Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩১

আন্তর্জাতিক

রয়টার্স
30 December, 2023, 10:15 am
Last modified: 30 December, 2023, 11:01 am

Related News

  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেন সংকটের জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৪%
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে

ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩১

এতে ৩১ জন বেসামরিক লোক নিহত ও ১৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
রয়টার্স
30 December, 2023, 10:15 am
Last modified: 30 December, 2023, 11:01 am
ছবি: রয়টার্স

শুক্রবার (২৯ ডিসেম্বর) ইউক্রেনে চলমান যুদ্ধের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৩১ জন বেসামরিক নাগরিক নিহত ও ১৬০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

এ হামলায় হতাহতের পাশাপাশি সারাদেশের বিভিন্ন শহরে অবকাঠামো ধ্বংস হয়েছে।

এদিকে ন্যাটো সদস্য পোল্যান্ডের দাবি, ইউক্রেনে আঘাত হানার আগে একটি রুশ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমায়ও প্রবেশ করে। যদিও এমন দাবি নাকচ করে দিয়েছে রাশিয়া।

রাশিয়ার চার্জ ডি অ্যাফেয়ার্সকে পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলে তিনি বলেন, ওয়ারশ তাদের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র প্রবেশের কোনো প্রমাণ দিতে পারেনি।

এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এমন সময়ে মস্কোর সঙ্গে 'যুদ্ধবিরতির কোনো আলোচনা' হওয়ার সুযোগ নেই। এই হামলাই প্রমাণ করে যে, কিয়েভের জন্য পশ্চিমা সমর্থনের ভবিষ্যত অনিশ্চয়তায় ঝুলছে।

মিত্রদের প্রতি দীর্ঘমেয়াদী সাহায্য পাঠানোর আহ্বান জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, "আজ, লক্ষ লক্ষ ইউক্রেনীয় বিস্ফোরণের বিকট শব্দে জেগে উঠেছে। আমি চাই ইউক্রেনের বিস্ফোরণের সেই শব্দ সারাবিশ্ব শুনুক।" 

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী কিয়েভে একটি গুদাম, আবাসিক ভবন এবং অন্য একটি জনবসতিহীন স্থাপনায় আঘাতের পর অন্তত ৯ জন নিহত এবং ৩০ জন আহত হন। 

যদিও রাশিয়া বলছে, মস্কোর সামরিক বাহিনী কেবল ইউক্রেনের সামরিক স্থাপনায় হামলা চলিয়েছে এবং বেসামরিক লোক মারা যাওয়ার জন্য ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাই দায়ী।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, তারা রাশিয়ার ছোঁড়া মোট ১৫৮টি এরিয়াল টার্গেটের মধ্যে ৮৭টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ২৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ বলেন, "এটি এই যুদ্ধের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা এবং এ হামলায় কমপক্ষে ১৮টি কৌশলগত বোমারু বিমান জড়িত।"

হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিগ্রাম বার্তায় বলেন, "রাশিয়া তার অস্ত্রাগারে যা কিছু আছে– তাই নিয়ে আক্রমণ করেছে... প্রায় ১১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল, যার বেশিরভাগই গুলি করে ধ্বংস করা হয়েছে।"
 

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন / ইউক্রেন যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ফাইল ছবি: রয়টার্স
    ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প
  • সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
    তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

Related News

  • ‘জ্বালানির জন্য কাঠ কাটারও কেউ নেই’: ইউক্রেন যুদ্ধে প্রায় পুরুষশূন্য রাশিয়ার যে গ্রাম
  • কোনো সমাধান ছাড়াই শেষ হলো রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা
  • ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেন সংকটের জেরে বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৪%
  • শান্তির জন্য রাশিয়াকে ভূখণ্ড ছেড়ে দেওয়ার পক্ষে জনমত বাড়ছে ইউক্রেনে
  • এপির অনুসন্ধান: কাজের খোঁজে রাশিয়ায় যাওয়া বাংলাদেশিদের পাঠানো হয়েছে ইউক্রেন যুদ্ধে

Most Read

1
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

2
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত ইতালির; ‘মেলোনির সাহস নেই’, বললেন ট্রাম্প

4
সেকালে চার-পাঁচ হাত ঘুরে আড়াই-তিন ভরির ভারি গয়না তৈরি করতে চার-পাঁচ দিনও লেগে যেত। যন্ত্রপাতিও ছিল সাদামাটা- চিমটা, সাড়াশি, প্লাস, ছেনি, ডালা, ড্রিল, টপনা, নিক্তি, কাঁসলা, খিল্লা, পান সিল, হাতুড়ি, কুঁচি ব্রাশ, যন্ত্রী, শান পাথর, ধোকা, ইত্যাদি। ছবি: রাজীব ধর/টিবিএস
ফিচার

তাঁতিবাজারের শেষ স্বর্ণকারেরা

5
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net