Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
আয়োজকদের লাইসেন্স-নিবন্ধন জটিলতায় কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 August, 2026, 04:55 pm
Last modified: 19 August, 2026, 05:03 pm

Related News

  • আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী
  • আমার সত্যজিৎ
  • আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে
  • সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর
  • মানব বাবুর বাড়ি: হারিয়ে যাওয়া জমিদারি প্রথার চিহ্ন বয়ে বেড়ানো শেষ জীবিত জমিদার

আয়োজকদের লাইসেন্স-নিবন্ধন জটিলতায় কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিত

এর আগে, গতকাল কনসার্টটি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিল ‘ইমাম-উলামা পরিষদ, কিশোরগঞ্জ সদর শাখা’।
টিবিএস রিপোর্ট
19 August, 2026, 04:55 pm
Last modified: 19 August, 2026, 05:03 pm
বাংলাদেশের জনপ্রিয় বাংলা রক ব্যান্ড অ্যাশেজ-এর সদস্যরা। ছবি: সংগৃহীত

আয়োজক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় লাইসেন্স ও নিবন্ধন না থাকায় কিশোরগঞ্জে দেশের জনপ্রিয় ব্যান্ড 'অ্যাশেজ'-এর কনসার্ট স্থগিত করেছে জেলা প্রশাসন।বুধবার (১৯ আগস্ট) কিশোরগঞ্জের পুরোনো স্টেডিয়ামে এই কনসার্ট ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কনসার্ট স্থগিতের বিষয়টি নিজেদের ফেসবুক পেজেও জানিয়েছে ব্যান্ড 'অ্যাশেজ'।

আজ ফেসবুকে দেওয়া এক পোস্টে ব্যান্ডটি লিখেছে, 'প্রিয় কিশোরগঞ্জ! প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আজকে পুরাতন স্টেডিয়ামে কনসার্ট স্থগিত করা হয়েছে। আশা করি আবার দেখা হবে।'

জানা গেছে, কনসার্টে 'অ্যাশেজ', 'নোবেলম্যান' ব্যান্ডসহ একাধিক ব্যান্ডের পারফর্ম করার কথা ছিল।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন প্রথম আলোকে বলেন, 'স্থানীয় আলিশান রেস্তোরাঁর আয়োজনে কনসার্টটি হচ্ছিল, আমরা তাদের ডেকেছিলাম। তাদের ক্ষেত্রে সমস্যা হলো, হোটেল নিবন্ধন আইন অনুযায়ী তারা কোনো আবেদন করেনি, হোটেলের লাইসেন্সও নেয়নি। যে প্রতিষ্ঠান বৈধ না বা অনিবন্ধিত, তাদের কোনো কাজে সম্মতি দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা বলে দিয়েছি, আপনাদের যেহেতু নিবন্ধন নেই, তাই আপনারা যেসব বিষয়ে অনুমতি চেয়েছেন, সেসব দেওয়া গেল না।'

এর আগে, গতকাল কনসার্টটি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিল 'ইমাম-উলামা পরিষদ, কিশোরগঞ্জ সদর শাখা'।

সংগঠনটির সভাপতি মাওলানা আহমাদুল্লাহের সই করা ওই স্মারকলিপিতে পুরোনো স্টেডিয়ামে কনসার্ট আয়োজন বন্ধের দাবি জানানো হয়। পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর থানায় স্মারকলিপির অনুলিপি দেওয়া হয়।

কনসার্টটি বন্ধের দাবিতে আজ বুধবার আসরের নামাজের পর জেলা শহরের শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলেরও ডাক দেয় 'ইমাম-উলামা পরিষদ'। 

কনসার্ট বাতিলের সিদ্ধান্ত আসার পর বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার কথা জানিয়েছেন সংগঠনটির কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আহমাদুল্লাহ।

Related Topics

টপ নিউজ

কিশোরগঞ্জ / কনসার্ট স্থগিত / অ্যাশেজ ব্যান্ড / ইমাম-উলামা পরিষদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী
  • আমার সত্যজিৎ
  • আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলীতে
  • সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ভাঙচুর
  • মানব বাবুর বাড়ি: হারিয়ে যাওয়া জমিদারি প্রথার চিহ্ন বয়ে বেড়ানো শেষ জীবিত জমিদার

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net