Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
আবারও রেকর্ড, পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৬ কোটি ৩২ লাখ টাকা

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
10 December, 2023, 09:35 am
Last modified: 10 December, 2023, 04:31 pm

Related News

  • রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার টাকা
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা, চলছে গণনা
  • সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৯ কোটি ১৭ লাখ টাকা
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা, চলছে গণনা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৯ বস্তা টাকা, চলছে গণনা

আবারও রেকর্ড, পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৬ কোটি ৩২ লাখ টাকা

দানের পরিমাণ বাড়তে থাকায় নতুন আরও একটি দানবাক্স বসানো হয়েছে মসজিদে
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
10 December, 2023, 09:35 am
Last modified: 10 December, 2023, 04:31 pm
ছবি-টিবিএস

অতীতের সব রেকর্ড ভেঙে এবারও রেকর্ড পরিমাণ টাকা পাওয়া গেল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলোতে। শনিবার (৯ ডিসেম্বর) দিনভর গণনা শেষে ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া যায়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ রাত সাড়ে ১০টায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানান। প্রতিবারের মতো এবার এ টাকার সঙ্গে বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।

এর আগে শনিবার সকাল সাড়ে ৭টায় মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়। এরপর দানবাক্স থেকে টাকাগুলো ২৩টি বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয় গণনার জন্য। জেলা প্রশাসকের উপস্থিতিতে শুরু হয় টাকা গণনার কাজ- যা শেষ হয় রাত সাড়ে ১০টায়। এবার ৩ মাস ২০ দিন পর দানবাক্সগুলো খোলা হয়।

টাকা গণনার কাজে অংশ নেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ. টি. এম. ফরহাদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম ও পাগলা মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, এবার ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া গেছে। দানবাক্সে পাওয়া টাকা জেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়। দানের পরিমাণ বাড়তে থাকায় নতুন আরও একটি দানবাক্স বসানো হয়েছে মসজিদে।

এর আগে সর্বশেষ গত ১৯ আগস্ট পাগলা মসজিদের ৮টি দানবাক্স খুলে ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা পাওয়া গিয়েছিল।

জনশ্রুতি রয়েছে, পাগলা মসজিদে এসে মানত কিংবা দান খয়রাত করলে মনের বাসনা পূরণ হয়। এ বিশ্বাস থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষজন মানত নিয়ে আসেন এখানে। তারা নগদ টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারর পাশাপাশি গরু, ছাগল এবং হাঁস-মুরগিও দান করেন মসজিদে।
 
Related Topics

টপ নিউজ

পাগলা মসজিদ / দানবাক্সে টাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার টাকা
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা, চলছে গণনা
  • সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৯ কোটি ১৭ লাখ টাকা
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা, চলছে গণনা
  • পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৯ বস্তা টাকা, চলছে গণনা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net