Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
পাকিস্তানের হৃদয় ভেঙে দক্ষিণ আফ্রিকার নাটকীয় জয়

খেলা

টিবিএস রিপোর্ট
27 October, 2023, 11:20 pm
Last modified: 27 October, 2023, 11:34 pm

Related News

  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

পাকিস্তানের হৃদয় ভেঙে দক্ষিণ আফ্রিকার নাটকীয় জয়

এ পর্যন্ত বিশ্বকাপের প্রায় সবগুলো ম্যাচই হয়েছে একপেশে। অবশেষে দর্শকদের পয়সা উসুল করা ম্যাচ উপহার দিলো দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। এবারের বিশ্বকাপের সেরা ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে দক্ষিণ আফ্রিকা। 
টিবিএস রিপোর্ট
27 October, 2023, 11:20 pm
Last modified: 27 October, 2023, 11:34 pm

এবারের বিশ্বকাপের সেরা ম্যাচ উপহার দিলো দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান। টানটান উত্তেজনাকর এই ম্যাচে পাকিস্তানকে এক উইকেটের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে প্রোটিয়ারা, অপরদিকে সেমিফাইনালে খেলার আশা কঠিনতর হয়ে গেল পাকিস্তানের জন্য। 

এ পর্যন্ত বিশ্বকাপের প্রায় সবগুলো ম্যাচই হয়েছে একপেশে। অবশেষে দর্শকদের পয়সা উসুল করা ম্যাচ উপহার দিলো দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। এবারের বিশ্বকাপের সেরা ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে দক্ষিণ আফ্রিকা। 

পাকিস্তানের দেওয়া ২৭১ রানের লক্ষ্য দক্ষিণ আফ্রিকা টপকে গেছে মাত্র এক উইকেট হাতে রেখে। যদিও একটা সময় মনে হচ্ছিল, সহজেই জিতবে প্রোটিয়ারা। কিন্তু দ্রুত তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলে পাকিস্তান। শেষ পর্যন্ত কেশব মহারাজের দৃঢ়তায় জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। 

২৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে দক্ষিণ আফ্রিকার রান ছিলো পাঁচ উইকেট হারিয়ে ২৩৫ রান। সেখান থেকে পরপর মার্কো ইয়ানসেন, এইডেন মার্করাম ও জেরার্ল্ড কোয়েটজকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলে পাকিস্তান। ২৬০ রানে নবম উইকেট হারানোর সময় প্রোটিয়াদের দরকার ছিলো আরো ১১ রান। 

কেশব মহারাজ ও তাবরাইজ শামসি মিলে তুলে ফেলেন সেই রান। মোহাম্মদ নাওয়াজের বলে চার মেরে দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দেন মহারাজ। প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন মার্করাম। তার ৯৩ বলের ইনিংসে ছিলো সাতটি চার ও তিনটি ছয়। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নেন শাহিন আফ্রিদি, দুটি করে উইকেট নিয়েছেন হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম ও ওসামা মির। 

আগে ব্যাটিং করলে দক্ষিণ আফ্রিকার ভয়ঙ্কর রূপের কথা জানেন বলেই কিনা টস জিতে ফিল্ডিং নেওয়ার ভুলটা করেননি বাবর আজম। নয়তো পাকিস্তানের শক্তিও যেখানে তাড়া করা, সেখানে অন্য দল হলে হয়তো ফিল্ডিংটাই বেছে নিতেন তিনি। 

নিজেদের টিকিয়ে রাখার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করে ২৭০ রানে অলআউট হয় পাকিস্তান। তবে পুরো ৫০ ওভার খেলতে পারেনি তারা। ৪৬.৪ ওভার খেলেই সবগুলো উইকেট হারিয়েছে বাবর আজমের দল। 

পাকিস্তান দলের তিনজন ব্যাটসম্যান ভালো শুরু করেও বড় ইনিংস গড়তে পারেননি। অধিনায়ক বাবর আজম ৬৫ বলে চারটি চার ও একটি ছয়ে করেছেন ৫০ রান। ইনিংস সর্বোচ্চ ৫২ বলে ৫২ রান করেছেন সউদ শাকিল, সাতটি চার মেরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এছাড়া শাদাব খান করেছেন ৩৬ বলে ৪৩ রান, তিনটি চার ও দুটি ছয় ছিলো তার ইনিংসের। নাওয়াজের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ২৪ রান। 

দক্ষিণ আফ্রিকার হয়ে বাঁহাতি স্পিনার তাবরাইজ শামসি ৬০ রান খরচায় নিয়েছেন চার উইকেট। ৪৩ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন। দুটি উইকেট শিকার করেছেন জেরার্ল্ড কোয়েটজে। 

Related Topics

টপ নিউজ

২০২৩ বিশ্বকাপ / দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল / পাকিস্তান ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    ১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত
  • হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস
  • মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
    বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড
  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০ পিএসআই গ্যাসের জন্য তৈরি, চলছে ১.৫ পিএসআইতে: যেভাবে ধুঁকছে দেশের শিল্প খাত

4
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ব্যানার নিয়ে উদযাপন: আর্জেন্টাইন ফুটবলারদের পাশে হোয়াইট হাউস

5
মাংওয়াই ম্রো (৬৪)। তিনি বসবাস করতেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দুর্গম সাংপ্লং পাড়ায়। ছবি: আফসানা ফেরদৌস আশা
বাংলাদেশ

বিলুপ্তপ্রায় ‘রেংমিটচ্য’ ভাষা: জানতেন মাত্র ৬ জন, মারা গেছেন একজন, অসুস্থ ২

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net