Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
কঙ্গোর হাতে তৈরি বিস্ময়কর কাঠের স্কুটার! ছুটছে সর্বত্র

আন্তর্জাতিক

গ্লোবাল প্রেস জার্নাল
30 December, 2023, 06:40 pm
Last modified: 30 December, 2023, 06:56 pm

Related News

  • সরকার কেন এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়ায়নি?
  • জরুরি ভিত্তিতে ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি আমদানির অনুমোদন দিল মন্ত্রিসভা কমিটি
  • এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম
  • মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো আরও এক জাহাজ
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  

কঙ্গোর হাতে তৈরি বিস্ময়কর কাঠের স্কুটার! ছুটছে সর্বত্র

এ স্কুটারের সবচেয়ে বড় সুবিধা হলো এতে কোনো জ্বালানির প্রয়োজন হয় না। ভারি ভারি বোঝাও অনায়াসে বহন করা যায়। ছোট আকারের একটি চুকুডুও শতাধিক পাউন্ড ওজন বহন করতে পারে।
গ্লোবাল প্রেস জার্নাল
30 December, 2023, 06:40 pm
Last modified: 30 December, 2023, 06:56 pm
ছবি: গ্লোবাল প্রেস জার্নাল

চুকুডু। হাতে তৈরি দুই চাকার কাঠের স্কুটার। আফ্রিকার দেশ কঙ্গোতে সচারচর এ যানটি দেখা যায়। যন্ত্রচালিত বাহনগুলোর তুলনায় খরচ কম হওয়ায় এসব স্কুটারে পণ্য বা মালামাল পরিবহন দিন দিন বাড়ছে। দুই চাকার এ যান সম্পূর্ণ কাঠের তৈরি। চাকা থেকে শুরু করে এর হ্যান্ডেল, সিট, ব্রেক সবকিছুই কাঠের।

এ স্কুটারের সবচেয়ে বড় সুবিধা হলো এতে কোনো জ্বালানির প্রয়োজন পড়ে না। ভারি ভারি বোঝা অনায়াসেই বহন করা যায়। ছোট আকারের একটি চুকুডুও শতাধিক পাউন্ড ওজন বহন করতে পারে।

আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এমন বিচিত্র ধরনের নানা বাহন দেখা গেলেও এ অঞ্চলে চুকুডুর ব্যবহারই বেশি। স্থানীয়রা জানান, এই মোটরবিহীন যানবাহনগুলো গত শতাব্দীর প্রায় মাঝামাঝি সময় থেকে কঙ্গোতে ব্যবহৃত হয়ে আসছে। দেশটির নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমায় প্রথম এ স্কুটারের ব্যবহার শুরু হয়।

যানটিতে যখন কোনো মালামাল থাকে না কিংবা কম থাকে, তখন চালক তার এক যানটিতে রেখে অন্য পা দিয়ে মাটিতে ধাক্কা দিয়ে দিয়ে যানটি চালিয়ে থাকে। আর মালামাল বেশি থাকলে অনেক সময় এটিকে ঠেলে ঠেলেও চালানো হয়ে থাকে।

গোমার চুকুডুচালক মইসি কাদুহা বলছিলেন, 'চুকুডু আমাদের জন্য অতি জরুরি একটি বাহন। এটি আমাদের নিজেদের তৈরি। এ কারণে আমার কাছে বিষয়টি গর্বের।'

২০০৬ সালে দেশটিতে জাতিসংঘ মিশনের পক্ষ থেকে চুকুডু প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল। এ  প্রতিযোগিতায় কাদুহা জয়ী হয়েছিলেন।

গোমার চুকুডুচালক সমিতির তথ্যমতে, গোমায় এক হাজার ৩০০ টিরও বেশি নিবন্ধিত চুকুডু রয়েছে। যানগুলো এ অঞ্চলের সংকটজনক অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমনকি অল্প বয়সের ছেলেরাও এ যান দিয়ে অর্থ উপার্জন করছে।

