ঢাকা-১৬ আসনে ভোট কারচুপির অভিযোগ বিএনপির প্রার্থী আমিনুলের, ফলাফল স্থগিতের দাবি

আমিনুল হকের দাবি, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে ভোটের আগের রাতে অর্থ বিতরণের ভিডিও প্রমাণ রয়েছে। এছাড়া পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করেছেন তিনি।