Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
খুলনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
10 June, 2020, 05:30 pm
Last modified: 10 June, 2020, 05:33 pm

Related News

  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট

খুলনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নারীদের ঝাড়ু মিছিল

বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এ মিছিল করেন তারা।
খুলনা প্রতিনিধি
10 June, 2020, 05:30 pm
Last modified: 10 June, 2020, 05:33 pm

খুলনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গাজী জাকির হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনা ও সরকারি বরাদ্দ আত্মসাতের অভিযোগে ঝাড়ু মিছিল করেছেন নারীরা।

বুধবার সকাল ১০টায় দিঘলিয়া উপজেলার বারাকপুর বাজার ও লাখোহাটি গ্রামে এই ঝাড়ু মিছিল করা হয়।

ঝাড়ু মিছিল শেষে বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলনে করেন বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে শেখ হাফিজুর রহমান অভিযোগ করে বলেন, ইউপি চেয়ারম্যান জাকিরের অত্যাচারে বারাকপুর ইউনিয়নবাসী অতিষ্ঠ। সরকারের ভিজিডি কার্ড, আরএমপির কর্মসূচি, এলএসপির কর্মসূচি, কম মূল্যে খাদ্য কর্মসূচি, কাবিখা ও টেস্ট রিলিফ, মাদক ব্যবসা, জুয়ার আসর বসিয়ে নিয়মিত অবৈধ টাকা আদায়, সরকারি সারের গোডাউন থেকে কোটি টাকার সার চুরি, লাখোহাটি ফুটবল ময়দানে বালু ভরাটের নামে প্রজেক্ট দেখিয়ে টাকা আত্মসাৎ, সরকারি খাল দখল করে মাছ চাষ, কামারগাতী ওয়াপদার জায়গা দখল করে পাঁকা ঘর নির্মাণ, জমি আছে ঘর নেই প্রকল্পে প্রতিটা ঘর থেকে ১০ থেকে ২০ হাজার টাকা আদায় ও মদ্যপ অবস্থায় ব্যবসায়ীদের মারধর করাসহ বিভিন্ন অত্যাচার চালিয়ে আসছেন।

তিনি বলেন, চেয়ারম্যান জাকিরের বিভিন্ন অপকর্ম ও অনিয়মের জন্য ইউনিয়নের সাধারণ মানুষের গণস্বাক্ষর করা লিখিত অভিযোগ খুলনা জেলা পুলিশ সুপারের কাছে গত ১৯ মে জমা দেওয়ার পর থেকে তার অত্যাচারের মাত্রা বেড়ে গেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন বলেন, একটি পক্ষ নারীদের বাড়ি থেকে ত্রাণ দেওয়ার কথা বলে ডেকে এনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিছিল করিয়েছে। 

প্রসঙ্গত, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বারাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের দু'গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১৯ এপ্রিল প্রতিপক্ষের হামলায় ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেনসহ ছাত্র ও যুবলীগের পাঁচ নেতাকর্মী আহত হয়েছিলেন।

Related Topics

টপ নিউজ

খুলনা / ইউপি চেয়ারম্যান / ঝাড়ুু মিছিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • স্ত্রীর সঙ্গে সম্পর্ক সন্দেহে কন্টেন্ট ক্রিয়েটর রাকিবকে হত্যা করান স্বামী, গ্রেপ্তার ৫
  • খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net