Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
বিএনপি এলে প্রয়োজনে তফসিল পুনর্বিবেচনা করা হবে: ইসি রাশেদা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 November, 2023, 02:10 pm
Last modified: 20 November, 2023, 02:18 pm

Related News

  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার করতে পারবে না: ইসি আনোয়ারুল
  • কারো পক্ষ নিলে কমিশন কঠোর হবে, এক গ্লাস পানিও খাবেন না: ইসি সানাউল্লাহ
  • এবারের নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে লাইনে এনে চালু করার মতো: ইসি সানাউল্লাহ 

বিএনপি এলে প্রয়োজনে তফসিল পুনর্বিবেচনা করা হবে: ইসি রাশেদা

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে রাশেদা সুলতানা বলেন, 'আমাদের প্রতি আস্থা রাখেন। নিঃসন্দেহে আপনারা একটা ভালো সুষ্ঠু, সুন্দর, নির্বাচন করার সুযোগ পাবেন।'
টিবিএস রিপোর্ট
20 November, 2023, 02:10 pm
Last modified: 20 November, 2023, 02:18 pm
ছবি-টিবিএস

বিএনপি ও সমমনা দলগুলো যদি নির্বাচনে অংশ নেয় তাহলে প্রয়োজনে তফসিল পুনর্বিবেচনা ও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

সোমবার (২০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

বিএনপি নির্বাচনে আসলে কোন 'স্পেস' দেয়া হবে কি-না, জানতে চাইলে ইসি রাশেদা বলেন, 'বিস্তারিত এখন কিছুই বলবো না। উনারা যদি আসেন, আমরা কমিশনাররা বসবো। আইন-কানুন দেখবো। তারপর যেটা সিদ্ধান্ত হয়। অগ্রিম কিছু বলতে পারবো না। আসলে তো বিবেচনা করবোই। অবশ্যই করবো। আমরা তো চাই সব দল এসে একটা সুন্দর নির্বাচন হোক।'

তিনি আরো বলেন, 'সংকট সৃষ্টি হওয়ার আগেই যদি উনারা আসেন, কাজেই এখনই কিছু বলবো না। অতীতে যেভাবে হয়েছে আমরা দেখবো। যদি বাড়ানো (তফসিল) প্রয়োজন হয়, আমরা বাড়াবো। যদি বাড়ানোর মধ্যে না হয়ে এমনিই হয়, তাহলে হবে। কোনো অসুবিধা নাই। যদি এই তফসিলের মধ্যেই আসেন, তাহলে তো তফসিলে হাত দেওয়ার দরকার নাই।'

এই বিবেচনার মধ্যে কী পন্থা আছে, জানতে চাইলে এই নির্বাচন কমিশনার বলেন, 'কী পন্থা আছে এই মুহুর্তে আমি বিস্তারিত বলতে পারবো না। আপনারা দেখেন ২০১৮ সালের নির্বাচনে আমার জানামতে উনারা আসছিলেন। ওই নির্বাচনে কিন্তু উনাদের জন্য একটু স্পেস তৈরি করা হয়েছিল। আমরা যেভাবে আইনে আছে, সেভাবেই করবো। আমি ডিটেইল আর কিছু বলবো না।'

জাপা তফসিল পেছানোর জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছে, তফসিল একটু পেছানো যায় কি-না, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এই বিষয়টাতে আমরা কিছুই বলবো না। অগ্রিম বলার সময় এখনো আসে নাই। যখন আসবে, যেটা হবে সেটাই বলবো। পরিস্থিতি যখন আসবে, পরিস্থিতি দেখে আমরা সিদ্ধান্ত নেবো। অগ্রিম এ বিষয়ে কোনো কথাই বলবো না। বলা উচিত না। উনারা আসলে আমরা ওয়েলকাম করবো। এটার জন্য উনাদের জন্য আইন অনুযায়ী যেভাবে পথ সৃষ্টি করতে হবে সেভাবে করবো। কিন্তু আগেই বলবো না।' 

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে রাশেদা সুলতানা বলেন, 'আমাদের প্রতি আস্থা রাখেন। আসুন, নির্বাচন করুন। নিঃসন্দেহে আপনারা একটা ভালো সুষ্ঠু, সুন্দর, নির্বাচন করার সুযোগ পাবেন। ভোটাররা এসে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের যাকে ইচ্ছা তাকে মনোনয়ন করবেন। নিশ্চয় আমরা লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করবো।'

Related Topics

টপ নিউজ

ইসি রাশেদা / নির্বাচন কমিশনার / তফসিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • ১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: ইসি মাছউদ
  • এবারের নির্বাচন কোনো আনুষ্ঠানিকতা নয়, জাতীয় স্বার্থ রক্ষার দায়িত্ব: ভোলায় ইসি সানাউল্লাহ 
  • নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে-বিপক্ষে প্রচার করতে পারবে না: ইসি আনোয়ারুল
  • কারো পক্ষ নিলে কমিশন কঠোর হবে, এক গ্লাস পানিও খাবেন না: ইসি সানাউল্লাহ
  • এবারের নির্বাচন হবে লাইনচ্যুত রেলকে লাইনে এনে চালু করার মতো: ইসি সানাউল্লাহ 

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net