Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
দ্বিতীয় দিন বেড়েছে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি; ২ দিনে আয় ১১.৪৩ কোটি টাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 November, 2023, 05:45 pm
Last modified: 19 November, 2023, 08:53 pm

Related News

  • আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার সুনিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • মুজিব বর্ষ উদযাপনে আওয়ামী সরকারের ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী
  • আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর
  • দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, তারা আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিতীয় দিন বেড়েছে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি; ২ দিনে আয় ১১.৪৩ কোটি টাকা

রোববার দলের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সিলেট-১, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী-৬, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম-৬ এবং শিক্ষামন্ত্রী ড. দীপু মণি চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন।
টিবিএস রিপোর্ট
19 November, 2023, 05:45 pm
Last modified: 19 November, 2023, 08:53 pm

শনিবার বিক্রি শুরুর পর দ্বিতীয় দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি বেড়েছে। এদিন মনোনয়ন সংগ্রহ করেছেন মোট এক হাজার ২১২ জন। ১ম দিন মোট এক হাজার ৭৪টি মনোনয়ন বিক্রি হয়।

রোববার (১৯ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয় থেকে সরাসরি ফরম সংগ্রহ করেছেন এক হাজার ১৮০ জন। বাকি ৩২ জন অনলাইনে মনোনয়ন সংগ্রহ করেন।

এ নিয়ে দুইদিনে মনোনয়ন ফরম বিক্রি থেকে দলটির আয় হয়েছে ১১ কোটি ৪৩ লাখ টাকা। ২য় দিন সরাসরি মনোনয়ন ফরম সংগ্রহে আয় হয়েছে পাঁচ কোটি ৯০ লাখ টাকা। অনলাইনে মনোনয়ন ফরম বিক্রি থেকে আয় হয়েছে ১৬ লাখ টাকা।

রোববার দলের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সিলেট-১, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রাজশাহী-৬, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম-৬ এবং শিক্ষামন্ত্রী ড. দীপু মণি চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন।

পাবনা-৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ আরশাদ আদনান।

ঢাকা-১৭ আসনের জন্য অনলাইনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।

রোববার সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংকালে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া দনোনয়ন বিক্রয়ের এসব তথ্য জানান।

এর আগে সকালে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা কার্যক্রম পরিদর্শনে এসে অতিরিক্ত লোক সমাগমের কারণে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে না পেরে ফিরে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়।

এর আগে শনিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। পরে দলীয় প্রধানের পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ বছর আওয়ামী লীগের প্রতিটি মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। আগামী মঙ্গলবার বিকেল চারটা পর্যন্ত চলবে এ মনোনয়ন ফরম বিক্রি।

Related Topics

টপ নিউজ

মনোনয়ন ফরম / আওয়ামী লীগ / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার সুনিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • মুজিব বর্ষ উদযাপনে আওয়ামী সরকারের ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী
  • আওয়ামী লীগের করা আইনেই দলটির বিচার সম্ভব: চিফ প্রসিকিউটর
  • দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, তারা আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net