Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
পাকিস্তানকে ক্যাচ অনুশীলন করিয়ে ফিরলেন লিটন

খেলা

টিবিএস রিপোর্ট, কলকাতা থেকে
31 October, 2023, 02:50 pm
Last modified: 31 October, 2023, 06:16 pm

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • নাহিদ রানার ৫ উইকেটে ১১৪ রানেই থামল পাকিস্তান
  • মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

পাকিস্তানকে ক্যাচ অনুশীলন করিয়ে ফিরলেন লিটন

এমন আউট যে সবার জন্যই হতাশার, লিটনের শারীরিক ভাষাই তা বলে দিচ্ছিল।
টিবিএস রিপোর্ট, কলকাতা থেকে
31 October, 2023, 02:50 pm
Last modified: 31 October, 2023, 06:16 pm

২৩ রানেই তিন উইকেট হারানো দলকে পথ দেখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লিটন কুমার দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ। শুরুর চাপ কাটিয়ে সাবলীল ব্যাটিংই করছিলেন এ দুজন। কিন্তু দলীয় সংগ্রহ ১০০ ছাড়িয়ে প্রতিপক্ষকে ক্যাচ অনুশীলন করিয়ে বিদায় নিলেন লিটন। এমন আউট যে সবার জন্যই হতাশার, লিটনের শারীরিক ভাষাই তা বলে দিচ্ছিল।

২১তম ওভারে ইফতিখার আহমেদের করা পায়ের ওপরের ডেলিভারি ঘুরাতে গিয়ে মিড উইকেটে আগা সালমানের হাতে ক্যাচ তুলে দেন লিটন। ৬৪ বলে ৬টি চারে ৪৫ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে ৭৯ রানের জুটি গড়েন তিনি, যা এবারের বিশ্বকাপে যেকোনো উইকেটে বাংলাদেশের দ্বিতীয় সেরা জুটি। 

২৫ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১০৯ রান। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলে ব্যাট হাতে একমাত্র ধারাবাহিক ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ৪৮ ও অধিনায়ক সাকিব আল হাসান ২ রানে ব্যাটিং করছেন।

তিন ওভারেই নেই বাংলাদেশের দুই উইকেট

কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করতে নামা বাংলাদেশের শুরুটা ভালো না হলো না। প্রথম ওভারেই ফিরে গেলেন বাঁহাতি তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। 

তাকে ফিরিয়ে ওয়ানডেতে ১০০ উইকেট পূর্ণ করলেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ৫ বলে শূন্য করা তানজিদ তামিম। বিশ্বকাপে সাত ম্যাচের মধ্যে তিন ম্যাচে দুই অঙ্কের রান করতে ব্যর্থ হলেন তিনি। 

শুরুতেই বাংলাদেশের ইনিংসে আঘাত হানা শাহিন আফ্রিদি নিজের পরের ওভারেও তোপ দাগলেন, এবার তার শিকার নাজমুল হোসেন শান্ত। ফ্লিক করতে গিয়ে উসামা মীরের হাতে ধরা পড়েন ৩ বলে ৪ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। 

প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫৯ রান করার পর থেকে নিজের ছায়া হয়ে আছেন শান্ত। পরের ছয় ম্যাচে একবারও দুই অঙ্কের রান করতে পারেননি তিনি, রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন দুবার। 

লিটন কুমার দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে চাপ কাটিয়ে ওঠার চেষ্টায় শুরুতেই চাপে পড়া বাংলাদেশ। ৪ ওভারে ২ উইকেটে তাদের সংগ্রহ ৯ রান। লিটন ৪ ও মুশফিক ১ রানে ব্যাটিং করছেন।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • নাহিদ রানার ৫ উইকেটে ১১৪ রানেই থামল পাকিস্তান
  • মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল বাংলাদেশ

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net