Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
১৩ জেলায় ব্যালট পেপার যাবে আগামীকাল 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 December, 2023, 10:25 pm
Last modified: 24 December, 2023, 10:25 pm

Related News

  • ভোটারদের ভুল ভাঁজে ব্যালট বাতিলের ঝুঁকি
  • ১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে, বাকিগুলো যাবে ৭ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব
  • জাতীয় নির্বাচন: ২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি
  • আরও ১৪ জেলায় নতুন ডিসি
  • ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ থেকে ট্রেনে পাথর ছুড়ে হামলা

১৩ জেলায় ব্যালট পেপার যাবে আগামীকাল 

আগামীকাল সোমবার (২৫ ডিসেম্বর) প্রথম পর্যায়ে ১৩টি জেলায় ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার এবং পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড পাঠানো হবে। এরপরে পর্যায়ক্রমে অন্যান্য জেলায় পাঠানো হবে।
টিবিএস রিপোর্ট
24 December, 2023, 10:25 pm
Last modified: 24 December, 2023, 10:25 pm

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো শুরু হচ্ছে। আগামীকাল সোমবার (২৫ ডিসেম্বর) প্রথম পর্যায়ে ১৩টি জেলায় ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার এবং পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড পাঠানো হবে। এরপরে পর্যায়ক্রমে অন্যান্য জেলায় পাঠানো হবে।

রাজধানীর গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস ও সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে ব্যালট পেপার কঠোর নিরাপত্তায় পরিবহন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার যেসব জেলায় ব্যালট পেপার যাবে, সেগুলো হচ্ছে- পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাঙ্গামাটি, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠী, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোনা।

ইসির কর্মকর্তারা জানান, ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে ট্রেজারিতে ডাবল লকে সংরক্ষণ করতে বলা হয়েছে। দুর্গম, চরাঞ্চল ও পার্বত্য এলাকা ছাড়া বাকি ভোটকেন্দ্রে সকালে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত রয়েছে ইসির। দুর্গম, চরাঞ্চল ও পার্বত্য এলাকার ভোটকেন্দ্রে আগের দিন ব্যালট পেপার যাবে।

ব্যালট পেপার সংগ্রহের ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের কিছু নির্দেশনা দিয়েছে ইসি। 

এতে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তার ক্ষমতাপ্রাপ্ত উপযুক্ত প্রতিনিধিকে হয় জেলা নির্বাচন অফিসার বা সহকারী কমিশনার প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট ছাপাখানা থেকে ব্যালট পেপার সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে তাদের পরিবহন হিসেবে কার্ভার্ড ভ্যান আনতে হবে। 

প্রতিনিধিকে তার নিজের পরিচয়পত্র বহনের পাশাপাশি জেলার নির্বাচনী এলাকাগুলোর প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নাম, প্রতীক ও ভোটার সংখ্যার তথ্য আনতে বলা হয়েছে। এসব তথ্যের সঠিকতা যাচাই করে ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার বুঝে নিতে হবে।

এতে ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সাথে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারী শাখায় সংরক্ষণসহ সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ১৯ ডিসেম্বর থেকে ছাপাতে শুরু করে ইসি। 

Related Topics

টপ নিউজ

ব্যালট পেপার / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / জেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • ভোটারদের ভুল ভাঁজে ব্যালট বাতিলের ঝুঁকি
  • ১১৬ আসনে ব্যালট পেপার পৌঁছেছে, বাকিগুলো যাবে ৭ ফেব্রুয়ারির মধ্যে: ইসি সচিব
  • জাতীয় নির্বাচন: ২১ জেলায় ব্যালট পেপার পাঠাল ইসি
  • আরও ১৪ জেলায় নতুন ডিসি
  • ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ থেকে ট্রেনে পাথর ছুড়ে হামলা

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net