Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
নাশকতার গোয়েন্দা তথ্য ছিল, তবে কোথায় হবে তা নিশ্চিত ছিল না: র‍্যাব মহাপরিচালক

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
06 January, 2024, 06:45 pm
Last modified: 06 January, 2024, 06:52 pm

Related News

  • কমলগঞ্জে ট্রেনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
  • গাজীপুরে চলন্ত ট্রেনের পাওয়ার কারে আগুন
  • গুম-খুনের অভিযোগে ক্ষমা চাইলেন র‍্যাবের মহাপরিচালক
  • খালেদা জিয়ার বিরুদ্ধে করা আরও এক মামলা হাইকোর্টে বাতিল
  • র‍্যাবের নতুন মহাপরিচালক একেএম শহীদুর রহমান, ডিএমপির নতুন কমিশনার মাইনুল হাসান

নাশকতার গোয়েন্দা তথ্য ছিল, তবে কোথায় হবে তা নিশ্চিত ছিল না: র‍্যাব মহাপরিচালক

শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। ট্রেনটি বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে সায়েদাবাদের গোপীবাগ এলাকায় ট্রেনে আগুন লাগে। এতে অন্তত চারজন যাত্রী মারা গেছেন। 
টিবিএস রিপোর্ট 
06 January, 2024, 06:45 pm
Last modified: 06 January, 2024, 06:52 pm
শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর মিরপুর কলেজে ভোটকেন্দ্র পরিদর্শনের পর সংবাদ সম্মেলন করেন র‍্যাবের মহাপরিচালক এম. খুরশীদ হোসেন। ছবি: ইউএনবি

র‍্যাবের মহাপরিচালক এম. খুরশীদ হোসেন বলেছেন, রাজধানীতে নাশকতা ঘটতে পারে— এমন গোয়েন্দা তথ্য র‍্যাবের কাছে ছিল। কিন্তু কোথায় নাশকতা ঘটবে, তা নিশ্চিত করে জানা ছিল না।

আজ শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর মিরপুর কলেজে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। নির্বাচনের সার্বিক নিরাপত্তাব্যবস্থা জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়।

র‍্যাবের মহাপরিচালক বলেন,  'গতকাল রাতে ট্রেনে কারা আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনই মন্তব্য করা যাবে না। এ বিষয়ে তদন্ত ও অনুসন্ধান চলছে। আমরা গতকাল (শুক্রবার) তিনজনকে আটক করেছি। তাদের কাছে ২৮টি পেট্রোল বোমা ও ৩০টি ককটেল পাওয়া গেছে । তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।'

শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। ট্রেনটি বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকায় ফিরছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে সায়েদাবাদের গোপীবাগ এলাকায় ট্রেনে আগুন লাগে। এতে অন্তত চারজন যাত্রী মারা গেছেন। 

এদিকে ট্রেনে আগুন দেওয়ার সাথে জড়িত থাকার অভিযোগে, শনিবার মাঝরাতে এক অভিযান চালিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ দলটির সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শনিবার থেকে বিএনপির ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। ট্রেনে আগুন লেগে প্রাণহানির পরেও এই পরিস্থিতিতে আপনি কি মনে করেন যে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবেন? – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বলেন, "নাশকতার জন্য বিএনপি-জামায়াত ভোট বর্জন করলেও মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবেন। সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।"

খুরশীদ হোসেন আরও বলেন,  র‍্যাব বিশেষ ধরনের নতুন ডিভাইস চালু করেছে। নির্বাচনের দিন এক এলাকার মানুষ অন্য এলাকায় গেলে ওই যন্ত্র তাঁকে শনাক্ত করবে। যার মাধ্যমে সঠিক নজরদারি ও গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে। ভোটের দিন যৌক্তিক কোনো কারণ ছাড়া এক এলাকার মানুষ অন্য এলাকায় যেতে পারবেন না বলেও জানান তিনি।

এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি ২০১৪ ও ২০১৮ সালের তুলনায় অনেক ভালো বলে উল্লেখ করেন র‍্যাবের মহাপরিচালক। তিনি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার স্বার্থে গণমাধ্যমের পাশাপাশি জনগণের সহায়তাও চান তিনি। 

Related Topics

টপ নিউজ

র‍্যাব মহাপরিচালক / ট্রেনে আগুন / নাশকতার অভিযোগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • কমলগঞ্জে ট্রেনে আগুন, ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
  • গাজীপুরে চলন্ত ট্রেনের পাওয়ার কারে আগুন
  • গুম-খুনের অভিযোগে ক্ষমা চাইলেন র‍্যাবের মহাপরিচালক
  • খালেদা জিয়ার বিরুদ্ধে করা আরও এক মামলা হাইকোর্টে বাতিল
  • র‍্যাবের নতুন মহাপরিচালক একেএম শহীদুর রহমান, ডিএমপির নতুন কমিশনার মাইনুল হাসান

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net