Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
লক্ষ্মীপুর উপ-নির্বাচন: কারাগারে ১ মিনিটে ৪৩টি ব্যালটে সিল মারা সাবেক ছাত্রলীগ নেতা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 November, 2023, 10:35 pm
Last modified: 11 November, 2023, 11:02 pm

Related News

  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে  
  • রিজার্ভ চুরি: ৯৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ
  • ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি
  • ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ বিএনপির প্রার্থী আমিনুলের, ফলাফল স্থগিতের দাবি
  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৯ ফেব্রুয়ারি

লক্ষ্মীপুর উপ-নির্বাচন: কারাগারে ১ মিনিটে ৪৩টি ব্যালটে সিল মারা সাবেক ছাত্রলীগ নেতা

আজাদকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার অধীনে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই ধারায় পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ছাড়াই সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে।
টিবিএস রিপোর্ট
11 November, 2023, 10:35 pm
Last modified: 11 November, 2023, 11:02 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণের সময় ৫৭ সেকেন্ডে ৪৩টি ব্যালটে সিল মারার ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা আজাদকে গ্রেফতার করা হয়েছে। আজ (শনিবার) দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এদিকে সিল মারার এই ঘটনার তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে। আজ (শনিবার) বিকেলে উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন এ তদন্ত প্রতিবেদন জমা দেন।

রাত সাড়ে ৮ টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন মোঃ ফরহাদ হোসেন। তিনি বলেন, "তদন্ত প্রতিবেদনটি নির্বাচন কমিশনে জমা দিয়েছি। প্রতিবেদন পর্যালোচনা করে নির্বাচন কমিশন পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের তদন্তও শেষ হয়েছে। তাদের প্রতিবেদনও আজ ইসিতে জামা দেওয়ার কথা রয়েছে।" 

গত মঙ্গলবার লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রেখে ভোট কেন্দ্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। এর ধারাবাহিকতায় উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবৈধভাবে ব্যালট পেপারে সিল মারার বিষয়টি পৃথকভাবে তদন্তের নির্দেশ দেয় কমিশন। তাদেরকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

গত বুধবার লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের ওই কেন্দ্রে ভোট নেওয়া কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রার্থীদের পোলিং এজেন্টদের সাক্ষাৎকার নেয় রিটার্নিং কর্মকর্তার গঠিত তদন্ত কমিটি। জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসনের পক্ষ থেকেও তদন্ত করা হয়। 

আজাদকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার অধীনে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই ধারায় পুলিশ ম্যাজিস্ট্রেটের আদেশ এবং ওয়ারেন্ট ছাড়াই সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে।

গত ৫ নভেম্বর (রোববার) লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের মোট ১১৫টি কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আজাদ ব্যালট বইয়ে নৌকা মার্কায় অনবরত সীল মারেন। এ ঘটনার ৫৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তাতে ৪৩ টি ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারতে দেখা গেছে।
 
Related Topics

টপ নিউজ

ভোট কারচুপি / ভোট জালিয়াতির ভযোগ / তদন্ত প্রতিবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে  
  • রিজার্ভ চুরি: ৯৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ
  • ওসমান হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ১৯ ফেব্রুয়ারি
  • ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ বিএনপির প্রার্থী আমিনুলের, ফলাফল স্থগিতের দাবি
  • ওসমান হাদি হত্যা মামলা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৯ ফেব্রুয়ারি

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net