Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 09, 2026
নিষ্ক্রিয় অ্যাকাউন্ট আজ থেকে মুছে ফেলবে গুগল 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 December, 2023, 10:55 am
Last modified: 01 December, 2023, 11:30 am

Related News

  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা
  • যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
  • ড্রোন হামলা চালিয়ে মাসের পর মাস হরমুজ প্রণালী বন্ধ রাখতে পারবে ইরান
  • রমজানে স্কুল বন্ধের হাইকোর্টের আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত

নিষ্ক্রিয় অ্যাকাউন্ট আজ থেকে মুছে ফেলবে গুগল 

অ্যাকাউন্ট মুছে ফেলার কাজটি পর্যায়ক্রমে করা হবে। প্রথমে ঐসব অ্যাকাউন্ট মুছে ফেলা হবে যেগুলো খোলার পর থেকে আর ব্যবহার করা হয়নি। এক্ষেত্রে অ্যাকাউন্টটিতে প্রবেশ করে কিংবা ঐ অ্যাকাউন্ট থেকে একটি মেইল পাঠিয়ে সেটি সচল রাখা যেতে পারে। 
টিবিএস ডেস্ক
01 December, 2023, 10:55 am
Last modified: 01 December, 2023, 11:30 am
ছবি: সংগৃহীত

গত কয়েক বছর ধরে ব্যবহার না করা গুগল অ্যাকাউন্টগুলোকে মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে গুগল। কোম্পানিটির ইনএকটিভ অ্যাকাউন্ট পলিসির অধীনে আজ (শুক্রবার) থেকে অ্যাকাউন্টগুলো মুছে ফেলার কাজ শুরু হবে। খবর বিবিসির। 

গুগলের পক্ষ থেকে জানানো হয়, অ্যাকাউন্ট মুছে ফেলার কাজটি পর্যায়ক্রমে করা হবে। প্রথমে ঐসব অ্যাকাউন্ট মুছে ফেলা হবে যেগুলো খোলার পর থেকে আর ব্যবহার করা হয়নি। এক্ষেত্রে অ্যাকাউন্টটিতে প্রবেশ করে কিংবা ঐ অ্যাকাউন্ট থেকে একটি মেইল পাঠিয়ে সেটি সচল রাখা যেতে পারে।

গুগল জানায়, ব্যবহারকারীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে ভুলে যাওয়া কিংবা নিস্ক্রিয় থাকা অ্যাকাউন্টগুলোই মুছে ফেলা হবে।  

বর্তমানে একটি গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে গুগলের বহু সেবা নেওয়া যায়। এরমধ্যে রয়েছে জিমেইল, ইউটিউব, ইউনিক ইউজারনেম এবং স্বতন্ত্র পাসওয়ার্ড। 

গত মে মাসে এক ব্লগ পোস্টে গুগল জানায়, পুরাতন গুগল অ্যাকাউন্টগুলো বিপদজনক। কেননা সেগুলোতে পুরাতন কিংবা পুনরায় ব্যবহার করা পাসওয়ার্ড রয়েছে। এছাড়াও বেশিরভাগ পুরাতন অ্যাকাউন্টেই 'টু ফ্যাক্টর অথেনটিকেশন' নেই। এক্ষেত্রে অ্যাকাউন্টের অপব্যবহার হওয়ার সুযোগ রয়েছে।  

যেভাবে অ্যাকাউন্টগুলো সচল রাখা যাবে
বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকাউন্টগুলোতে 'লগ ইন' করলেই সেগুলো প্রায় দুই বছর নাগাদ সচল থাকবে। একইসাথে ইমেল পাঠানো কিংবা গ্রহণ করা, গুগল ড্রাইভ বা ইউটিউবের ব্যবহার অ্যাকাউন্ট সক্রিয় রাখতে সহায়তা করবে।  

অ্যাকাউন্টগুলোতে রিকভারি ইমেইল এড্রেস যোগ করাটাও বেশ ভালো আইডিয়া। এতে করে গুরুত্বপূর্ণ সব নটিফিকেশন পাওয়া যাবে। এছাড়াও পাসওয়ার্ড ভুলে গেলে খুব সহজেই নতুন করে সেটি সেট করা যাবে। 

গুগলের পক্ষ থেকে জানানো হয়, যে অ্যাকাউন্টগুলো মুছে ফেলা হবে সেগুলোর পাশাপাশি রিকভারি মেইলেও এ সংক্রান্ত সতর্কমূলক মেইল পাঠানো হয়েছে।

একইসাথে গুগল ফটোসকে চালু রাখতে ব্যবহারকারীদের দুই বছরে কমপক্ষে একবার সেটি চালাতে হবে। এতে করে সেখানে থাকা ছবি ও অন্যান্য কন্টেন্ট মুছে ফেলা যাবে না। 

তবে যারা সম্প্রতি নিজেদের অ্যাকাউন্টে 'সাইন ইন' করেছেন, তাদের দুশ্চিন্তার কারন নেই। কেননা এতে করে নিশ্চিতভাবেই অ্যাকাউন্টটি সচল থাকবে। 

Related Topics

টপ নিউজ

জিমেইল / সক্রিয় / বন্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা
  • যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
  • ড্রোন হামলা চালিয়ে মাসের পর মাস হরমুজ প্রণালী বন্ধ রাখতে পারবে ইরান
  • রমজানে স্কুল বন্ধের হাইকোর্টের আদেশ স্থগিত করলেন চেম্বার আদালত

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net