Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 27, 2026
অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করতে নৌকায় ভোট দিন: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

নুপা আলম
11 November, 2023, 06:40 pm
Last modified: 11 November, 2023, 06:43 pm

Related News

  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১
  • ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত
  • মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • প্রধানমন্ত্রী ভারত সফরে যেতেই পারেন, তবে সেটা হতে হবে সমমর্যাদার: শফিকুর রহমান

অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করতে নৌকায় ভোট দিন: প্রধানমন্ত্রী

নুপা আলম
11 November, 2023, 06:40 pm
Last modified: 11 November, 2023, 06:43 pm
কক্সবাজার জনসমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিন, ১১ নভেম্বর। ছবি: পিআইডি

দেশের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো শেষ করার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জন্য ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, 'আগামীতে নির্বাচন। সেই নির্বাচনে আমি আপনাদের কাছে চাইব, নৌকা মার্কায় ভোট দেবেন, যাতে আপনাদের সেবা করতে পারি। যে কাজগুলো বাকি, তার জন্য আপনাদের কাছে নৌকায় ভোট চাই।'

শনিবার (১১ নভেম্বর) বিকেলে মাতারবাড়ীতে মহেশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, 'আমার বাবা এই দেশ স্বাধীন করে গেছেন। এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমি অঙ্গীকারবদ্ধ। আমি পিতা, মা, ভাই সবাইকে হারিয়েছি। তাদের সবাইকে হত্যা করা হয়েছে। আমি এদেশের মানুষের মঙ্গল ছাড়া আর কিছুই চাই না।

'জিয়াউর রহমান আমাকে দেশে ফিরতে বাধা দিয়েছেন। সব বাধা উপেক্ষা করে এদেশে এসেছি এদেশের মানুষকে ভালোবেসে। বাংলাদেশের মানুষ উন্নত জাতি হবে, এটা আমার একান্ত চাওয়ার ছিল। তার জন্যই কাজ করছি। সেজন্য নৌকায় ভোট দিতে হবে।'

তিনি বলেন, 'এই বাংলাদেশের মানুষ আমার পরিবার। আপনাদের মাঝে আমার বাবা-মা-ভাইয়ের স্নেহ পেয়েছি। আপনাদের জন্য আমি আমার বাবার মতো জীবন দিতেও রাজি।'

কক্সবাজারের মানুষকে নিজেদের জমিতে খাদ্য ও সবজি উৎপাদন করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। 

শেখ হাসিনা আরও বলেন, 'দেশের মানুষ শান্তিতে থাকুন, এটা আমরা চাই। আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। এদেশের মানুষ না খেয়ে থাকবেন না। মানুষ যাতে কোনোভাবেই কষ্ট না পায়, আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।'

বিরোধী দলগুলোর ডাকা অবরোধ কর্মসূচিতে বাসে আগুন দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'যারা এদেশের মানুষকে ভালোবাসে না, তারাই বাসে আগুন দিচ্ছে। মানুষকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। এরা সব ধ্বংস করতে জানে। সৃষ্টি করতে জানে না। তাদের কাছ থেকে সর্তক থাকতে হবে।'

এর আগে শনিবার বিকেলে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের ১৪.৩ কিলোমিটার চ্যানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সকালে সকালে দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে উদ্বোধন করেন সেখানে স্থাপিত আইকনিক রেলস্টেশনও।

Related Topics

টপ নিউজ

উন্নয়ন কাজ / প্রকল্প / প্রধানমন্ত্রী / উন্নয়ন প্রকল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার
  • নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
    বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন
  • তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
    বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স
  • ছবি: সংগৃহীত
    বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
    শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

Related News

  • প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও দুই কর্মকর্তার নামে ফেসবুকে ভুয়া আইডি, গ্রেপ্তার ১
  • ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন, থাকছে বিশেষ ও সংক্ষিপ্ত আদালত
  • মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তারেক রহমানের সম্ভাব্য সফর নিয়ে দেওয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার করল ভারত
  • প্রধানমন্ত্রী ভারত সফরে যেতেই পারেন, তবে সেটা হতে হবে সমমর্যাদার: শফিকুর রহমান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসার মেয়াদ নেই কারোরই, আড়াই বছর ধরে কক্সবাজারের উপকূলে ঘুরছিলেন নিউজিল্যান্ডের পর্যটক পরিবারটি

2
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বিদেশে কাজের সুযোগ: ৫০ হাজার কেয়ারগিভার তৈরিতে ৮৩৪ কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার

3
নেপালের একটি মার্কিন ভিসা সেন্টারের চিত্র। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার গ্রহণ সাময়িক স্থগিত করল ট্রাম্প প্রশাসন

4
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সৌদি আরবের মক্কায় একটি যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষরের পর ছবি তুলছেন। ৭ আগস্ট ২০২৬। সৌদি প্রেস এজেন্সি/রয়টার্স
আন্তর্জাতিক

বাংলাদেশ ‘মক্কা চুক্তি’তে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

6
শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ

শিল্পের জন্য গ্যাস বাঁচাতে সিএনজিতে রেশনিং, তেল-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net