Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে নিহত ৩১ সাংবাদিক

আন্তর্জাতিক

আল জাজিরা
31 October, 2023, 02:10 pm
Last modified: 02 November, 2023, 10:57 am

Related News

  • গুগল ম্যাপসের নতুন স্যাটেলাইট ছবিতে প্রকাশ পেল গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র
  • ইসরায়েলের শক্তি সম্পর্কে জানে বলেই ভয়ে ইরান আমাদের ওপর হামলা করছে না: নেতানিয়াহু
  • ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা নাকচ, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল
  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, এ নিয়ে চলতি বছর ১৬ জনের প্রাণহানি

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে নিহত ৩১ সাংবাদিক

নিহত হওয়া সাংবাদিকদের মধ্যে ২৬ জন ফিলিস্তিনের, চারজন ইসরায়েলের আর একজন লেবাননের।
আল জাজিরা
31 October, 2023, 02:10 pm
Last modified: 02 November, 2023, 10:57 am
ছবি: সংগৃহীত

চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে ৩১ জন সাংবাদিক নিহত হয়েছে৷ নিউ ইয়র্কভিত্তিক গ্রুপ দ্য 'কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট' এর পক্ষ থেকে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

নিহত হওয়া সাংবাদিকদের মধ্যে ২৬ জন ফিলিস্তিনের, চারজন ইসরায়েলের আর একজন লেবাননের। একইসাথে আটজন সাংবাদিক আহতের তথ্য প্রকাশ করা হয়েছে৷

অন্যদিকে রিপোর্টে নয় জন সাংবাদিক নিখোঁজ কিংবা বন্দী থাকার দাবি করেছে। গ্রুপটির পক্ষ থেকে জানানো হয়, ১৯৯২ সাল থেকে অন্য যে কোনও সংঘাতের তুলনায়ই এই যুদ্ধের প্রথম সপ্তাহে বেশি সংখ্যক সংবাদকর্মী নিহত হয়েছে৷

গাজায় প্রতিনিয়ত বিমান হামলায় নিহত হচ্ছে শত শত বেসামরিক নাগরিক। এমনকি প্রতি ১০ মিনিটে গড়ে একজন শিশু নিহত হচ্ছে।

এমনটাই জানিয়েছে শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা সেইভ দ্য চিলড্রেনের ফিলিস্তিনের শাখা। ঐ শাখার একজন কর্মকর্তা জ্যাসন লি।

জেরুজালেম থেকে সাক্ষাৎকার প্রদানকালে লি বলেন, "গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় প্রায় ২০ হাজার বেসামরিক নাগরিক আহত হয়েছে। এদের মধ্যে গড়ে তিনজনের একজন শিশু।"

এদিকে, ইসরায়েলের নিষেধাজ্ঞার ফলে গাজায় তৈরী হয়েছে তীব্র মানবিক সংকট। ২০ লাখেরও বেশি মানুষের এই অঞ্চলটিতে চলছে খাদ্য, পানি ও যোগাযোগ সুবিধা প্রাপ্তির জন্য তীব্র হাহাকার।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে অবরুদ্ধ এলাকাটিতে যুদ্ধাপরাধসহ নানান ধরনের অপরাধের প্রবণতা আরও বাড়বে এবং সেগুলোর কোনো রেকর্ড রাখাও সম্ভব হবে না

সেভ দ্য চিলড্রেনের মতে, গাজায় ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণে প্রতিনিয়তই শিশুমৃত্যু বাড়ছে। সংস্থাটির এক বিশ্লেষণ অনুযায়ী, গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে সেখানে নিহত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩,১৯৫ জনে; যা ২০১৯ সালের পর থেকে বিশ্বজুড়ে বার্ষিক সংঘাতে নিহত শিশুদের মোট সংখ্যার চেয়ে বেশি।

শুধু বিমান হামলা নয়, বরং গাজায় স্থল অভিযানের মাত্রাও বাড়াচ্ছে ইসরায়েল। এমতাবস্থায় ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়াজুড়ে শহরে শহরে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ ও মিছিল করেছে।

এরমধ্যে সবচেয়ে বড় বিক্ষোভের একটি হয়েছে লন্ডনে। সেখানে দেশটির বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারের কাছে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বিশাল মিছিল করেছে।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন / গাজা উপত্যকা / হামাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল
  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
    ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

Related News

  • গুগল ম্যাপসের নতুন স্যাটেলাইট ছবিতে প্রকাশ পেল গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র
  • ইসরায়েলের শক্তি সম্পর্কে জানে বলেই ভয়ে ইরান আমাদের ওপর হামলা করছে না: নেতানিয়াহু
  • ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা নাকচ, হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরায়েল
  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • দুই নারী ইসরায়েলি সেনার আত্মহত্যা, এ নিয়ে চলতি বছর ১৬ জনের প্রাণহানি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

রুশ প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ যেভাবে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় ধস নামাল

2
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

3
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

4
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান লস অ্যাঞ্জেলেস বা স্যান ডিয়েগো ধ্বংস করতে পারে, বললেন ট্রাম্প; ক্যালিফোর্নিয়ায় তোলপাড়; ‘বেপরোয়া’, ‘উন্মাদ’ বলে সমালোচনা

6
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net