Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
গাজায় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে সীমিত পরিসরে যুদ্ধ, এক ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক

সিএনএন; আল জাজিরা
23 October, 2023, 06:10 pm
Last modified: 23 October, 2023, 06:09 pm

Related News

  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের
  • ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহার, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী দিল বাংলাদেশ 
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন

গাজায় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে সীমিত পরিসরে যুদ্ধ, এক ইসরায়েলি সেনা নিহত

সিএনএন; আল জাজিরা
23 October, 2023, 06:10 pm
Last modified: 23 October, 2023, 06:09 pm

গাজায় একটি পুড়ে যাওয়া গাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন একজন ইসরায়েলি সেনা। ছবি: রয়টার্স

রোববার (২২ অক্টোবর) গাজার অভ্যন্তরে হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সীমিত পরিসরে যুদ্ধ হয়েছে। এর মধ্যেই ফিলিস্তিনে বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল।

হামাস দাবি করেছে, তাদের যোদ্ধারা খান ইউনিস শহরের কাছে এক অতর্কিত হামলায় দুটি ইসরায়েলি সামরিক বুলডোজার ও একটি ট্যাঙ্ক ধ্বংস করেছে। এর ফলে ইসরায়েলি সেনারা তাদের যান ছাড়াই পিছু হটতে বাধ্য হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

গাজায় আইডিএফ যখন স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে, সেই মুহূর্তে এ সংঘাত ঘটল। 

এছাড়াও আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গাজা উপত্যকায় অভিযানে হামাসের ছোড়া অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আইডিএফও এ তথ্য নিশ্চিত করেছে। 

আইডিএফ গাজায় অভিযান চালালে হামাস যোদ্ধাদের পাল্টা আক্রমণের শিকার হয়ে ওই ফিলিস্তিনি সেনা নিহত হন। 

হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছে, রোববারের হামলায় আরও তিন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। এতে ইসরায়েলি বাহিনী পিছু হটে ইসরায়েলে ফিরে যেতে বাধ্য হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামাসের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত, আরেকজন গুরুতর আহত এবং আরও দুজন স্বল্প আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এ অভিযানের লক্ষ্য ছিল গাজার খান ইউনিস এলাকায় হামাসের হাতে বন্দি ব্যক্তিদের খুঁজে বের করা এবং হামাসের অবকাঠামো ধ্বংস করা।

এদিকে ইসরায়েলকে গাজায় স্থল অভিযান বিলম্বিত করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। হামাসের হাতে জিম্মি ইসরায়েলি ও অন্যান্য নাগরিকদের মুক্তি নিয়ে আলোচনা এবং অবরুদ্ধ গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য আরও সময় পেতে যুক্তরাষ্ট্র এমন পরামর্শ দিয়েছে। 

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার পরপরই ২২ লাখ মানুষের আবাসস্থল গাজা উপত্যকায় পানি, বিদ্যুৎ ও খাবার সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেয় ইসরায়েল সরকার। ২০০৭ সাল থেকে ইসরায়েলের হাতে অবরুদ্ধ বিশ্বের অন্যতম দারিদ্র্যপীড়িত এই উপত্যকায় মানবিক সংকট এখন চরমে। 

হামাসের ৭ অক্টোবরের হামলার পর থেকে গাজায় লাগাতার বোমাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা এ সংঘাতে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৫১ জনে; আহত হয়েছে অন্তত ১৪ হাজার ২৪৫ জন। অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় কমপক্ষে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছে।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন / হামাস / ফিলিস্তিন / গাজা উপত্যকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • ছবি: সংগৃহীত
    কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কমে এসেছে চিংড়ির সরবরাহ: হিমায়িত খাবারে ভর করে টিকে থাকছে সামুদ্রিক খাবার রপ্তানিকারকেরা

Related News

  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা
  • ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের আহ্বান হামাসের
  • ফিলিস্তিনের প্রার্থিতা প্রত্যাহার, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী দিল বাংলাদেশ 
  • পশ্চিম তীরের জমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ করার প্রস্তাবে ইসরায়েলের অনুমোদন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসন: নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি মনিরা শারমিনের

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন আরও ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কমে এসেছে চিংড়ির সরবরাহ: হিমায়িত খাবারে ভর করে টিকে থাকছে সামুদ্রিক খাবার রপ্তানিকারকেরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net