Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলই থাকবে: আপিল বিভাগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 November, 2023, 01:05 pm
Last modified: 19 November, 2023, 03:55 pm

Related News

  • রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু মহান সংসদে: সংসদ সদস্য কামাল হোসেন
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাসের সিদ্ধান্ত আত্মঘাতী, জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র: গোলাম পরওয়ার
  • জুলাই সনদ উপেক্ষা করলে তা হবে জনমতের বিরোধী: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলই থাকবে: আপিল বিভাগ

আজ রোববার (১৯ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন।
টিবিএস রিপোর্ট
19 November, 2023, 01:05 pm
Last modified: 19 November, 2023, 03:55 pm

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনকে অসাংবিধানিক বলে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ রোববার (১৯ নভেম্বর) এ রায় দেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের করা লিভ টু আপিলও খারিজ করে দিয়েছেন আদালত।

এদিকে নিবন্ধন বাতিলের ব্যাপারে জামায়াতের নায়েবে আমীর ডাক্তার আব্দুল্লাহ মুহাম্মদ তাহের দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আওয়ামী লীগ জামায়াতের রাজনৈতিক জনপ্রিয়কে ভয় পেয়ে নির্বাচন থেকে দূরে রাখতে আদালতকে ব্যবহার করে নিবন্ধন বাতিল করেছে।" 

"বর্তমানে জামায়াতের সমানও জনসমর্থন নেই আওয়ামী লীগের। জামায়াতে ইসলামী মনে করে, সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তে অবৈধভাবে এ রায় দেওয়া হয়েছে এবং এটি রাজনৈতিকভাবেই জামায়াত মোকাবেলা করবে," জানান তিনি।

এর আগে, গত ৬ নভেম্বর নিবন্ধনের বিরুদ্ধে আপিল শুনানির জন্য ১২ নভেম্বর দিন ধার্য করেন আপিল বিভাগ। 

কিন্তু ১২ নভেম্বর জামায়াতের আইনজীবী জিয়াউর রহমানের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯ নভেম্বর দিন রাখা হয়। চলমান হরতাল-অবরোধের কারণ দেখিয়ে আজ এই মেয়াদ আরও ছয় সপ্তাহ বাড়ানোর অনুরোধ করা হলে আদালত তা খারিজ করে দেন।

রোববার জামায়াতের আইনজীবী এ জে মোহাম্মদ আলীর জুনিয়র জিয়াউর রহমান সময় বাড়ানোর আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, হরতালের কারণে আইনজীবী এ জে মোহাম্মদ আলী আদালতে আসতে পারবেন না। 

সময় বাড়ানোর এ আবেদন খারিজ করে রায় দেন আপিল বিভাগ। রায়ের বলা হয়, 'ডিসমিসড ফর ডিফল্ট'। 

গত সপ্তাহেও (১২ নভেম্বর) আপিল বিভাগে সময় চাওয়ার পর এক সপ্তাহ সময় দেন সর্বোচ্চ আদালত। ওইদিন আদালতে ব্যক্তিগত কারণ দেখিয়ে ৮ সপ্তাহ সময় চেয়েছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

উল্লেখ্য, ২০০৯ সালে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ আরও ২৪ জন ব্যক্তি। এর পরিপ্রেক্ষিতে, ২০১৩ সালের আগস্টে জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। 

২০০৮ সালের ৪ নভেম্বর নির্বাচন কমিশনের দেওয়া জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র তরিকত ফেডারেশন ২০০৯ সালের ২৫ জানুয়ারি ওই রিট দায়ের করে।

রিট পিটিশনে বলা হয়, ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না।

পরে ২০১৩ সালের নভেম্বরে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০১৮ সালের ডিসেম্বরে দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

Related Topics

টপ নিউজ

জামায়াতে ইসলামী / নিবন্ধন বাতিল / আপিল বিভাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, তেল শুধু মহান সংসদে: সংসদ সদস্য কামাল হোসেন
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • যথাযথ পরিকল্পনা ছাড়া অনলাইন ক্লাসের সিদ্ধান্ত আত্মঘাতী, জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র: গোলাম পরওয়ার
  • জুলাই সনদ উপেক্ষা করলে তা হবে জনমতের বিরোধী: গোলাম পরওয়ার

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net