Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
হার দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
17 December, 2023, 12:45 pm
Last modified: 17 December, 2023, 12:50 pm

Related News

  • চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
  • ৩০০ বলের মধ্যে ১৮১ ডট, বাংলাদেশের সংগ্রহ ২৩৬
  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

হার দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু বাংলাদেশের

এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, আফিফ হোসেনদের লড়াই যথেষ্ট হয়নি, আরও কয়েকজন থিতু হয়েও পারেননি দলকে এগিয়ে নিতে। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের লড়াই কেবল হারের ব্যবধান কমিয়েছে।
টিবিএস রিপোর্ট
17 December, 2023, 12:45 pm
Last modified: 17 December, 2023, 12:50 pm

বল হাতে দারুণ শুরু করেও সেই পথে থাকা হয়নি বাংলাদেশের। তিন দফায় হানা দেয় বৃষ্টি, এরপর শুরু হয় টম ল্যাথাম ও উইল ইয়াংয়ের ব্যাটিং শো। খাদের কিনার থেকে দলকে টেনে তুলে এই দুই ব্যাটসম্যান খেলেন অসাধারণ দুটি ইনিংস, তাতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাবে বাংলাদেশের কয়েকজন ব্যাটসম্যান ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি, তাই লক্ষ্যেও পৌঁছানো হয়নি তাদের।   

রোববার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৪ রানে হেরে গেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিং করতে নামা নিউজিল্যান্ড বৃষ্টির মাঝে মাঝে তিন দফায় ব্যাটিং করে ৩০ ওভারে ২৩৯ রান তোলে। ১৯.২ ওভার শেষে ২ উইকেটে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ১০৮ রান। ল্যাথাম ও ইয়াংয়ের ব্যাটে শেষের ১০.৪ ওভারে ১৩১ রান পায় কিউইরা।

ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩০ ওভারে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রান। এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, আফিফ হোসেনদের লড়াই যথেষ্ট হয়নি, আরও কয়েকজন থিতু হয়েও পারেননি দলকে এগিয়ে নিতে। শেষ দিকে মেহেদী হাসান মিরাজের লড়াই কেবল হারের ব্যবধান কমিয়েছে। ২০০ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। 

বড় লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। বল হাতে খরুচে থাকা সৌম্য সরকার ব্যাট হাতেও হতাশ করেন। ইনিংসের চতুর্থ বলে উইকেটে পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান বাঁহাতি এই ওপেনার। শুরুর চাপ কাটিয়ে দ্বিতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়ে তোলেন বিজয় ও নাজমুল হোসেন শান্ত। দলীয় ৪৭ রানে ভাঙে এই জুটি। সুইপ করতে গিয়ে ইশ সোধির বলে বোল্ড হন ১৩ বলে ২টি চারে ১৫ রান করা বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।

এরপরও চাপ বুঝতে হয়নি সফরকারীদের, তৃতীয় উইকেটে জুটি গড়ে তোলেন বিজয় ও লিটন কুমার দাস। অবশ্য তারাও পারেননি জয়ের আশা বাঁচিয়ে ব্যাটিংয় করে যেতে। দলীয় ৮০ রানে থামেন বিজয়। জশ ক্লার্কসনের বলে তার হাতেই ক্যাচ দেওয়ার আগে ৩৯ বলে ৫টি চারে ৪৩ রান করেন ডানহাতি এই ওপেনার, বাংলাদেশের ইনিংসে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। 

কিছুক্ষণ পর আউট হন সাবলীল ব্যাটিং করতে থাকা লিটন। চার নম্বরে নামা ডানহাতি এই ব্যাটসম্যান ১৯ বলে একটি করে চার ও ছক্কায় ২২ রান করেন। তার বিদায়ে জয়ের পথ কঠিন হয় বাংলাদেশের, কিছুক্ষণ পরই পথটি কঠিতম হয়ে ওঠে মুশফিকুর রহিমের বিদায়ে। এরপরও অবশ্য দলকে ঠিক পথে রাখেন আফিফ হোসেন ও তাওহিদ হৃদয়। দারুণ ব্যাটিংয়ে ৩৮ বলে ইনিংসের সর্বোচ্চ ৫৬ রানের জুটি গড়ে তোলেন তারা। 

