Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
‘একটি দল’ যদি নির্বাচনে আসে, তাহলে আমরা পেছানোর কথা বিবেচনা করব: ইসি আনিছুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 November, 2023, 08:40 pm
Last modified: 23 November, 2023, 08:44 pm

Related News

  • জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হবে না: ইসি সচিব
  • ভোটের তারিখ ঠিক রেখে তফসিলে প্রবাসী ভোটার নিবন্ধনসহ কিছু তারিখ সংশোধনের দাবি এনসিপির
  • তফসিল সংশোধন: রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময় ২ দিন কমাল ইসি
  • নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা: ইসিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
  • তফসিল ঘোষণার পর দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

‘একটি দল’ যদি নির্বাচনে আসে, তাহলে আমরা পেছানোর কথা বিবেচনা করব: ইসি আনিছুর

এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হবে, নাহলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। নিশ্চয়ই এটা আমাদের কাম্য হতে পারে না।’
টিবিএস রিপোর্ট
23 November, 2023, 08:40 pm
Last modified: 23 November, 2023, 08:44 pm
নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। ফাইল ছবি: টিবিএস

নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর বলেছেন, 'একটি দল' যদি নির্বাচনে আসে তাহলে আমরা সে ক্ষেত্রে আমরা বিবেচনা করব। আমাদের সুযোগ আছে (তফসিল) পেছানোর।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট ও সুনামগঞ্জ জেলার রিটার্নিং, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

সভা শেষে বিএনপির নাম না উল্লেখ করে বেলা ২টায় সাংবাদিকদের ইসি আনিছুর বলেন, একটি দল যদি নির্বাচনে আসে, তাহলে নির্বাচনের তফসিল পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে পারে ইসি। 

'দুই দিন আগেও আমাদের নির্বাচনের এক কমিশনার (রাশেদা সুলতানা) একটি দলের নাম নিয়ে বলেছেন, যদি তারা নির্বাচনে আসে, সে ক্ষেত্রে আমরা বিবেচনা করব। আমাদের সুযোগ আছে পেছানোর। তবে এখন পর্যন্ত কারো কাছ থেকে এরকম কোনো তথ্য পাইনি।'

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে শতভাগ দল নিয়ে নির্বাচন করার পরিকল্পনা আছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'শতভাগ অংশগ্রহণ কখনোই আসেনি, ইতিহাস তার সাক্ষী। অধিকাংশ দল যখন নির্বাচন করে, তখনই নির্বাচনী আমেজ চলে আসে। আমরা দায়িত্ব গ্রহণের পর থেকে বরাবরই আহবান জানাচ্ছি, নিবন্ধিত ৪৪টা দলের সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে দু-একটি দল অংশ না নিলে, নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।'

এই নির্বাচন কমিশনার আরও বলেন, 'নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য নির্বাচন করতে হবে, নাহলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে। নিশ্চয়ই এটা আমাদের কাম্য হতে পারে না।'

নির্বাচনী পরিবেশ সম্পর্কে তিনি বলেন, 'এপর্যন্ত নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার মতো কিছু দেখছি না। যেহেতু একটা চলমান রাজনৈতিক কর্মসূচি আছে, সেটাকে কেন্দ্র করে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা হয়েছে। সেটার সাথে নির্বাচনকে মেলানো ঠিক হবে না। এটা নির্বাচনকে উপলক্ষ করেই হচ্ছে, কিন্তু নির্বাচনী পরিবেশকে বিগ্নিত করছে– এমন কিছু পরিলক্ষিত হয়নি।'

প্রসঙ্গত, গত সোমবার নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছিলেন, বিএনপি ও সমমনা দলগুলো যদি নির্বাচনে অংশ নেয় তাহলে প্রয়োজনে তফসিল পুনর্বিবেচনা করা হতে পারে। 

ওইদিন রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

বিএনপি নির্বাচনে আসলে কোন 'স্পেস' দেয়া হবে কি-না, জানতে চাইলে ইসি রাশেদা বলেন, 'বিস্তারিত এখন কিছুই বলবো না। উনারা যদি আসেন, আমরা কমিশনাররা বসবো। আইন-কানুন দেখবো। তারপর যেটা সিদ্ধান্ত হয়। অগ্রিম কিছু বলতে পারবো না। আসলে তো বিবেচনা করবোই। অবশ্যই করবো। আমরা তো চাই সব দল এসে একটা সুন্দর নির্বাচন হোক।'

Related Topics

টপ নিউজ

ইসি আলমগীর / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / তফসিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানো হবে না: ইসি সচিব
  • ভোটের তারিখ ঠিক রেখে তফসিলে প্রবাসী ভোটার নিবন্ধনসহ কিছু তারিখ সংশোধনের দাবি এনসিপির
  • তফসিল সংশোধন: রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সময় ২ দিন কমাল ইসি
  • নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা: ইসিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
  • তফসিল ঘোষণার পর দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নামলে কঠোর ব্যবস্থা: প্রেস সচিব

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net