভোট শুরুর আগেই অনিয়মের অভিযোগে বেলাবো উপজেলার ছল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান টিবিএসকে বলেন, 'তাকে (হারুনুর রশীদ) আটক করা হয়নি। ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য ইউএনও অফিসে আনা হয়েছে। কারা ঘটনা ঘটিয়েছেন, সেটি চিহ্নিত করার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'

নরসিংদীতে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা, এক কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল

এর আগে সকাল সোয়া ১০টার দিকে প্রিজাইডিং অফিসার হারুনুর রশীদের সঙ্গে মুঠোফোনে কথা হয় টিবিএসের এ প্রতিবেদকের। তিনি তখন জানান, সকালে আওয়ামী লীগের প্রার্থী ও শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের কয়েকজন সমর্থক ভোটকেন্দ্রে তার কক্ষে এসে দরজা বন্ধ করে দিয়ে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তারা ১২টি ব্যালটে নৌকা প্রতীকে সিল মারেন। পরে খবর পেয়ে প্রশাসনের লোকজন কেন্দ্রে এসে তাকে উদ্ধার করেন বলে জানান তিনি।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মতিউর রহমান টিবিএসকে জানান, ভোটগ্রহণ শুরুর আগেই কিছু অনিয়মের খবর পাওয়ায় ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। ৮-১০ জন ব্যক্তি কেন্দ্রে গিয়ে প্রভাব বিস্তার করে প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করে। এজন্য ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। এই কেন্দ্রে কখন আবার ভোটগ্রহণ হবে, সেটি কর্তৃপক্ষ বলতে পারবে।

Related Topics

টপ নিউজ

নরসিংদী / ভোট বাতিল / নির্বাচন / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • পাঁচ মাসে নির্বাচন-সংশ্লিষ্ট সহিংসতায় নিহত ১২, আহত ২৬৫৩: এইচআরএসএস

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net