২৭ বলে ২টি চার ও একটি ছক্কায় ৩৩ রান করে হৃদয় আউট হলে জয়ের আশা প্রায় শেষ হয়ে যায় বাংলাদেশের। ৬ রান পরই আফিফের বিদায়ে হার একপ্রকার নিশ্চিত হয়ে ওঠে তাদের। বাঁহাতি এই ব্যাটসম্যান ২৮ বলে ৫টি চার ও একটি ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন। এরপর মিরাজ কেবল হারের ব্যবধান কমিয়েছেন। ২১ বলে একটি চার ও ২টি ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন তিনি। নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে, ইশ সোধি ও জশ ক্লার্কসন ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান জ্যাকব ডাফি, উইলিয়াম ও'রোক ও রাচিন রবীন্দ্র।  

এর আগে বল হাতে দুর্বার শুরু হয় বাংলাদেশের। প্রথম ওভারেই কিউইদের দুই উইকেট তুলে নেন শরিফুল ইসলাম। রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসকে ফিরিয়ে দেন বাংলাদেশের বাঁহাতি পেসার। কিন্তু এরপর থেকে থেকে বৃষ্টির বিরতি ও ইয়াং-ল্যাথামের হার না মানা মনোভাব; সব মিলিয়ে ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ। কিউইদের পরের ৫টি উইকেট যে পড়েছে, তা একেবারে শেষ দিকে। তৃতীয় উইকেটে ১৪৫ বলে ১৭১ রানের জুটি গড়েন ল্যাথাম ও ইয়াং। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় উইকেটে এটাই তাদের সেরা জুটি।

ঠিক সময়েই টস হয়, কিন্তু বৃষ্টির হানায় ম্যাচ ৪টায় শুরু হয়নি। ১ ঘণ্টা ১০ মিনিট পর শুরু হয় খেলা, কমানো হয় ৪ ওভার। ব্যাট হাতে নেমেই বিপাকে পড়ে স্বাগতিকরা। দারুণ দুই ডেলিভারিতে রাচিন ও নিকোলসকে ফিরিয়ে দেন শরিফুল। দিকহারা দলের হাল ধরেন ল্যাথাম-ইয়াং, সহজেই চাপ কাটিয়ে তোলেন তারা। ১৩.৫ ওভারে ২ উইকেটে কিউইদের সংগ্রহ যখন ৬৩ রান, তখন আবার বৃষ্টি শুরু হয়। এবার কমানো হয় ৬ ওভার, ম্যাচ নেমে আসে ৪০ ওভারে। 

পরের দফায় বেশিক্ষণ খেলা হয়নি, ১৯.২ ওভারে তৃতীয় দফায় বৃষ্টি শুরু হয়। এবার ১০ ওভার কমানো হয়। ৩০ ওভারের বাকি তখন ১০.৪ ওভার। হিসাবটা মিলিয়ে দ্রুত রান তুলতে শুরু করেন ল্যাথাম-ইয়াং। মেহেদী হাসান মিরাজের শিকারে পরিণত হওয়ার আগে ৭৭ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় ৯২ রান করেন। রান আউটে কাটা পড়া ইয়াং ৮৪ বলে ১৪টি চার ও ৪টি ছক্কায় ১০৪ রানেল ঝলমলে ইনিংস খেলেন। ১১ বলে ২০ রান করেন চাপম্যান। এই তিনজনই দুই অঙ্কের রান করেন। কিউইদের দুজন শূন্য ও তিনজন ১ রান করে করেন। শেষ দিকে তাদের চারজন ব্যাটসম্যান রানআউট হন।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচ / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর / ওয়ানডে সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায়
  • ৩০০ বলের মধ্যে ১৮১ ডট, বাংলাদেশের সংগ্রহ ২৩৬
  • টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাহিদ-মাহমুদউল্লাহ
  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net