Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
হার্টের স্টেন্টের নির্ধারিত দাম যৌক্তিক, সংকট কৃত্রিম: ঔষধ প্রশাসন অধিদপ্তর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 December, 2023, 07:15 pm
Last modified: 31 December, 2023, 07:28 pm

Related News

  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ না পাওয়ায় থমকে আছে বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানির স্বপ্ন
  • ১০ মডেলের হার্টের রিংয়ের দাম ৪৭ শতাংশ পর্যন্ত কমাল সরকার
  • অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও প্রাপ্যতা নিশ্চিতে টাস্কফোর্স গঠন
  • মালিঙ্গা থেকে কলকাতা, মাশরাফি থেকে হামজা; সবার প্রার্থনায় তামিম
  • কমানোর সাড়ে ৩ মাসের মাথায় বাড়লো কার্ডিয়াক স্টেন্টের দাম

হার্টের স্টেন্টের নির্ধারিত দাম যৌক্তিক, সংকট কৃত্রিম: ঔষধ প্রশাসন অধিদপ্তর

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক নুরুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “মিটিংয়ে দাম পুনরায় বিবেচনা করা হয়নি। কমিটি তিনটি বিষয়ে আলোচনা করেছে। আলোচনায় বলা হয়, চলতি মাসে যে নতুন দাম নির্ধারণ করা হয়েছে, তা যৌক্তিক। জনস্বার্থে ন্যায্যতা বিবেচনা করে ওই দাম নির্ধারণ করা হয়েছিল।”
টিবিএস রিপোর্ট
31 December, 2023, 07:15 pm
Last modified: 31 December, 2023, 07:28 pm
ছবি- সংগৃহীত

দেশে কার্ডিয়াক স্টেন্টের দাম নির্ধারণ করে দেয়ার পর– সরবরাহ বন্ধ রেখেছে ইউরোপীয় স্টেন্ট আমদানিকারক ২৪টি কোম্পানি। এতে ভোগান্তিতে পড়েছে রোগীরা। এই পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য রোববার (৩১ ডিসেম্বর) সকাল ১০-১২টা পযর্ন্ত রিংয়ের দাম সমন্বয়ে গঠিত জাতীয় কমিটির সঙ্গে জরুরি সভা করে ঔষধ প্রশাসন অধিদপ্তর। 

সভাশেষে অধিদপ্তর জানিয়েছে স্টেন্টের দাম যৌক্তিক, যে সংকটের কথা বলা হচ্ছে– তা কৃত্রিম।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের বৈঠকে দাম সমন্বয়ে সরকারের গঠিত জাতীয় কমিটির ১৩ সদস্যের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন হাসপাতালের পরিচালক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মুখপাত্র ও উপপরিচালক নুরুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "মিটিংয়ে দাম পুনরায় বিবেচনা করা হয়নি। কমিটি তিনটি বিষয়ে আলোচনা করেছে। আলোচনায় বলা হয়, চলতি মাসে যে নতুন দাম নির্ধারণ করা হয়েছে তা যৌক্তিক। জনস্বার্থে ন্যায্যতা বিবেচনা করে ওই দাম নির্ধারণ করা হয়েছিল।"

তিনি আরো বলেন, "যে ক্রাইসিসের কথা বলা হচ্ছে তা কৃত্রিম। এমন কোনো সংকট হাসপাতালগুলোতে নেই। যারা দাম বাড়াতে চায়– সেই সব আমদানিকারকে এমন সংকটের কথা ছড়াচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সব হাসপাতালের তথ্য থাকে, তারা আমাদের নিশ্চিত করেছে– এমন কোনো সংকট নেই।"

নুরুল আলম বলেন, রিং আমদানিকারক প্রতিষ্ঠানগুলো দামের বিষয়ে গত ১৮ ডিসেম্বর হাইকোর্টে রিট করেছে। দামের সিদ্ধান্তে হাইকোর্ট স্থগিতাদেশ দেননি, রুল জারি করে জবাব দিতে বলেছেন। আদালত খোলার পরে– আগামী ২ জানুয়ারি এ বিষয়ে শুনানি হবে। ওই সময় হাইকোর্ট নির্দেশনা দিলে কমিটি বসে দামের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

গত ১২ ডিসেম্বর ঔষধ প্রশাসন অধিদপ্তর হার্টের রিংয়ের দাম ৪০ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা দেয়, যা কার্যকর হয় ১৬ ডিসেম্বর থেকে। তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের দিন থেকেই ইউরোপীয় স্টেন্ট আমদানিকারকরা দাম পুনর্নিধারণ না করা পর্যন্ত হাসপাতালগুলোকে তাদের রিং ব্যবহার না করার জন্য চিঠি দিয়েছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তর দেশে ২৭টি আমদানিকারক প্রতিষ্ঠানের জন্য স্টেন্টের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে। এরমধ্যে মূলত তিনটি আমেরিকান। বাকিরা ইউরোপীয় এবং অন্যান্য দেশ থেকে আমদানি করে। 

 

Related Topics

টপ নিউজ

ঔষধ প্রশাসন অধিদপ্তর / হার্টের রিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • বিশ্ব স্বাস্থ্য সংস্থার সনদ না পাওয়ায় থমকে আছে বাংলাদেশের ভ্যাকসিন রপ্তানির স্বপ্ন
  • ১০ মডেলের হার্টের রিংয়ের দাম ৪৭ শতাংশ পর্যন্ত কমাল সরকার
  • অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও প্রাপ্যতা নিশ্চিতে টাস্কফোর্স গঠন
  • মালিঙ্গা থেকে কলকাতা, মাশরাফি থেকে হামজা; সবার প্রার্থনায় তামিম
  • কমানোর সাড়ে ৩ মাসের মাথায় বাড়লো কার্ডিয়াক স্টেন্টের দাম

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net