স্যামসন এমবাবাজি নামে এক চুকুডু মিস্ত্রী জানান, একটি চুকুডু তৈরি করতে প্রায় তিন দিন সময় লাগে। সাধারণত মাম্বা ও ইউক্যালিপ্টাস গাছের কাঠ দিয়ে এ স্কুটার তৈরি করা হয়ে থাকে। পুরনো বা ফেলনা টায়ারের সাহায্যে চুকুডুর কাঠের তৈরি চাকা টেকসই ও সড়কে চলাচল উপযোগী করা হয়। ভারি ও মজবুত স্প্রিংয়ের সাহায্যে চুকুডুর হ্যান্ডেলকে কোণাকুণিভাবে সংযুক্ত করা হয়।

এমবাবাজি জানান, সাধারণত যানগুলো প্রায় সাড়ে ছয় ফুট লম্বা ও প্রায় সাড়ে ৪০০ কেজি ওজন বহন করতে পারে। এছাড়াও বড় আকারের একটি চুকুডু ৮০০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে।

ফ্রেডি নাইরেনগানিয়ে নামে এক চুকুডু চালক জানান, তিনি প্রতিটি ভাড়ায় অন্তত ৭ হাজার ফ্রাঙ্ক (৭.০৭ ডলার) উপার্জন করেন। দিনে একাধিক স্থানে ভাড়ায় মালামাল পরিবহন করেন তিনি। কাজটি কষ্টের বলেও জানান এই চুকুডু চালক। তার ইচ্ছা নিজের টাকায় একটি চুকুডু কিনবেন।

মেডি সনি নামে স্থানীয় এক দোকানি জানান, তিনি কম দামে তার দোকানের পণ্য পরিবহনের জন্য চুকুডু ব্যবহার করে থাকেন। 

জুয়েলারি ও পোশাক বিক্রয়কর্মী এবেনেজার দাওয়া ইয়া বাইয়ানা জানান, কঙ্গোতে যেখানে এক লিটার গ্যাসের দাম ২ ডলার পর্যন্ত হতে পারে, সেখানে চুকুডু অনেকের কাছেই স্বস্তির একটি যান বলা চলে। কারণ কাঠের তৈরি এ স্কুটারগুলো চালানোর জন্য কোনো ধরনের জ্বালানির দরকার পড়ে না। 

কঙ্গোর এ অঞ্চলের বেশিরভাগ মানুষ মনে করে চুকুডু তাদের শহরকে গতিশীল রেখেছে। গোমার ব্যস্ততম একটি সড়কের গোলচত্বরে চালকসহ স্বর্ণরঙা একটি চুকুডুর ভাস্কর্যও স্থাপন করা হয়েছে।

তবে সড়কে এ যানগুলোর চলাচল বাড়ার সাথে সাথে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। রাচিদি ফিকিরিনি নামে শহরের একজন সিনিয়র ট্রাফিক পুলিশ কমিশনার বলেছেন, তাদের কাছে প্রায়ই চুকুডু সংক্রান্ত দুর্ঘটনার খবর আসছে।

গোমার বাসিন্দা জিন কাজাদি জানান, চুকুডুর কারণে রাস্তায় এমনকি পথচারী এলাকায়ও স্বাভাবিক চলাচল বিঘ্নিত হচ্ছে।

তিনি বলেন, 'চুকুডুর কারণে সড়কে বিশৃঙ্খলা হচ্ছে এবং দুর্ঘটনাও ঘটছে।'
 

Related Topics

টপ নিউজ

স্কুটার / চুকুডু / কাঠ / জ্বালানি / পণ্য / কঙ্গো / আফ্রিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • সরকার কেন এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম বাড়ায়নি?
  • জরুরি ভিত্তিতে ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি আমদানির অনুমোদন দিল মন্ত্রিসভা কমিটি
  • এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম
  • মালয়েশিয়া থেকে ৩০ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো আরও এক জাহাজ
  • চট্টগ্রামের সলিমপুরে অবৈধভাবে মজুত করা ২৫,০০০ লিটার ডিজেল জব্দ  

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net