Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
আরও চার কুয়েতি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট 
20 June, 2020, 07:25 pm
Last modified: 20 June, 2020, 07:31 pm

Related News

  • লক্ষ্মীপুরে একই আসনে স্বামীর নৌকায়, স্ত্রীর স্বতন্ত্র মনোনয়ন দাখিল
  • বহুল আলোচিত পাপুলের আসনে উপ-নির্বাচনে ভোট চলছে
  • মানব পাচারের দায়ে কুয়েতে এমপি পাপুলের চার বছরের কারাদণ্ড
  • এমপি পাপুলের স্ত্রী-কন্যাসহ চার জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • এমপি পাপুলের বিরুদ্ধে কুয়েতি আদালতে সাক্ষী দিলেন পাঁচ বাংলাদেশি

আরও চার কুয়েতি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু

গত শুক্রবার (১৯ জুন) নাগাদ বাংলাদেশি এমপি কাজি পাপুলের সহযোগী হিসাবে তদন্তের আওতায় আসা ব্যক্তিদের সংখ্যা ৯ জনে উন্নীত হয়। তদন্ত চলমান থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে। 
টিবিএস রিপোর্ট 
20 June, 2020, 07:25 pm
Last modified: 20 June, 2020, 07:31 pm
কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশি সাংসদ এমডি শহীদ ইসলাম ওরফে কাজি পাপুল। ফাইল ছবি

কুয়েতে গ্রেফতার বাংলাদেশি সংসদ সদস্য এমডি শহীদ ইসলাম ওরফে কাজি পাপুলকে মুদ্রা ও মানবপাচারের অবৈধ কর্মকাণ্ডে সহায়তা করার অভিযোগে আরও চার কুয়েতি নাগরিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন দেশটির সরকারি তদন্তকারীরা। 

তদন্তের আওতায় থাকা চার কুয়েতির মধ্যে দুই জন দেশটির সরকারি কর্মচারী। এরা কুয়েতের মানব সম্পদ কর্তৃপক্ষের কর্মকর্তা। এছাড়াও, বাকি দুইজনের মধ্যে একজন হচ্ছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত একজন কর্নেল এবং অপরজন একটি বেসরকারি কোম্পানির মালিক। 

স্থানীয় দৈনিক আরব টাইমস সূত্রে এ সম্পর্কে জানা গেছে।   

গত শুক্রবার (১৯ জুন) নাগাদ পাপুলের সহযোগী হিসাবে তদন্তের আওতায় আসা ব্যক্তিদের সংখ্যা ৯ জনে উন্নীত হয়। তদন্ত চলমান থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে। 

এই কেসের অনুসন্ধানে নতুন নতুন তথ্য-প্রমাণ পাচ্ছেন কুয়েতি তদন্তকারীরা। এর মাধ্যমে যেসব ব্যক্তি পাপুলের সঙ্গে মুদ্রা ও মানব পাচারে সহায়তা করেছেন তাদের শণাক্ত করা সম্ভব হচ্ছে। 

দেশটির সরকারি সূত্রের বরাতে  জানানো হয়, কুয়েতের যেসব কর্মকর্তা পাপুলের কাছ থেকে ঘুষ এবং উপঢৌকন গ্রহণের মাধ্যমে তার ব্যবসায় সহযোগীতা করেছেন, তাদের সকলকে গ্রেপ্তার করে তদন্তের আওতায় আনা হবে। 

ইতোপূর্বে, গত ৭ জুন লক্ষ্মীপুর-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য কাজি শহীদ ইসলাম পাপুলকে গ্রেপ্তার করেন কুয়েতের সিআইডি সদস্যরা। 

এদিন তাকে স্থানীয় মাশরিফ আদালতে হাজির করা হলে আদালত জামিনের আবেদন নাকচ করে পাপুলকে জেলে পাঠানোর নির্দেশ দেন। গত ১০ জুন নাগাদ এ আদালত মোট তিনবার তার জামিনের আবেদন নাকচ করেছে। 

কুয়েতের আদালতে এখন পর্যন্ত ১১ জন অভিবাসী শ্রমিক এ সংসদ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। কুয়েত সিআইডি জেরা করে জবানবন্দি রেকর্ড করার পর তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

কাজি পাপুল / লক্ষ্মীপুর-২ / মুদ্রা ও মানব পাচার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • লক্ষ্মীপুরে একই আসনে স্বামীর নৌকায়, স্ত্রীর স্বতন্ত্র মনোনয়ন দাখিল
  • বহুল আলোচিত পাপুলের আসনে উপ-নির্বাচনে ভোট চলছে
  • মানব পাচারের দায়ে কুয়েতে এমপি পাপুলের চার বছরের কারাদণ্ড
  • এমপি পাপুলের স্ত্রী-কন্যাসহ চার জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • এমপি পাপুলের বিরুদ্ধে কুয়েতি আদালতে সাক্ষী দিলেন পাঁচ বাংলাদেশি

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net