Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
১ জানুয়ারি রেল সেবা শুরু হচ্ছে না যশোর-মোংলা রুটে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 December, 2023, 10:10 pm
Last modified: 31 December, 2023, 10:42 pm

Related News

  • লক্ষ কোটি টাকা বিনিয়োগ, তারপরও ‘লাইনে’ নেই রেলওয়ে
  • ৩ ঘণ্টায় ঢাকা যাওয়ার ‘স্বপ্ন বাঁচাতে’ যশোরে রেল অবরোধ ঘোষণা, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
  • রেল যোগাযোগ চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: রেলওয়ের মহাপরিচালক
  • নতুন তিন রেললাইন চালু হচ্ছে, কিন্তু নেই পর্যাপ্ত জনবল ও রোলিং স্টক
  • রেলের রানিং স্টাফদের কর্মসূচী ১০ কর্মদিবসের জন্য স্থগিত 

১ জানুয়ারি রেল সেবা শুরু হচ্ছে না যশোর-মোংলা রুটে

রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের আওতায় নির্মাণ করা রেলপথ রেলওয়ের পশ্চিমাঞ্চলের কাছে হস্তান্তর না হওয়ায় খুলনা-যশোর-মোংলা লাইনে ট্রেন পরিচালনা শুরু করা যাচ্ছে না। 
টিবিএস রিপোর্ট
31 December, 2023, 10:10 pm
Last modified: 31 December, 2023, 10:42 pm
প্রতীকী ছবি / সংগৃহীত

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের ঘোষণা অনুযায়ী, 'খুলনা-মোংলা বন্দর রেলপথ নির্মাণ' প্রকল্পের আওতায় নির্মাণ করা নতুন লাইনে বাণিজ্যিক রেল সেবা নতুন বছরের প্রথম দিনে চালু হচ্ছে না। 

১ জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার সেকশনে নতুন একটি বিরতিহীন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্তও কার্যকর হচ্ছে না বলে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা জানিয়েছেন। 

তাঁরা বলেছেন, প্রকল্পের আওতায় নির্মাণ করা রেলপথ রেলওয়ের পশ্চিমাঞ্চলের কাছে হস্তান্তর না হওয়ায় খুলনা-যশোর-মোংলা লাইনে ট্রেন পরিচালনা শুরু করা যাচ্ছে না। 

এর আগে ৬ ডিসেম্বর সংবাদ সম্মেলন ডেকে নতুন বছরের প্রথম দিনে খুলনা-যশোর-মোংলা লাইনে ১ জানুয়ারি থেকে ট্রেন চালানোর ঘোষণা দিয়েছিলেন রেলমন্ত্রী। ৭০০ আসনের ট্রেনের সময়সূচীও ঘোষণা করেছিলেন তিনি। ঢাকা-চট্টগ্রাম লাইনে একটি নতুন আন্তঃ ইন্টারসিটি ট্রেনেরও সময়সূচী ঘোষণা করেছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেছিলেন, নতুন ট্রেন পরিচালনার এই প্রস্তাবের সার-সংক্ষেপ প্রধানমন্ত্রী অফিসে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া সাপেক্ষে ট্রেন পরিচালনা করা হবে।

ঘোষণা অনুযায়ী ট্রেন পরিচালনা শুরু না করার কারণ জানতে মুঠোফোনে কল দেয়া হলে মন্ত্রী রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের পরিচালক ট্রাফিক (পরিবহণ) মো: মিজানুর রহমান বলেন, ঢাকা-কক্সবাজার লাইনে নতুন ট্রেন পরিচালনা এই মূহূর্তে শুরু করা যাচ্ছে না। আর খুলনা-যশোর-মোংলা লাইনে ট্রেন পরিচালনার নির্দেশনা রেলওয়ে পশ্চিম জোনে পাঠানো হয়েছে। লোকোমোটিভ, কোচ আর জনবলের প্রাপ্যতা অনুযায়ী তারা নতুন ট্রেন চালু করবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (পশ্চিম) অসীম কুমার তালুকদার বলেন, প্রকল্প থেকে এখনও রেললাইন বুঝিয়ে দেওয়া হয়নি। লাইন বুঝে পাওয়ার আগে ট্রেন চালু সম্ভব নয়।

জানতে চাইলে, 'খুলনা-মোংলা বন্দর রেলপথ নির্মাণ' প্রকল্পের পরিচালক মো. আরিফুজ্জামান বলেন, লাইনে ঠিকাদারের কিছু কাজ এখনও বাকী আছে। কাজ শেষে রেলপথ পরিদর্শন অধিদফতরের পরিদর্শন শেষে তাদের অনুমোদন সাপেক্ষে ট্রেন পরিচালনা শুরু করা যাবে।

নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ট্রেন চালানো সম্ভব হচ্ছে না বলে তিনি মনে করেন।

মোংলা বন্দর পর্যন্ত রেলপথ চালু করে অভ্যন্তরীণ ও আঞ্চলিক বাণিজ্যে গতি বাড়াতে ২০২০ সালে ১ হাজার ৭২১ কোটি টাকা ব্যয় ধরে নেওয়া প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল ২০১৩ সালে। কয়েক দফায় প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। একইসঙ্গে ব্যয় উন্নীত হয়েছে ৪ হাজার ২২৬ কোটি টাকায়।

গত নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের আওতায় নির্মাণ করা রেলপথ উদ্বোধন করেছিলেন।
 

Related Topics

টপ নিউজ

খুলনা-মোংলা বন্দর রেলপথ / রেলসেবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • লক্ষ কোটি টাকা বিনিয়োগ, তারপরও ‘লাইনে’ নেই রেলওয়ে
  • ৩ ঘণ্টায় ঢাকা যাওয়ার ‘স্বপ্ন বাঁচাতে’ যশোরে রেল অবরোধ ঘোষণা, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
  • রেল যোগাযোগ চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: রেলওয়ের মহাপরিচালক
  • নতুন তিন রেললাইন চালু হচ্ছে, কিন্তু নেই পর্যাপ্ত জনবল ও রোলিং স্টক
  • রেলের রানিং স্টাফদের কর্মসূচী ১০ কর্মদিবসের জন্য স্থগিত 

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net