Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 28, 2026
চলন্ত বাসে নার্সকে গণধর্ষণের পর হত্যা: ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

টপ নিউজ

ইউএনবি
08 August, 2019, 09:35 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • আয়োজকদের লাইসেন্স-নিবন্ধন জটিলতায় কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিত
  • আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

চলন্ত বাসে নার্সকে গণধর্ষণের পর হত্যা: ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন এবং নৃশংস এ হত্যাকাণ্ডে  জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন।
ইউএনবি
08 August, 2019, 09:35 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

কিশোরগঞ্জের কটিয়াদিতে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে গণধর্ষণের পর হত্যা মামলায় ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা বাজিতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহান এ চার্জশিট দাখিল করেন।

অভিযুক্তরা হলেন- বাসচালক মো. নুরুজ্জামান নুরু, মো. লালন মিয়া, বোরহান, মো. আল-আমিন, রফিকুল ইসলাম রফিক, খোকন মিয়া, বকুল মিয়া ওরফে ল্যাংড়া বকুল, বাস মালিক মো. আল মামুন, স্বর্ণলতা পরিবহনের এমডি মো. পারভেজ সরকার পাভেল। এদের মধ্যে বোরহান ও আল-আমিন পলাতক রয়েছেন।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন এবং নৃশংস এ হত্যাকাণ্ডে  জড়িত আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন।

মামলার বিবরণীতে জানা গেছে, চলতি বছরের ৬ মে রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় চলন্ত বাসে নার্স তানিয়াকে ধর্ষণ করা হয়। পরে মাথায় আঘাত করলে রক্তক্ষরণ ও আঘাতের কারণে তানিয়া মারা গেছে ভেবে বাস থেকে তাকে ছুড়ে ফেলে দেয় ধর্ষকরা।

পরবর্তীতে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিতে এক নাটক সাজিয়ে আসামিদের কয়েকজন মিলে তানিয়াকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ হলে তিনি তাৎক্ষণিক কটিয়াদি মডেল থানাকে বিষয়টি অবহিত করেন।

পরবর্তীতে নিহত তানিয়ার বাবা বাদী হয়ে বাজিতপুর থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ বাসচালক নূরুজ্জামান ও চালকের সহকারী লালনসহ ৫ জনকে গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে ৮ দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে ড্রাইভার নূরুজ্জামান ও হেলপার লালন তাদের ‘দোষ স্বীকার’ করে আদালতের কাছে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। জবানবন্দীতে তারা ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত এবং তাদের সাথে চালকের খালাত ভাই বোরহান সরাসরি জড়িত বলে স্বীকার করে।  

Related Topics

বাংলাদেশ

কিশোরগঞ্জ / গণধর্ষণ / নার্স / বাসে ধর্ষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
    জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য
  • ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
    হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
    ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান
  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’
  • নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
    আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

Related News

  • বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • আয়োজকদের লাইসেন্স-নিবন্ধন জটিলতায় কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিত
  • আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী
  • সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু
  • হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
পাম বাগান থেকে একটি লাশ উদ্ধার করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে, যা জং মি-রানের বলে ধারণা করা হচ্ছে।  ছবি: ইওনহাপ নিউজ এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

জেজু দ্বীপে একের পর এক নিখোঁজদের মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে রহস্য

2
ছবি: ইউএস সেন্ট্রাল কমান্ড
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি উন্মুক্তের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ প্রত্যাহারের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
সিআইএর প্রধান জন র‍্যাটক্লিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ন্যাটোতে হামলা না চালাতে পুতিনকে সতর্ক করতে গোপনে মস্কো সফর করেন সিআইএ প্রধান

4
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা; স্পিকার বললেন, ‌‘আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত’

5
নেপালের নুয়াকোট জেলার ত্রিশুলিতে বিধ্বংসী বন্যার পর ভবন ও সম্পত্তি কাদায় ঢেকে গেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকস্মিক বন্যার পর এবার নেপাল সীমান্তে ৭২ ঘণ্টার মধ্যে বাঁধ ভাঙার আশঙ্কা, চীনের সতর্কতা 

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

শুল্ক ফাঁকি দিতে ৩-৪ টুকরো করে আনা হলো বিএমডব্লিউ, গোয়েন্দার হাতে জব্দ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net